০৪:৩৫ পি.এম
মো. শাহজাহান (৬৮) দীর্ঘদিন ধরে বুকে ব্যথা, শ্বাসকষ্টসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল (বিএনপিপন্থী শ্রমিক সংগঠন) ভৈরব রেলওয়ে স্টেশন শাখার সহ-সভাপতি। চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করানোর কথা থাকলেও অর্থের অভাবে একপর্যায়ে তাঁর চিকিৎসা কার্যক্রম থমকে যায়।
শাহজাহানের চিকিৎসা নিয়ে এমন পরিস্থিতির কথা জানার পর ভৈরব রেলওয়ে স্টেশন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রুবেল তাঁর পাশে দাঁড়ান।
গত ২৪ আগস্ট রাতে ভৈরব রেলওয়ে স্টেশন শ্রমিক দলের প্রচার সম্পাদক মো. হাবিব মিয়া বিষয়টি রফিকুল ইসলাম রুবেলকে জানান। এরপর ২৫ আগস্ট দুপুরে তিনি ভৈরব মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মুহাম্মদ কামাল হোসেন এবং মেঘনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বিমল বিশ্বাসের সঙ্গে আলোচনা করে শাহজাহানের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন।
আরও পড়ুন: সুনামগঞ্জে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের পেট্রল দিয়ে আগুন
এই সময় রফিকুল ইসলাম রুবেল নিজ অর্থায়নে শাহজাহানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করেন। পাশাপাশি তিনি শাহজাহানের জন্য প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করেন।
শ্রমিক দল নেতাকর্মীরা জানান, রফিকুল ইসলাম রুবেল দীর্ঘদিন ধরে ভৈরব রেলওয়ে স্টেশন শ্রমিক দলের নেতাকর্মীদের বিভিন্ন সমস্যা ও সংকটে সামর্থ্য অনুযায়ী সহায়তা প্রদান করে আসছেন। অসুস্থ সহকর্মীর চিকিৎসায় তাঁর এই মানবিক উদ্যোগ প্রশংসনীয়।
এদিকে, চিকিৎসা সহায়তা পাওয়ায় মো. শাহজাহান ও তাঁর পরিবারের পক্ষ থেকে রফিকুল ইসলাম রুবেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
মানবিক এই উদ্যোগের ফলে অর্থাভাবে থমকে যাওয়া একজন শ্রমিক দল নেতার চিকিৎসা আবারও শুরু হওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আরও পড়ুন: শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা, নারী-শিশুসহ ৬ ভারতীয় নাগরিক আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন