০৯:৩৬ এম
রাজধানীর পল্টন মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার পল্টন থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃতদের আটক করা হয়।
আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— মো. মধু মিয়া (৪৭), আদম আলী (৭০), গোলাম আজম সৈকত (৪৫), রাব্বি সরদার (১৮), হৃদয় (৩৫), মো. ইয়ামিন ওরফে আকাশ (২০), মো. আব্দুল হামিদ (৩৮), মো. সোহেল মিয়া (২৫), মো. নাহিরুল ইসলাম (১৮), এমডি মিনহাজ খান (১৯), মো. শাকিল (২৫), মো. মামুন (৩৬), মো. শফিকুল ইসলাম (৪১), মো. কামাল হোসেন (৩০), মো. আকবর হোসেন সোহেল (২৮), মোশারফ বয়াতী (২২), কাজী সাইফুজ্জামান জিয়া (৪৭), হাশেম আলী (৪৫) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশু।
পুলিশ জানাচ্ছে, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তিনজন নিয়মিত মামলার আসামি, একজন পরোয়ানাভুক্ত আসামি এবং ১৫ জন মোবাইল কোর্টের মামলার আসামি।
আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন