০৪:৩৪ এম
টরন্টো স্টেডিয়ামে এক নাটকীয় ম্যাচের মধ্য দিয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে পরাজিত করে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে বদলি ফরোয়ার্ড ডেনিজ উনদাভ তার জোড়া গোল দিয়ে দলের জন্য একটি অসাধারণ জয় এনে দেন।
ম্যাচের শুরু থেকেই জার্মানি আক্রমণাত্মক খেলা শুরু করে। ১০ম মিনিটে জসুয়া কিমিখের ক্রসে কাই হাভার্টজের হেড দারুণভাবে প্রতিহত করেন আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা। ১৮তম মিনিটে জামাল মুসিয়ালার শট লক্ষ্যভ্রষ্ট হলে গোলের জন্য অপেক্ষা বাড়তে থাকে জার্মানির।
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী
২১তম মিনিটে কর্নারের মাধ্যমে বল জালে প্রবেশ করলে জার্মানি আনন্দে ফেটে পড়ে। কিন্তু আলেক্সান্ডার পাভলোভিচ গোলরক্ষকের ওপর ফাউল করার কারণে রেফারি গোলটি বাতিল করে দেন।
চাপ সত্ত্বেও ৩০তম মিনিটে পিছিয়ে পড়ে জার্মানি। আমাদ দিয়ালোর শট ডিফেন্ডার ব্রাউন ব্লক করলে ফিরতি বল পেয়ে অধিনায়ক ফ্রাঙ্ক কেসি ফাঁকা জালে গোল করেন।
এরপর গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। হাভার্টজের গোলও ফাউলের কারণে বাতিল হয়। ফলে প্রথমার্ধ শেষে পিছিয়ে থেকেই বিরতিতে পা রাখা জার্মানি।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের গতি পরিবর্তন করেন ডেনিজ উনদাভ। ৬৮তম মিনিটে নাদিয়েম আমিরির ক্রসে অসাধারণ ভলিতে সমতা ফেরান তিনি।
আরও পড়ুন: জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন
দুই দলই ম্যাচের শেষদিকে একাধিক সুযোগ হাতছাড়া করে। ৮৮তম মিনিটে আইভরি কোস্ট গোলের একটি সুযোগও নষ্ট করলে উত্তেজনা চরমে পৌঁছায়।
যোগ করা সময়ে ৯৪তম মিনিটে আবারও আঘাত করেন উনদাভ। ফেলিক্স এনমেচারের পাস থেকে বক্সের ভেতর ফাঁকা অবস্থায় পাওয়া বল জালে ঠেলে দিয়ে নিশ্চিত করেন জার্মানির ২-১ জয়।
উনদাভের জোড়া গলে ম্যাচ জিতে ‘ই’ গ্রুপের শীর্ষে থেকে নকআউট পর্বে নিজেদের জায়গা করে নিয়েছে জার্মানি। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে আইভরিকোস্ট।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে: ডা. জাহিদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন