০৩:২৩ পি.এম
দেশে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি মন্তব্য করেন, বর্তমানে আন্তর্জাতিক বাজারে দর কিছুটা বাড়লেও গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানির দাম তুলনামূলকভাবে কম ছিল।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের উদ্দেশ্যে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব তথ্য তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন করে শুল্ক আরোপের ফলে আগের পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো বাস্তব পরিবর্তন ঘটেনি। তিনি উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী যে নীতি ছিল, দেশটির নিজস্ব আইন অনুযায়ী নির্ধারিত সময়ের অবসান হওয়ায় একই হারে শুল্ক বহাল থাকবে, তবে নতুন নিয়মে তা কার্যকর হবে। ফলে নতুন শুল্ক আরোপের প্রভাব বাস্তবে একই অবস্থানে রয়ে যাচ্ছে।
আরও পড়ুন: সোলার প্যানেল স্থাপন না করলে পৌরসভায় ব্যবস্থা: শাহে আলম
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন