০৩:৪৩ এম
অর্ধশত মাদক মামলার আসামি ৬০ বছর বয়সী শিপরা বেগম আবার গ্রেপ্তার হয়েছেন চুয়াডাঙ্গায়। মঙ্গলবার, ২ জুন সকালে তাকে গ্রেপ্তারের পর দ্রুত আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শিপরা বেগম চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বুদ্ধিমান পাড়ার বাবুল শেখের স্ত্রী।
আরও পড়ুন: সীতাকুণ্ড হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়নে ডা. শেখ ফজলে রাব্বির পরিদর্শন
পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ শহরে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এই অভিযান চলাকালে মঙ্গলবার সকালে পুলিশের একটি দল শিপরা বেগমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, শিপরা বেগমের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে ৫০টিরও বেশি মামলা রয়েছে।
তিনি পুলিশের হাতে অন্তত শতবার গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘ সময় ধরে মাদক কারবারির সঙ্গে তিনি জড়িত থাকার অভিযোগ রয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শিপরা বেগমের বিরুদ্ধে অর্ধশত মামলা রয়েছে এবং মাদক কারবারের অভিযোগে তাকে আবার গ্রেপ্তার করা হলো।
আরও পড়ুন: শৌলজালিয়া শিক্ষার্থীদের অগ্নিনির্বাপণ ও দুর্ঘটনা মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন