০১:৪১ এম
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বর্জ্যের ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী। এটি অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে শহরের ছয়বাড়িয়া ডাম্পিং স্টেশন এলাকা।
ছয়বাড়িয়া পৌর এলাকায় অবস্থিত পৌরসভার বর্জ্য রাখার ডাম্পিং স্টেশন প্রতিদিনের সারা দিনের পৌরসভার সকল বর্জ্য ট্রাক দ্বারা বহন করে সেখানে নিয়ে স্তুপ করে রাখা হয়। ফলে, বর্জ্যের দুর্গন্ধে এলাকার পরিবেশে মারাত্মক দূষণ হচ্ছে।
মানববন্ধনের মধ্যে জেলা শহরের বিভিন্ন এলাকার মানুষ, সামাজিক বিভিন্ন সংগঠন, বিএনপি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হন। এতে জেলার বিএনপির সাবেক সভাপতি, বর্তমানে কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, যুবদল নেতা মো. শাহিনুর রহমান, এবিএম মুসা আহমেদ, আমিনপুরের সাজেদুল ইসলাম, স্থানীয় মুফতি নুরুল আমিন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার প্রতিষ্ঠাতা শেখ আরিফ বিল্লাহ আজিজি, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মহব্বত আলী, নদী ও প্রকৃতি সুরক্ষার সামাজিক সংগঠন তরী বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক শামীম আহমেদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, কনটেন্ট ক্রিয়েটর রনী ইমরান প্রমুখ অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: শৌলজালিয়া শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনা মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ
এছাড়া মানববন্ধনে অংশ নেন ছয়বাড়িয়া, আমিনপুর, গোকর্ণঘাটের স্থানীয় বাসিন্দাপ্রবীণ, জেলা বিএনপি, এনসিপি সহ অন্যান্য এলাকার সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া, আল আমিন ইসলামী জনকল্যাণ যুব সংগঠন, মানবকল্যাণ ব্লাড ফাউন্ডেশন, তরী বাংলাদেশসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।
বক্তারা দাবি জানান, এই বর্জ্যের স্তুপের কারণে এলাকায় বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ছে এবং মাছির সমস্যা এলাকাবাসীকে ভোগাচ্ছে। তারা দাবি করেন, আগামী এক মাসের মধ্যে এই ময়লার ভাগাড় বা ডাম্পিং স্টেশন সরিয়ে নেওয়া হোক। অন্যথায়, তারা ময়লা ফেলতে না দেওয়া ও লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন: জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকিতে কাঠালিয়া প্রধান ডাকঘরের কার্যক্রম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন