প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের মিনাব শহরের একটি স্কুলে হামলার ঘটনায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে আবারও তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধের প্রথম দিনে ওই হামলায় ১৬৮ জন শিশু নিহত হয়েছিল।
পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে উল্লেখ করেন, ‘মিনাবের ১৬৮ জন শিশু হত্যার দায় যুক্তরাষ্ট্র সরকার এবং ইসরায়েলি শাসকগোষ্ঠীর ওপরই বর্তায়। আমরা এই ঘটনা কখনোই ভুলব না। এই নৃশংসতা তথাকথিত মানবাধিকার রক্ষাকারীদের ভণ্ডামিকেই উন্মোচন করে দিয়েছে।’
এছাড়া, গত সেপ্টেম্বরে জাতিসংঘের একটি তথ্যানুসন্ধান মিশন জানিয়েছিল, ২৮ ফেব্রুয়ারি মিনাবের ওই প্রাথমিক বিদ্যালয়ে চালানো প্রাণঘাতী হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা থাকার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। সংস্থাটি আরও উল্লেখ করেছে, এই হামলা একটি যুদ্ধাপরাধের শামিল।
অন্যদিকে, গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক চলমান তদন্তের উদ্ধৃতি দিয়ে দাবি করেছিলেন, ইরানের কোনো স্কুলে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ কেউ হামলা চালায়নি। সূত্র: আল জাজিরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন