ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক চলছে


সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক চলছে

মন্ত্রিসভার নিয়মিত বৈঠক চলছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত রয়েছেন। বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, উন্নয়ন কর্মকাণ্ড এবং গুরুত্বপূর্ণ কয়েকটি নীতিগত সিদ্ধান্ত ও আইনের খসড়া অনুমোদনের জন্য আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের ব্রিফ করবেন এবং বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো বিস্তারিত তুলে ধরবেন।

আরও পড়ুন: ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাঠে বাপেক্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা ৭৪ হাজার ছাড়াল

গাজায় চলমান ইসরায়েলি হামলার ফলে নিহত ফিলিস্তিনির সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭৪ হাজার ৬০৯ জনে পৌঁছেছে। গত ৪৮ ঘণ্টার মধ্যে ইসরায়েলি হামলায় আরও ১১ জন নিহত হয়েছেন এবং ৩৮ জন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, পূর্ববর্তী সহিংসতায় আহত আরও দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এছাড়া, ধ্বংসস্তূপের নিচ থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মন্ত্রণালয়ের প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৫৯৩ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৭৪৮ জন আহত হয়েছেন। এ সময়ের মধ্যে ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৮৪৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা ৭৪ হাজার ৬০৯ জনে দাঁড়িয়েছে। এই সময়ের মধ্যে আহত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৮৭২ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিকদের উসকানি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা হচ্ছে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


শ্রমিকদের উসকানি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা হচ্ছে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী মন্তব্য করেছেন, শ্রমিকদের বিভিন্ন ধরনের উসকানি দিয়ে রাস্তায় নামানোর চেষ্টা চলছে। এর পেছনে পতিত শক্তি এবং বিরোধী রাজনৈতিক শক্তির সমর্থন রয়েছে। গতকাল ঘটনাস্থল থেকে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে—এটি জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠছে। দেশের রাজনৈতিক বিষয়গুলো সংসদে বা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। কিন্তু সে পথে না গিয়ে লং মার্চসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। এতে জনমনে নানা প্রশ্ন সৃষ্টি হচ্ছে।

জামায়াতে ইসলামীর আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে’ এমন বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, একটি সরকারের বয়স মাত্র আট মাস। এর মধ্যেই সরকার দেশের অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ ও বিনিয়োগ বাড়ানোর জন্য কাজ করছে। দেশের বাইরে গিয়ে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বিনিয়োগ আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এসব বিষয়কে উপেক্ষা করে অপপ্রচারের মাধ্যমে নানা ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। যারা ‘বিপ্লবের’ কথা বলছেন, তাদের অতীত ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে। বিএনপি গণতন্ত্র ও একটি নীতি-আদর্শের জন্য ১৭ বছর আন্দোলন করেছে। এই আন্দোলনে অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন, রক্ত ঝরেছে।

রিজভী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জ্বালানি সংকট মোকাবেলায় বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যুৎ, সার ও গ্যাসের সরবরাহ অনেকটাই স্বাভাবিক করার চেষ্টা চলছে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার চেষ্টা করছে। কিন্তু পরিকল্পিতভাবে দেশের ভেতরে ও বাইরে থেকে নানা ধরনের উসকানি ও অপপ্রচার চালানো হচ্ছে। পরাজিত শক্তি দেশের বাইরে থেকে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের ভেতরেও কিছু রাজনৈতিক শক্তি নতুন সরকারকে অস্থিতিশীল ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাবির আন্তর্জাতিক তায়কোয়ানডোয় সাফল্য, দুটি সোনাসহ ৬ পদক অর্জন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


রাবির আন্তর্জাতিক তায়কোয়ানডোয় সাফল্য, দুটি সোনাসহ ৬ পদক অর্জন

নেপালে অনুষ্ঠিত প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছয় শিক্ষার্থী ছয়টি পদক অর্জন করেছেন। এই পদকের মধ্যে রয়েছে দুটি সোনা, একটি রৌপ্য ও তিনটি তাম্রপদক।

স্বর্ণপদকজয়ী মো. শাহীন আলী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক অর্জন করেছেন এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায়ও স্বর্ণপদক জিতেছেন। শাহীন আলী আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করে টানা দ্বিতীয়বার গ্র্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ক্লাবের সভাপতি।

অন্য স্বর্ণপদকজয়ী রিদওয়ান তাসকিন রাতুল বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি ২০১৮ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি তায়কোয়ানডো ফেস্টিভ্যালে রৌপ্যপদক অর্জন করেছিলেন। বর্তমানে তিনি রাজশাহীর এআরসি গ্লোবাল তায়কোয়ানডো অ্যাকাডেমির প্রধান প্রশিক্ষক। তার দক্ষিণ কোরিয়ার কুক্কিওয়ান ও জিদোকওয়ান স্বীকৃত দ্বিতীয় ডান ব্ল্যাক বেল্ট রয়েছে।

