১২:৩৭ পি.এম
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সময়ের মধ্যে ২৩টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এই তথ্যটি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৩ জন, লালবাগ বিভাগের অধীনে ২১ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৮ জন, মতিঝিল বিভাগে ৩৪ জন, তেজগাঁও বিভাগে ৪৮ জন, মিরপুর বিভাগ থেকে ১৩৫ জন, গুলশান বিভাগে ৫১ জন, উত্তরা বিভাগ থেকে ৫৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) আটজন গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮২ কেজি ৫০০ গ্রাম গাঁজা, তিন হাজার ২৫৬ পিস ইয়াবা, ১৭৫ বোতল ফেনসিডিল, ৪৯৪ দশমিক ১২ গ্রাম স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, একটি পিকআপ ভ্যান, একটি বাস এবং পাঁচটি মোবাইল ফোন। এছাড়া পুলিশের দ্বারা একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
নিয়াজ মেহেদী জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন