০৪:৩০ পি.এম
মাদরাসা ভবন থেকে গাঁজাসহ গ্রেপ্তার যুবককে মাদক মামলায় যাবজ্জীবন
প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬ ১৫:৫৩
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি মাদরাসা ভবন থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হওয়া মোরসালিন (২০) কে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে আদালত। পাশাপাশি, তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রল দিয়ে আগুন
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে এই রায়ের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ। এর আগে, সোমবার ২৪ আগস্ট ২০২৬ তারিখে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি থেকে জানা যায়, গত ২৯ মার্চ সোনারগাঁ থানাধীন সোনাপুর এলাকার আহম্মেদনগর টিনশেড পরিত্যক্ত মাদ্রাসার একটি কক্ষ থেকে পুলিশ মোরসালিনের হেফাজতে থাকা ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করে।
আরও পড়ুন: শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, নারী-শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক
উদ্ধার করা ফেনসিডিলের আনুমানিক মূল্য ৬ লাখ টাকা এবং গাঁজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
এই ঘটনায় সোনারগাঁ থানার এসআই অংকুর কুমার ভট্টাচার্য বাদী হয়ে ২৯ মার্চ ২০২৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে তদন্ত শেষে ২ জুলাই ২০২৫ তারিখে মোরসালিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ বলেন, ‘বিচারিক কার্যক্রম শেষে আদালত ফেনসিডিল রাখার অপরাধ প্রমাণিত হওয়ায় মোরসালিনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।
আরও পড়ুন: খুলনায় আমির এজাজ খানের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
একই সঙ্গে, ছয় কেজি গাঁজা রাখার অপরাধে তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন