০৩:২৯ পি.এম
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, রাজশাহী আমাদের সকলের। আমাদের প্রিয় রাজশাহী সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাবে।
তিনি বলেন, আমরা দলীয় অন্ধত্বে বিশ্বাস করি না। ক্ষমতার অপব্যবহার করতে চাই না। আমরা সবাই মিলে এই রাজশাহী মহানগরকে এগিয়ে নিয়ে যাব।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ১২টা নাগাদ, তিন দিনব্যাপী ৩-১৮ বছর বয়সী শিশু শিক্ষার্থীদের জন্য হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথা বলেন।
আরও পড়ুন: সোলার প্যানেল স্থাপন না করলে পৌরসভায় ব্যবস্থা: শাহে আলম
মিজানুর রহমান মিনু মন্তব্য করেন, ‘হার্ট ফাউন্ডেশন ধীরে ধীরে এই পর্যায়ে এসেছে, এজন্য আমি খুব আনন্দিত। তিনদিনের এই কার্যক্রমে শিশু শিক্ষার্থীদের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা করা হয়েছে। নিঃসন্দেহে এটি একটি ভাল উদ্যোগ এবং হার্ট ফাউন্ডেশন ভবিষ্যতে আরো ভাল কিছু করবে।’
হার্ট ফাউন্ডেশনের দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘এই হার্ট ফাউন্ডেশনে যাতে আগামী দিনে আরো বেশি অনুদান আসে, সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া, আরো বৃহত্তর পরিসরে হাসপাতালটি কার্যক্রম পরিচালনা করতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সবাইকে আরো আন্তরিকতার সঙ্গে কাজ করে ফাউন্ডেশনকে এগিয়ে নেওয়ার আহবান জানান। ইতিমধ্যে ২৫০০ জনের হৃদরোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।’
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী চেম্বারের সভাপতি হাসেন আলী।
সভাপতিত্ব করেন হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সভাপতি আব্দুল মান্নান।
আরও পড়ুন: ডেপুটি স্পিকার তরুণদের রাজনীতিতে অংশগ্রহণের আহ্বান জানালেন
সমাপনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন হার্ট ফাউন্ডেশন রাজশাহীর পরিচালক (প্রশাসন ও অর্থ) প্রফেসর মহাম্মদ হাবিবুর রহমান। এর আগে গত ২২ জুলাই এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এই ক্যাম্পিং এ চীনের চার সদস্যের চিকিৎসক প্রতিনিধি ছিলেন। এ কার্যক্রমে ২৬০০ জন রেজিস্ট্রেশন করেছিলেন। এতে সহায়ক টিম হিসেবে কাজ করে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল ঢাকার শিশু হৃদরোগ বিভাগ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন