ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

সকাল থেকে দেশের যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না


সকাল থেকে দেশের যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণ, মেরামত ও লাইনের আশেপাশের গাছপালা কাটার কাজের জন্য আজ শনিবার (২৭ জুন) দেশের কয়েকটি এলাকায় সকাল থেকে ৯ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৫ জুন) নাটোর পল্লী বিদ্যুত সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে, শনিবার নাটোর গ্রীডের বনপাড়া ৩৩ কেভি লাইন রক্ষণাবেক্ষণ এবং লাইনের আশেপাশের গাছপালা কাটার কাজ করা হবে।

এজন্য বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্র ও বড়াইগ্রাম -৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, গোপালপুর ইউনিয়ন, চান্দাই ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়ন (আংশিক) ও নগর ইউনিয়নের এলাকায় সকাল ৭ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: চাঁদপুরে কৃষিজমির মাটি কাটায় আবুল কাশেমকে ১ লাখ টাকা জরিমানা

বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। তবে কাজের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ বন্ধের সময় কম-বেশি হতে পারে, এই কথাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

অন্যদিকে, ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতি একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার ফরিদপুর গ্রীড, অত্র পবিসের সুইচিং স্টেশন এবং কানাইপুর-১, কানাইপুর-২, ভাঙ্গা-১, ভাঙ্গা-২, বোয়ালমারী ও খলিলমন্ডল হাট ৩৩ কেভি ফিডারের জরুরি রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।

এজন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটজনিত অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছে।

ফরিদপুর পল্লী বিদ্যুত সমিতির আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বালিয়াগট্টি বাজার সংলগ্ন নির্মাণাধীন ব্রিজের কাজের জন্য শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সালথা উপজেলার সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: টাঙ্গাইলে আ. লীগ নেতার স্ত্রী ও গৃহকর্মীকে মারধর করে ডাকাতি, সন্দেহভাজন আটক

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, খাগড়াছড়ির পানছড়ি জানিয়েছে যে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও উন্নত গ্রাহক সেবা নির্ধারণ করতে ৩৩/১১ কেভি উপকেন্দ্র মেরামত ও সংরক্ষণ এবং বিদ্যুৎ লাইনের দুই পাশে গাছ পালা কাটার কাজ করা হবে।

এজন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পানছড়ি বিদ্যুৎ সরবরাহের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছে।

খাগড়াছড়ি পার্বত্য জেলা বিউবি জানিয়েছে যে, চলমান বর্ষা মৌসুমে খাগড়াছড়ি ১৩২/৩৩ কেভি ঠাকুরছড়া গ্রীড উপকেন্দ্র থেকে খাগড়াছড়ি ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি লাইনের উভয় পাশে ক্রমবর্ধমান গাছের ডালপালা কাটা, ৩৩ কেভি লাইনের প্রয়োজনীয় মেরামত ও সংরক্ষণ কাজ এবং দফতরের আওতাধীন বিভিন্ন ১১ কেভি ফিডারের ১১ কেভি ও ০.৪ কেভি লাইনের উভয় পাশের গাছপালা কাটা, ১১/০.৪ কেভি লাইনের প্রয়োজনীয় মেরামত ও সংরক্ষণ এবং বিতরণ ট্রান্সফরমার মেরামত ও সংরক্ষণ কাজ করা হবে।

এজন্য শনিবার ঠাকুরছড়া-খাগড়াছড়ি ৩৩ কেভি লাইনের ফিডার খাগড়াছড়ি পার্বত্য জেলার আওতাধীন ঠাকুরছড়া ৩৩/১১ কেভি উপকেন্দ্র এবং খাগড়াছড়ি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের (সদর) আওতাধীন সব এলাকায় সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: কেক কেটে নোয়াখালী ব্লাড হান্টারের ৯ হাজার ব্যাগ রক্তদানের মাইলফলক উদযাপন

নীলফামারী পল্লী বিদ্যুত সমিতি জানিয়েছে যে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজ এবং ৩৩ কেভি লাইনের পাশের গাছপালা কাটার জন্য শনিবার ডিমলা উপজেলার পল্লী বিদ্যুতের গ্রাহকদের বিদ্যুৎ সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বন্ধ থাকবে।

সুনামগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি জানিয়েছে যে, দোয়ারাবাজার ৩৩ কেভি লাইনে জরুরি রক্ষণাবেক্ষণসহ লাইনের নিকটবর্তী গাছপালা কাটার কাজের জন্য দোয়ারাবাজার সাবজোনাল অফিসের পল্লী বিদ্যুতের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।

আরেক বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি জানিয়েছে যে, সদর উপকেন্দ্রের রেড হট সংক্রান্ত সমস্যার এবং ৩৩ কেভি মিটারিংয়ের জন্য সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রিড থেকে ৩৩ কেভি সাট ডাউন নেয়া হবে। এজন্য সংশ্লিষ্ট এলাকায় উল্লিখিত সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: কিশোর হৃদয় হত্যা মামলায় সন্ত্রাসী ওয়াকিল হোসেন বগার ৩ দিনের রিমান্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দ্বিতীয়ার্ধে গোলকিপার বদলাল উরুগুয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৭:৩৬ এম


দ্বিতীয়ার্ধে গোলকিপার বদলাল উরুগুয়ে

বিরতির পরপর উরুগুয়ে গোলকিপার ফার্নান্দো মুসলেরাকে তুলে নিয়েছে। তার পরিবর্তে মাঠে উল্টো দিকে নেমেছেন সের্হিও রোচেত।

প্রথমার্ধে মুসলেরার ভুলের কারণেই গোল খেয়েছিল উরুগুয়ে।

গুয়াদালাহারায় অনুষ্ঠিত গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে ১–০ গোলে এগিয়ে রয়েছে স্পেন।

৪২ মিনিটে ফার্নান্দো মুসলেরার বড় ভুলের সুযোগকে কাজে লাগিয়ে স্পেনকে এগিয়ে দেন আলেক্স বায়েনা। আলেক্সের শটটি মুসলেরার হাতে ঠেকানো সম্ভব ছিল। কিন্তু মুসলেরার হাত ফসকে বলটি ধীরে ধীরে জালে ঢুকে পড়ে।

প্রথমার্ধ শেষে এই গোলের মাধ্যমে স্পেন এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে রয়েছে। অন্যদিকে বিশ্বকাপে টিকে থাকতে হলে উরুগুয়েকে ঘুরে দাঁড়াতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাকের চাকরির সুযোগ, স্বাস্থ্য ও জীবন বিমাসহ মিলবে যেসব সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:০০ এম


ব্যাকের চাকরির সুযোগ, স্বাস্থ্য ও জীবন বিমাসহ মিলবে যেসব সুবিধা

ব্র্যাক এন্টারপ্রাইজ মার্কেটিং বিভাগে ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, ছুটি, সুস্থতা কেন্দ্রের সুবিধা, ডে-কেয়ার সুবিধা, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটিসহ নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করবে। আবেদনকারীকে আগামী ৮ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ থাকবে।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ।

পদের নাম: ডেপুটি ম্যানেজার।

বিভাগ: মার্কেটিং।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ।

অন্যান্য যোগ্যতা: ব্র্যান্ড মার্কেটিং কৌশলে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

আরও পাড়ুন: প্রাণ গ্রুপে চাকরি: বেতন ৪৫ হাজার টাকা, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, ছুটি, সুস্থতা কেন্দ্রের সুবিধা (Wellness Centre), ডে-কেয়ার সুবিধা, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি।

আবেদন যেভাবে: আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৮ জুলাই ২০২৬।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:১২ এম


গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পা রাখল।

অন্যদিকে, কেপ ভার্দে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-তে নাম লেখালো।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:১৩ এম


আজকের নামাজের সময়সূচি

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ একটি অন্যতম স্তম্ভ। এটি পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় হিসেবে গণ্য। তাই নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অত্যন্ত জরুরি।

শনিবার (২৭ জুন) তারিখে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য নামাজের সময়সূচি নিচে উল্লেখ করা হলো-

জোহর- ১২.০৪ মিনিট

আসর- ৪.৪০ মিনিট

মাগরিব- ৬.৫৩ মিনিট

এশা- ৮.১৯ মিনিট

ফজর (২৮ জুন)- ৩.৪৫ মিনিট

উল্লিখিত সময়ের সঙ্গে বিভিন্ন বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, যা নিচে উল্লেখ করা হলো-

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%