০১:১৩ এম
খুলনার জামায়াতে ইসলামীর লংমার্চে অংশগ্রহণ করে ফেরার সময় সাতক্ষীরার তালা উপজেলায় একটি সড়ক দুর্ঘটনায় আব্দুল খালেক (৭০) নামের এক পথচারী নিহত হয়েছেন। তাকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লংমার্চ ফেরত জামায়াত-শিবিরের কর্মীদের বহনকারী একটি বাস খাদে পড়ে যায়। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার কুমিরা ইউনিয়নের মির্জাপুর বাজার এলাকায়।
নিহত আব্দুল খালেক পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নের কাশেডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন। পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন জানান, সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহণের একটি বাসের ধাক্কায় আব্দুল খালেক মারা যান। এই সময় জামায়াত-শিবিরের কর্মীদের বহনকারী বাসটি তাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
আরও পড়ুন: কারিগরি প্রশিক্ষণকে টেকসই কর্মসংস্থানে রূপ দিতে আহ্বান জানালেন হুমায়ুন কবির
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল এবং পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জেল হোসেন।
জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান জানান, খুলনায় লংমার্চ শেষে ফেরার পথে মির্জাপুর এলাকায় এক বৃদ্ধকে রক্ষা করতে গিয়ে জামায়াতের নেতাকর্মীদের বহনকারী বাসটি খাদে পড়ে যায়। এতে অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন: মেজর জিয়ার নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উত্থান ও আধুনিকায়ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন