ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

দ্বিতীয়ার্ধে গোলকিপার বদলাল উরুগুয়ে


দ্বিতীয়ার্ধে গোলকিপার বদলাল উরুগুয়ে

বিরতির পরপর উরুগুয়ে গোলকিপার ফার্নান্দো মুসলেরাকে তুলে নিয়েছে। তার পরিবর্তে মাঠে উল্টো দিকে নেমেছেন সের্হিও রোচেত।

প্রথমার্ধে মুসলেরার ভুলের কারণেই গোল খেয়েছিল উরুগুয়ে।

গুয়াদালাহারায় অনুষ্ঠিত গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে ১–০ গোলে এগিয়ে রয়েছে স্পেন।

আরও পড়ুন: চানখারপুলে হাসপাতালে ওয়ার্মারে আগুন, দগ্ধ নবজাতক মারা গেছে

৪২ মিনিটে ফার্নান্দো মুসলেরার বড় ভুলের সুযোগকে কাজে লাগিয়ে স্পেনকে এগিয়ে দেন আলেক্স বায়েনা। আলেক্সের শটটি মুসলেরার হাতে ঠেকানো সম্ভব ছিল। কিন্তু মুসলেরার হাত ফসকে বলটি ধীরে ধীরে জালে ঢুকে পড়ে।

প্রথমার্ধ শেষে এই গোলের মাধ্যমে স্পেন এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথে রয়েছে। অন্যদিকে বিশ্বকাপে টিকে থাকতে হলে উরুগুয়েকে ঘুরে দাঁড়াতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাকের চাকরির সুযোগ, স্বাস্থ্য ও জীবন বিমাসহ মিলবে যেসব সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:০০ এম


ব্যাকের চাকরির সুযোগ, স্বাস্থ্য ও জীবন বিমাসহ মিলবে যেসব সুবিধা

ব্র্যাক এন্টারপ্রাইজ মার্কেটিং বিভাগে ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটি উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, ছুটি, সুস্থতা কেন্দ্রের সুবিধা, ডে-কেয়ার সুবিধা, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটিসহ নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করবে। আবেদনকারীকে আগামী ৮ জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ থাকবে।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ।

পদের নাম: ডেপুটি ম্যানেজার।

বিভাগ: মার্কেটিং।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ।

অন্যান্য যোগ্যতা: ব্র্যান্ড মার্কেটিং কৌশলে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর।

চাকরির ধরন: ফুলটাইম।

কর্মক্ষেত্র: অফিসে।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।

আরও পাড়ুন: প্রাণ গ্রুপে চাকরি: বেতন ৪৫ হাজার টাকা, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা।

বয়সসীমা: উল্লেখ নেই।

কর্মস্থল: ঢাকা।

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা, ছুটি, সুস্থতা কেন্দ্রের সুবিধা (Wellness Centre), ডে-কেয়ার সুবিধা, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি।

আবেদন যেভাবে: আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০৮ জুলাই ২০২৬।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:১২ এম


গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে পা রাখল।

অন্যদিকে, কেপ ভার্দে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে শেষ ৩২-তে নাম লেখালো।

বিস্তারিত আসছে...

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:১৩ এম


আজকের নামাজের সময়সূচি

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ একটি অন্যতম স্তম্ভ। এটি পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় হিসেবে গণ্য। তাই নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অত্যন্ত জরুরি।

শনিবার (২৭ জুন) তারিখে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য নামাজের সময়সূচি নিচে উল্লেখ করা হলো-

জোহর- ১২.০৪ মিনিট

আসর- ৪.৪০ মিনিট

মাগরিব- ৬.৫৩ মিনিট

এশা- ৮.১৯ মিনিট

ফজর (২৮ জুন)- ৩.৪৫ মিনিট

উল্লিখিত সময়ের সঙ্গে বিভিন্ন বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, যা নিচে উল্লেখ করা হলো-

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৮:১৩ এম


চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

হরমুজ প্রণালিতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানকে সরাসরি দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে এই ঘটনাকে সম্প্রতি সংঘটিত যুদ্ধবিরতি চুক্তির একটি নির্বোধ ও বোকামিপূর্ণ লঙ্ঘন বলে অভিহিত করেছেন।

ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী একটি বড় ও মূল্যবান পণ্যবাহী জাহাজের ওপর অন্তত চারটি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি ড্রোন জাহাজের ডেকে আঘাত হানলে কিছু ক্ষয়ক্ষতি হয়, তবে জাহাজটি তার যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাকি তিনটি ড্রোন ভূপাতিত করেছে বলেও তিনি জানিয়েছেন। যদিও ট্রাম্প এই হামলার সুনির্দিষ্ট সময় বা আক্রান্ত জাহাজ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রদান করেননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন যে, ওয়াশিংটন এই হামলার জন্য ইরানকে দায়ী করছে। এই হামলার পর পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজ এবং সেখানে থাকা নাবিকদের উদ্ধারে জাতিসংঘের চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত হয়ে গেছে। তবে মার্কিন ওই কর্মকর্তা হামলার ধরন বা ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানাতে পারেননি। ইরান এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি।

এদিকে, যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, একটি পণ্যবাহী জাহাজের ডান দিকে অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত করেছে, যার ফলে জাহাজের ব্রিজ বা চালকের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, ইরানের পারস্য উপসাগরীয় সমুদ্রপথ ব্যবস্থাপনা সংস্থা কর্তৃপক্ষ এক সতর্কবার্তায় জানিয়েছে, তাদের নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ চলাচল করলে তার নিরাপত্তার দায়িত্ব ইরান নেবে না। এছাড়া, এমন ক্ষেত্রে জাহাজগুলোর বিমা বা সংশ্লিষ্ট কোনো দায়ভারও তারা গ্রহণ করবে না বলে স্পষ্টভাবে জানানো হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানানো হয়েছে যে, অনুমোদিত রুটের বাইরে চলাচলের সব ধরনের দায়ভার সংশ্লিষ্ট জাহাজ মালিক, অপারেটর ও কমান্ডারের ওপর বর্তাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%