০৪:২১ এম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের শূন্যরেখায় থাকা নারী-শিশুসহ ২০ জনকে বিএসএফ ফেরত নিয়েছে।
শনিবার দুপুরে দুই দেশের পতাকা বৈঠকের পর তাদের ফেরত নেওয়া হয়।
এ বিষয়ে নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। বিজিবি ও স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাতে উপজেলার চৌকা সীমান্ত এলাকা দিয়ে ২০ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
আরও পড়ুন: স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক
খবর পেয়ে বিজিবির একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন।
বিজিবি জানিয়েছে, দুই দফায় কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। পরে বিএসএফ তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিয়ে যায়। মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুশইন ঠেকাতে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করেছে বিজিবি।
আরও পড়ুন: বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা ইমরান হোসেন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন