ঢাকা শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ইং ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শেরপুরে নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত, ৫ শতাধিক অংশগ্রহণকারী


শেরপুরে নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত, ৫ শতাধিক অংশগ্রহণকারী

শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষ্যে নারীদের জন্য প্রথমবারের মতো মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টা ১৫ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে ম্যারাথনের উদ্বোধন করেন জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ ম্যারাথনে অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী, কর্মজীবী নারী ও গৃহিণীসহ নানা বয়সের প্রায় ৫ শতাধিক নারী। তারা শহরের অষ্টমীতলা হয়ে দীর্ঘ ৬ কিলোমিটার পথ অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে তাদের দৌড় শেষ করেন।

ম্যারাথন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন সংরক্ষিত নারী আসন-১৫-এর মনোনীত সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন।

আরও পড়ুন: মিথ্যাকে সব পাপের জননী বলা হয়; মিথ্যাবাদীকে আল্লাহও ঘৃণা করেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী

পুরস্কার বিতরণী পর্বে ম্যারাথনে সেরা নৈপুণ্য প্রদর্শনকারী ২৫ জন প্রতিযোগীর গলায় সম্মাননা পদক পরিয়ে দেওয়া হয় এবং শীর্ষ ১০ জন প্রতিযোগীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। জেলা পরিষদের সৌজন্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ পুরস্কার হিসেবে একটি করে বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া ৪র্থ স্থান অধিকারিণীকে রাজিয়া সামাদ ডালিয়ার পক্ষ থেকে একটি বাইসাইকেল প্রদান করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।

এ সময় জেলা পরিষদ প্রশাসক এ বি এম মামুনুর রসিদ পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিনাব স্কুলে হামলার ঘটনা ‘আমরা কখনোই ভুলব না’ : ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


মিনাব স্কুলে হামলার ঘটনা ‘আমরা কখনোই ভুলব না’ : ইরানের প্রেসিডেন্ট

ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলার ঘটনায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আবারও তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধের প্রথম দিনে ওই হামলায় ১৬৮ জন শিশু নিহত হয়েছিল।

পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে উল্লেখ করেন, ‘মিনাবের ১৬৮ জন শিশু হত্যার দায় যুক্তরাষ্ট্র সরকার এবং ইসরায়েলি শাসকগোষ্ঠীর ওপরই বর্তায়। আমরা এই ঘটনা কখনোই ভুলব না। এই নৃশংসতা তথাকথিত মানবাধিকার রক্ষাকারীদের ভণ্ডামিকেই উন্মোচন করে দিয়েছে।’

এছাড়া, গত সেপ্টেম্বরে জাতিসংঘের একটি তথ্যানুসন্ধান মিশন জানিয়েছিল, ২৮ ফেব্রুয়ারি মিনাবের ওই প্রাথমিক বিদ্যালয়ে চালানো প্রাণঘাতী হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা থাকার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। সংস্থাটি আরও উল্লেখ করেছে, এই হামলা একটি যুদ্ধাপরাধের শামিল।

অন্যদিকে, গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চলমান তদন্তের উদ্ধৃতি দিয়ে দাবি করেছিলেন, ইরানের কোনো স্কুলে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ কেউ হামলা চালায়নি। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬৮ শিশুর হত্যার কথা ভুলবে না ইরান: পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০০ পি.এম


১৬৮ শিশুর হত্যার কথা ভুলবে না ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মিনাবের একটি স্কুলে হামলায় নিহত ১৬৮ শিশুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে দায়ী করেছেন। তিনি উল্লেখ করেছেন যে, ইরান কখনোই নিহত শিশুদের ভুলবে না।

মিনাবের ওই স্কুলে হামলার ঘটনা ঘটে ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের যৌথ যুদ্ধ শুরুর প্রথম দিন ছিল। হামলায় ১৬৮ জন শিশু নিহত হয়েছে বলে তেহরান জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পেজেশকিয়ান একটি পোস্টে বলেন, ‘মিনাবের ১৬৮ শিশুর হত্যার দায় যুক্তরাষ্ট্র সরকার ও ইসরাইলি শাসনের ওপর বর্তায়। আমরা কখনো ভুলব না। এই নৃশংসতা মানবাধিকার রক্ষার দাবিদারদের ভণ্ডামি প্রকাশ করে।’

গত সেপ্টেম্বরে জাতিসংঘের একটি অনুসন্ধানী মিশন জানায়, মিনাবের প্রাথমিক বিদ্যালয়ে ২৮ ফেব্রুয়ারির প্রাণঘাতী হামলার পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার যুক্তিসংগত ভিত্তি রয়েছে। ওই হামলাকে যুদ্ধাপরাধের শামিল হতে পারে বলেও উল্লেখ করে মিশনটি।

তবে জুনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, কেউ ইচ্ছাকৃতভাবে ইরানের কোনো স্কুলে হামলা করেনি। তিনি এ বিষয়ে তদন্ত চলার কথা উল্লেখ করে এ মন্তব্য করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০১ পি.এম


রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট, ২৭ নভেম্বর, ২০২৬ : বাণিজ্য ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক রয়েছে। এ কারণে সরকার আশা করছে, বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে।

আজ শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

ভোজ্যতেলের দাম বৃদ্ধি নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আন্তর্জাতিক বাজারে অথবা পণ্য আমদানির উৎসস্থলে দাম বেড়ে যাওয়ার কারণে দেশের বাজারে ভোজ্যতেলের দাম সমন্বয় করতে হয়েছে।

এ প্রসঙ্গে তিনি আরও উল্লেখ করেন, সয়াবিন ও পাম অয়েলের উৎপাদনস্থল বাংলাদেশ নয়। আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দাম কমলে দেশের বাজারে তার প্রভাব পড়ে। আবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে দেশের বাজারেও তার প্রভাব পড়ে।

মন্ত্রী বলেন, প্রচলিত মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী সয়াবিন তেলের দাম কিছুটা বেশি হওয়ার কথা। তবে আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান দাম ধরে রাখা সম্ভব হয়েছে। তিনি জানান, একধরনের চাপ প্রয়োগ করেও তাদের রাজি করানো হয়েছে।

তেলের দাম নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের খরচ, প্রক্রিয়াজাতকরণ ব্যয় ও অপচয়ের হিসাব বিবেচনায় নিয়ে প্রতি লিটারের খরচ নির্ধারণ করা হয়। এ হিসাব বাণিজ্য মন্ত্রণালয় থেকে সংগ্রহ করে সাংবাদিকেরা নিজেরাও যাচাই করতে পারবেন।

তিনি উল্লেখ করেন, এটি কোনো গোপন হিসাব নয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের সূত্র সংগ্রহ করে নিজেরাই হিসাব করে দেখতে পারবেন।

গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে আর্থিক লেনদেনের অস্বাভাবিক প্রবণতা দেখা দেওয়ার কারণে সরকার সতর্কতামূলক অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, সরকার বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

এর আগে, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় সিলেট সদর উপজেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মন্ত্রী।

এ সময় খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাভাবিক ও স্বনির্ভর জীবনযাপনের সুযোগ সৃষ্টিতে সরকার কাজ করছে। কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি তাঁদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।

উপকারভোগীদের উদ্দেশে মন্ত্রী বলেন, কৃত্রিম অঙ্গ সরবরাহকারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় অঙ্গপ্রত্যঙ্গ তৈরি ও সরবরাহ করবে। উপকারভোগীরা অঙ্গপ্রত্যঙ্গ বুঝে পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে অনুদানের অর্থ ছাড় করা হবে। শুধু অঙ্গপ্রত্যঙ্গ সরবরাহ নয়, পরবর্তী সময়ে কোনো সেবা বা রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলে প্রতিষ্ঠানটি তা নিশ্চিত করবে।

তিনি বলেন, কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের মধ্যেই এ উদ্যোগ সীমাবদ্ধ থাকবে না। উপকারভোগীরা আগ্রহী হলে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কিংবা এসএমই-সংক্রান্ত কার্যক্রমের মাধ্যমে তাদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করার চেষ্টা করা হবে। পাশাপাশি কারও ব্যবসার ভালো পরিকল্পনা থাকলে এবং ক্ষুদ্র পুঁজির প্রয়োজন হলে সে বিষয়েও সহযোগিতার উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে সম্মানজনক জীবনযাপন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিল্প মন্ত্রণালয়ের সচিব এবং কাফকো’র চেয়ারম্যান আব্দুন নাসের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংসদ সদস্য এম এ মালিক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান বাবুল মিঞা, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী এবং জালালাবাদ গ্যাসের পরিচালক বদরুজ্জামান সেলিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে কারাদণ্ডপ্রাপ্ত আসামির ‘এক ঘন্টার’ মধ্যে মুক্তি, তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ ইং

১০:০২ পি.এম


পঞ্চগড়ে কারাদণ্ডপ্রাপ্ত আসামির ‘এক ঘন্টার’ মধ্যে মুক্তি, তোলপাড়

পঞ্চগড়ে আদালতের নির্দেশে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ডে কারাগারে প্রবেশ করার পর প্রায় এক ঘন্টার মধ্যে অদৃশ্য কারণে মুক্তি পাওয়ার অভিযোগ উঠেছে এক ভূমি অফিসের কর্মচারীর বিরুদ্ধে।

এভাবে কারাগার থেকে মুক্তি পাওয়ার ঘটনায় জনমনে নানা প্রশ্ন উঠেছে এবং সমালোচনা চলছে। মুক্তি পাওয়া সরকারি কর্মচারী রিয়াজুল ইসলাম, যিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক। আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হওয়ার দিনেই মুক্তি পাওয়ার কথা স্বীকার করে রিয়াজুল বলেন, "আমাকে মুক্তি দিয়েছে, আমি চলে এসেছি।" এ বিষয়ে তিনি আদালতের উপর দায় চাপিয়েছেন। তবে জেলা কারাগার কর্তৃপক্ষ জানাচ্ছে, কারা আইন অনুযায়ী তাকে মুক্তি দেওয়া হয়েছে। ঘটনাটি আসামী ও তার পরিবারের লোকজন ধামাচাপা দিলেও ২২ দিন পর এটি জানাজানি হয়। বর্তমানে আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হয়েও সাজাভোগ না করার কারণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় থানার পুলিশ ও সূত্রে জানা গেছে, বুধবার (৪ নভেম্বর) রাতে পঞ্চগড় বিসিক শিল্পনগরী এলাকায় মাদক সেবন করছিলেন রিয়াজুল ও তার সহযোগী নুর আলম। এ সময় স্থানীয় মাদকবিরোধী কমিটি তাদের দুজনকে হাতে নাতে মাদকসহ ধরে আটক করে। পরে পুলিশে খবর দেওয়া হলে পঞ্চগড় সদর থানা পুলিশ রিয়াজুল ও নুর আলমকে আটক করে থানায় নিয়ে আসে। পরদিন সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় পঞ্চগড় চিফ জুডিশিয়াল আদালতে তোলা হলে বিচারক সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন মুন্না ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারার অপরাধে দুজনকেই তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে এক হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে আদালত থেকে পঞ্চগড় জেলা কারাগারে নেওয়ার পর কিছুক্ষণ পর দুজনেই মুক্তি পেয়ে বাড়ি ফিরে যান।

এ বিষয়ে পঞ্চগড় জেলা কারাগারের জেল সুপার রফিকুল ইসলাম মন্তব্য করতে রাজি হননি, তবে তিনি মোবাইল ফোনে জানান, আসলে কারাবিধি অনুযায়ী কোন আসামীর মুক্তির দিন ছুটির দিন হলে ছুটির আগের দিন মুক্তি পেতে পারে।

পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন জানান, আসলে ভূমি অফিসের ওই কর্মচারির মাদকের বিষয়টি তিনি অবগত নন। তবে সাজাপ্রাপ্ত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২১ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%