ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

জামিনে বেরিয়েই বেপরোয়া ফয়সাল: বরিশালে হোটেলকেন্দ্রিক দেহ ব্যবসা ফের জমজমাট


জামিনে বেরিয়েই বেপরোয়া ফয়সাল: বরিশালে হোটেলকেন্দ্রিক দেহ ব্যবসা ফের জমজমাট

বরিশাল নগরীর বিউটি রোড এলাকার ‘হোটেল নছিবে’ এক যুবকের রহস্যজনক মৃত্যুর মামলার অন্যতম আসামি মো. ফয়সাল জামিনে বের হয়েই পুনরায় অসামাজিক ও দেহ ব্যবসা শুরু করেছেন। গত মে মাসে সংঘটিত ওই ঘটনার পর দীর্ঘ দিন আত্মগোপনে থাকা ফয়সাল সম্প্রতি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। তবে কারামুক্তির পরদিনই তিনি পুরনো অসাধু ব্যবসায় নেমে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত ১০ মে রাতে বিউটি রোডের হোটেল নছিবের একটি কক্ষে এক যুবক বিষাক্ত যৌন উত্তেজক (জিনসিন) সিরাপ সেবন করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে ওই যুবক মৃত্যুবরণ করেন। স্থানীয়দের অভিযোগ, হোটেল পরিচালক ফয়সাল নিজে গোপনে খদ্দেরদের কাছে এসব নিষিদ্ধ ক্ষতিকর সিরাপ বিক্রি করতেন। ওই ঘটনার পর থেকেই পুরো বিষয়টি নিয়ে হত্যা ও রহস্যের সৃষ্টি হয় এবং ফয়সাল আত্মগোপনে চলে যান।

আরও পড়ুন: ফেনীর বেদেপল্লীতে অভিযান, ১৩ লাখ টাকা ও মাদকসহ ১৩ গ্রেপ্তার

দীর্ঘদিন পলাতক থাকার পর ফয়সাল বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে তিনি জামিনে মুক্তি পান।

অভিযোগ উঠেছে, জেল থেকে বের হওয়ার পরপরই ফয়সাল বিউটি রোড ও পোট রোড এলাকায় তার মালিকানাধীন ও পরিচালিত হোটেলগুলোতে পুনরায় দেহ ব্যবসা শুরু করেছেন।

আরও পড়ুন: কুষ্টিয়ার দৌলতপুরে দুই বাড়িতে কাফনের কাপড় ও মৃত্যুর হুমকি চিরকুট

এদিকে, গত রাতে পোট রোড লঞ্চঘাট এলাকার হোটেল স্বাগতম’-এ মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালায়। সেখান থেকে বিপুল পরিমাণ খদ্দের এবং দেহ ব্যবসার সাথে জড়িত নারীদের আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে সচেতন মহলে প্রশ্ন উঠেছে, ফয়সালের পরিচালিত ‘হোটেল পপুলার’ ও ‘হোটেল নছিব’-এ কেন ডিবি অভিযান পরিচালনা করেনি? যদিও বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, গতকাল ফয়সাল পুরোদমে তার হোটেলগুলোতে অসামাজিক কাজ পরিচালনা করেছেন।

 

এই বিষয়ে হোটেল পপুলারের মালিক ফয়সালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষোভের সাথে জানান

জেল থেকে বের হয়েছি, ব্যবসা করে তো খেতে হবে। প্রশাসন ম্যানেজ করে হোক কিংবা গোপনে হোক, কাজ চালাতে হবে।

আরও পড়ুন: বিজিবির অভিযানে আড়াই মাসে ৮২ কোটি টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ


একটি হত্যা মামলার রানিং আসামি হয়েও জামিনে বের হয়েই কেন এ কাজে নামলেন—এমন প্রশ্নের জবাবে তিনি বেপরোয়া সুরে বলেন:

আমরা সব হোটেল মালিকরা একসাথে বসে বৈঠক করেছি। প্রশাসনের সাথে যেকোনো মুহূর্তে যোগাযোগ করব এবং আশা করি আগের মতো ব্যবসা পরিচালনায় কোনো সমস্যা হবে না। শুধু আপনারা সাংবাদিকরা আমাদের পাশে থাকবেন, আপনাদের মাসোহারা বা মাসিক খরচ নিয়মিত পৌঁছে যাবে।


সংবাদ মাধ্যম ‘তালাশ বিডি’র পক্ষ থেকে ডিবি পুলিশের অভিযান পরিচালনাকারী এক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি অসাধু চক্রের সাথে কোনো ধরনের আঁতাতের অভিযোগ অস্বীকার করেন। তিনি জানান।

আমাদের ডিবি প্রধান এসব বিষয়ে কোনো ধরনের আপস করবেন না। অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ডিবির এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। ফয়সালকে যেকোনো মুহূর্তে পুনরায় গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন: গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিট


নগরবাসীর দাবি,এসব সমাজের নিকৃষ্ট ব্যক্তিদেরকে অপরাধী হিসেবে চিহ্নিত করে কোন রকম ছাড় না দিয়ে দ্রুত ফয়সালসহ হোটেলকেন্দ্রিক অসামাজিক ব্যবসার সাথে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় এনে নগরীকে অপরাধমুক্ত করা হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজের প্রত্যয় যুক্তরাষ্ট্রের: সার্জিও গর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজের প্রত্যয় যুক্তরাষ্ট্রের: সার্জিও গর

ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর বলেছেন, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করলে আমরা বাস্তব সাফল্য অর্জন করতে পারব। তিনি এটি প্রধানমন্ত্রীর তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকটি শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকের পর এক বার্তায় সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং অংশীদারিত্বকে আরও দৃঢ় করার জন্য বিদ্যমান সুযোগগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার এবং একসঙ্গে কাজ করলে আমরা বাস্তব সাফল্য অর্জন করতে পারব। এর আগে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় এসে পৌঁছেন সার্জিও গর। ঢাকা সফরের প্রথম দিনেই তিনি সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। এছাড়াও শুক্রবার তিনি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সফরের শেষে শনিবার সকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


রুশ হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ৯

ইউক্রেনের রাজধানী কিয়েভে গত শনিবার (১ আগস্ট) রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে। এই হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে এবং চার শিশুসহ ২৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যা কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো দ্বারা জানানো হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যে, হামলার সময় শহরের বিভিন্ন স্থানে এক ডজনেরও বেশি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভে রাশিয়ার হামলার সংখ্যা বেড়েছে, যখন ইউক্রেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই।

এটি চলতি সপ্তাহে কিয়েভে দ্বিতীয়বারের মতো বড় হামলা। এর দুই দিন আগে বৃহস্পতিবারও রাশিয়ার হামলায় ৯ জন নিহত হয়েছিল। নিহতদের মধ্যে ক্রিভি রিহ শহরের কাছে একটি গ্রামের একই পরিবারের ছয় সদস্য ছিল।

শনিবারের হামলায় কিয়েভের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে এবং কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়র ক্লিচকো জানিয়েছেন, শেভচেনকিভস্কি জেলার একটি আবাসিক ভবন আংশিকভাবে ধসে পড়েছে। এই ভবনটির প্রথম এবং দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হওয়ায় কয়েকজন ভেতরে আটকা পড়েছেন। এ ছাড়া শহরের কয়েকটি গুদামেও আগুন লাগার খবর শুনা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩১

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩১

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ের মধ্যে ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এই তথ্যটি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৩ জন, লালবাগ বিভাগের অধীনে ২১ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৩৪ জন, তেজগাঁও বিভাগে ৪৮ জন, মিরপুর বিভাগ থেকে ১৩৫ জন, গুলশান বিভাগে ৫১ জন, উত্তরা বিভাগ থেকে ৫৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) আটজন গ্রেফতার করা হয়েছে।

অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, তিন হাজার ২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেনসিডিল, ৪৯৪ দশমিক ১২ গ্রাম স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, একটি পিকআপ ভ্যান, একটি বাস এবং পাঁচটি মোবাইল ফোন। এছাড়া পুলিশের দ্বারা একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।

নিয়াজ মেহেদী জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে আবাসিক এলাকায় মুরগী খামারের দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

আন্তর্জাতিক ডেস্ক

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ

শনিবার, ১ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


সিরাজগঞ্জে আবাসিক এলাকায় মুরগী খামারের দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ

সিরাজগঞ্জ পৌরএলাকার মাসুমপুর মহল্লার আবাসিক এলাকায় মুরগীর খামার করে চরম জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগ উঠেছে খামারী ওয়াদুদুর রহমানের বিরুদ্ধে। মুরগীর খামারের বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসি ও পথচারি।

এর প্রতিকার চেয়ে রবিবার (২৬ জুলাই) জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যার (ডকেট নং-১৩ তারিখ ২৬-০৭-২৬)। অপর দিকে (২৯ জুলাই) উপ-পরিচালক, সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তর বরাবর আরো একটি অভিযোগ দায়ের করা হয় (অভিযোগ নং-০১৪ তারিখ ২৯-০৭-২৬)। স্থানীয় বাসিন্দা শাহাদত হোসেনের দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড মাসুমপুর মৌলভীপাড়া মহল্লায় একটি মুরগীর খামার প্রতিষ্ঠা করেছেন মো. ওয়াদুদুর রহমান (সোহেল)।
ওই খামারের মুরগীর বিষ্টার গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। খামারের বর্জ্যে পরিবেশ দুষিত হয়ে রোগ ছড়াচ্ছে বলেও প্রতিবেশী মিতু আক্তার জানায়, খামারের বর্জ্যের দূর্গন্ধে ঘড়ে বসবাস করা কঠিন হয়ে পড়েছে।
ভারাটিয়া সানজিদা বেগম জানান, এই এলাকায় বসবাসেন অযোগ্য হয়ে পড়েছে। ছোট ছেলে মেয়ের রোগ বালাই লেগেই আছে। তাই বাধ্য হয়ে অন্যত্র বাসা খুঁজছি।
একই এলাকার বাসিন্দা পথচারী শাহিন জানায়, রাস্তায় চলাচল করতে খামারের দূর্গন্ধের কারণে নাকে কাপড় দিয়ে চলতে হয়।
এদিকে বিষয়টি খামার মালিককে জানালেও পরিবেশ বিধি অনুযায়ী খামারটি স্থানান্তর বা দুর্গন্ধ রোধে ব্যবস্থা নেওয়া হয়নি। অবিলম্বে খামারটি স্থানান্তর করে এলাকার পরিবেশ সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. তৌহিদ আলম বলেন, অভিযোগটি পেয়েছি। সরেজমিন পরিদর্শন করে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%