রৌপ্যপদক অর্জন করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মো. নাঈম আলী। তিনি ৩৩ থেকে ৪৯ বছর বয়সীদের মাস্টার ক্যাটাগরির ব্যক্তিগত পুমসে বিভাগে অংশ নিয়ে এই পদক অর্জন করেন। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদকজয়ী নাঈম বর্তমানে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষকতা করছেন এবং তায়কোয়ানডো স্পোর্টস একাডেমির প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তাম্রপদক অর্জন করেছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের সাবাহ কানেতা তারিক, একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কামরুজ্জামান এবং শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মরিয়ম।

সাবাহ কানেতা তারিক প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছেন। এছাড়া ২২তম সিনিয়র/জুনিয়র জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় রৌপ্যপদক এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় সোনা, রৌপ্য ও তাম্রপদক অর্জন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ক্লাবের সহসভাপতি।

কামরুজ্জামান প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছেন। তিনি ২২তম সিনিয়র/জুনিয়র জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় তাম্রপদক এবং আন্তঃবিভাগীয় প্রতিযোগিতায় রৌপ্য ও তাম্রপদক অর্জন করেছেন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ক্লাবের প্রচার সম্পাদক।

মরিয়ম জাতীয় পর্যায়ে ব্রোঞ্জ ও রৌপ্যপদক এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছেন। তিনি ২০২৪ ও ২০২৫ সালের আন্তঃবিভাগীয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন। বর্তমানে তিনি ক্লাবটির ক্রীড়া সম্পাদক।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজশাহী বিশ্ববিদ্যালয় দলের কোচ ছিলেন বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা ও শিক্ষা বিভাগের উপপরিচালক ও তায়কোয়ানডো কোচ কামরুজ্জামান চঞ্চল। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো ক্লাবের তায়কোয়ানডো বিশেষজ্ঞ উপদেষ্টা। তার দক্ষিণ কোরিয়ার কুক্কিওয়ান স্বীকৃত পঞ্চম ডান ব্ল্যাক বেল্ট এবং জিদোকওয়ান স্বীকৃত ষষ্ঠ ডান ব্ল্যাক বেল্ট রয়েছে। তিনি আন্তর্জাতিক তায়কোয়ানডো মাস্টার এবং বাংলাদেশ তায়কোয়ানডো জাতীয় দলের সাবেক কোচ।

উল্লেখ্য, ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত নেপালের চিতওয়ান জেলার সাওরাহায় প্রথম সাওরাহা ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এতে অস্ট্রেলিয়া, মালদ্বীপসহ ৯টি দেশের প্রায় ৫০০ খেলোয়াড় কিয়োরুগি (ফাইট) ও পুমসে (কৌশল প্রদর্শনী) বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮৩২ কোটি টাকার দুর্নীতিতে অভিনেত্রী শাবানা সাজাহানের নাম জড়িত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


৮৩২ কোটি টাকার দুর্নীতিতে অভিনেত্রী শাবানা সাজাহানের নাম জড়িত

তামিলনাড়ুর সাবেক খাদ্য ও সমবায়মন্ত্রী কে এন নেহরুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি টাকার বিনিময়ে চাকরি প্রদান করেছেন। ৬৩৪ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৩২ কোটি টাকার সমান, এই দুর্নীতির তদন্তে দক্ষিণী টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শাবানা সাজাহানের নাম উঠে এসেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে অভিনেত্রী নিজেকে এই অভিযোগ থেকে মুক্ত দাবি করেছেন এবং বলেন, এটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। সম্প্রতি তিনি একটি বিবৃতিতে তার ক্ষোভ প্রকাশ করেছেন।

বিবৃতিতে শাবানা উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু পেজ তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ও আপত্তিকর ক্যাপশন ছড়াচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, তার ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ ট্রোল করা হচ্ছে। এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘আমাকে নিয়ে তৈরি কুরুচিপূর্ণ ও অপমানজনক কনটেন্টগুলো অত্যন্ত আপত্তিকর। এ ধরনের যৌন ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে আমার ওপর ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে।’

অপপ্রচারকারীদের উদ্দেশ্যে শাবানা আরও বলেন, ‘অভিযোগগুলো পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হলে যারা এখন অপপ্রচার চালাচ্ছে তারা কি একইভাবে সত্য তুলে ধরার চেষ্টা করবে? আমার মর্যাদা অন্য কারও মতামতের ওপর নির্ভর করে না। সম্মান দেওয়ার বা কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। আমার পরিবার সত্যটা জানে।’

ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন (ডিভিএসি) তামিলনাড়ুর সাবেক মন্ত্রী কে এন নেহরুর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করছে। মামলায় প্রায় ৮৩২ কোটি ৭৭ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে সম্প্রতি এ ঘটনায় প্রায় ২৫টি স্থানে তল্লাশি অভিযানও পরিচালিত হয়েছে।

এই দুর্নীতি কাণ্ডে শুধু শাবানা নন, এর আগে দক্ষিণী টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী জননী অশোককুমারের নামও আলোচনায় এসেছে। তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দুর্নীতির অভিযোগের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছিলেন।

শাবানা সাজাহান কেরালায় জন্মগ্রহণ করেন এবং তামিল টেলিভিশন ধারাবাহিক ‘সেম্বারুথি’-তে পার্বতী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া ‘মি. মানাইভি’ ও ‘পুলিশ পুলিশ’-এর মতো ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন। বর্তমানে তিনি তামিল অভিনেতা আরিয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%