০৭:৪২ এম
ঢাকাসহ দেশের কিছু কিছু জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমন তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি রয়েছে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা।
মঙ্গলবার (১৮ আগস্ট) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের প্রকাশিত সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার এই অঞ্চলগুলোর উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেয়ার নির্দেশনা দিলেন
এই অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই এসব এলাকা নদী বন্দরের জন্য ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন