সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৭:০৭ এম
রাজধানীর ভাটারায় জমি সংক্রান্ত বিরোধের কারণে গুলিবিদ্ধ হয়েছেন সোহানুর রহমান (২৮) নামে এক ঠিকাদার। বাঁ পায়ের হাঁটুর উপরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ভাটারা থানাধীন সাঈদ নগর বি ব্লক এলাকায়।
আহত সোহানুর রহমান ঢাকার নূরের তালা মসজিদ রোডের ১২১৭ নম্বর বাসার বাসিন্দা। তার পিতার নাম বাসেক আলামিন।
সোহানুরকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু প্রীতম জানান, জমি নিয়ে বিরোধের জেরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক কর্মী সোহানুরকে লক্ষ্য করে গুলি করেন। এই গুলির ফলে তার বাঁ পায়ের হাঁটুর ওপরে গুলি লাগে।
পরে রাত ১টা ২০ মিনিটের দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। বর্তমানে তিনি জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