ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলগীতে ফুটবল টুর্নামেন্ট


মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে আলগীতে ফুটবল টুর্নামেন্ট

মাদারীপুর সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আলগী গ্রামে তরুণ প্রজন্মকে মাদক ও কিশোর গ্যাং সংস্কৃতি থেকে দূরে রাখতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে।

ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি)। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী, আয়োজক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পরিবার, সমাজ ও স্থানীয় পর্যায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন: লালপুরে সাবেক দুই এমপিসহ ২৪৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

অ্যাডভোকেট মাসুদ পারভেজ (ভিপি) বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের নতুন করে সামাজিক শক্তিতে রূপান্তর করা সম্ভব। বিভিন্ন এলাকায় নিয়মিত খেলাধুলার আয়োজন করা গেলে তরুণদের সুন্দর ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত রাখা যাবে। এতে তারা মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধপ্রবণতা থেকে দূরে থাকবে।

তিনি আরও বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিশোর গ্যাংয়ের ঝুঁকি সম্পর্কে তরুণদের সচেতন করার পাশাপাশি তাদের খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।

পরে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা

আরও পড়ুন: সাংবাদিক হুসাইন মালিক ও পরিবারের প্রাইভেটকারে হামলা ও ভাঙচুর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বনলতা এক্সপ্রেস’-এর পর এবার ঘোষণা ‘মজনু এন্টারপ্রাইজ’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


‘বনলতা এক্সপ্রেস’-এর পর এবার ঘোষণা ‘মজনু এন্টারপ্রাইজ’

নতুন নির্মাণে বরাবরই ভিন্নধর্মী গল্পের প্রতি আগ্রহী তানিম নূর। তার কাজ নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল সবসময়ই থাকে। সম্প্রতি নতুন সিনেমার ঘোষণা দিয়ে তিনি সেই আগ্রহকে আরও উসকে দিয়েছেন।

গোয়েন্দা গল্পে ওয়েব সিরিজ ‘কাইজার’-এর মাধ্যমে দর্শকদের প্রশংসা অর্জন করেছেন তানিম নূর। এবার তিনি বড় পর্দার জন্য নতুন গোয়েন্দা ঘরানার চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেছেন। সিনেমাটির নাম হচ্ছে ‘মজনু এন্টারপ্রাইজ’।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিম নূর একটি রহস্যময় ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, অন্ধকারে ঘেরা একটি ঘরের দরজা। সেখানে লেখা রয়েছে, ‘মজনু এন্টারপ্রাইজ’, প্রোপ্রাইটর তানিম নূর। ছবির সঙ্গে ‘কামিং ২০২৭’ লেখা রয়েছে। ছবিটি প্রকাশের পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

নির্মাতার পোস্টের মাধ্যমে কৌতূহল বাড়লেও সিনেমাটির গল্প বা অভিনয়শিল্পীদের সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি। তবে তানিম নূর জানিয়েছেন, আগামী বছর সিনেমাটির প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে।

কালের কণ্ঠকে নির্মাতা বলেন, ‘এখন একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে সবকিছু। লেখালেখির কাজ চলছে। এরপর বাকি আপডেট জানাতে পারব। তবে আগামী বছর দুই ঈদের বাইরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

নির্মাণের পাশাপাশি প্রযোজনার কাজেও যুক্ত আছেন তানিম নূর। ‘মজনু এন্টারপ্রাইজ’-এর পাশাপাশি ‘কানাভূলো প্যারাডক্স’ নামে একটি রোমান্টিক সায়েন্স ফিকশন হরর সিনেমা আসছে, যেখানে তিনি প্রযোজক হিসেবে রয়েছেন।

সর্বশেষ ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন তানিম নূর। এর আগে ‘উৎসব’ নির্মাণ করেও দর্শকদের মধ্যে সাড়া ফেলেছিলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লিথুয়ানিয়ায় সন্দেহভাজন ড্রোনের কারণে বিমানবন্দর বন্ধ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


লিথুয়ানিয়ায় সন্দেহভাজন ড্রোনের কারণে বিমানবন্দর বন্ধ, ন্যাটোর যুদ্ধবিমান মোতায়েন

লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশ করা সন্দেহভাজন একটি ড্রোনের কারণে দেশটির ভিলনিয়াস বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। একই সময়ে, ন্যাটোর বাল্টিক এয়ার পুলিশিং মিশনের যুদ্ধবিমান আকাশে উড়তে শুরু করেছে।

শনিবার, লিথুয়ানিয়ার ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টারের সূত্রে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য প্রকাশ করেছে।

কর্তৃপক্ষ জানায়, বেলারুশ থেকে আসা একটি সন্দেহভাজন ড্রোন লিথুয়ানিয়ার দিকে উড়ে আসার খবর পাওয়ার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করা হয়।

এদিকে, ভিলনিয়াস অঞ্চলের বাসিন্দাদের প্রয়োজন হলে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ড্রোনটির উৎস ও গতিপথ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ১৫ বছরের কিশোর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৬ পি.এম


জামালপুরে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ১৫ বছরের কিশোর

জামালপুরে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে মাহিদ (১৫) নামের এক কিশোর।

শনিবার (৩ অক্টোবর) ভোরে সদর উপজেলার নন্দী-ইটাইল চৌরাপাড়া শ্মশানঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তবে তার পরিচয় এখনও জানা যায়নি। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগাঁও গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত বাপ্পির ছেলে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চট্টগ্রাম থেকে যমুনা সেতু পূর্ব রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা নাসিরাবাদ ট্রেনের ছাদে ওই যুবক এবং মাহিদ অবস্থান করছিলেন। ভোরের দিকে নন্দী-ইটাইল এলাকায় অসাবধানতাবশত তারা ছাদ থেকে পড়ে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু ঘটে। মাহিদ আহত হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

জামালপুর রেলওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, "এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। মৃত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকের সঙ্গে কথা-কাটাকাটির পর লিটন বললেন, ‘আচ্ছা পদত্যাগ করলাম’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


সাংবাদিকের সঙ্গে কথা-কাটাকাটির পর লিটন বললেন, ‘আচ্ছা পদত্যাগ করলাম’

লিটন দাস দলের নেতৃত্ব দেবেন সামনে থেকে। বাংলাদেশের পক্ষ থেকে তার কাছে এমন প্রত্যাশা ছিল। কিন্তু উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে তিনি ব্যর্থ হয়েছেন। এশিয়ান গেমসের দুটি ইনিংসে তার রান ছিল ২ ও ০।

দলের খারাপ পারফরম্যান্সের কারণে লিটনের ওপর চাপ বেড়ে গেছে। সংবাদ সম্মেলনে তিনি তা স্পষ্টভাবে অনুভব করেছেন। এই ব্যর্থতার পর অধিনায়ক হিসেবে পদত্যাগ করবেন কি না, এমন প্রশ্ন উঠেছে।

লিটন এর জবাবে বলেন, পদত্যাগ করার মতো কিছু ঘটেনি। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে তিনি উল্লেখ করেন, "না, রিজাইন করতে চাই না। ক্রিকেটে উত্থান-পতন থাকে। একদিন ভালো হবে, একদিন খারাপ হবে। এখানে রিজাইনের তো কিছু নেই।"

লিটনের এই জবাব সাংবাদিকদের সন্তুষ্ট করতে পারেনি। পদত্যাগের বিষয়ে আবার প্রশ্ন করা হলে, তিনি কিছুটা ক্ষুব্ধ হয়ে বলেন, "পদত্যাগ করে দিব? আচ্ছা এশিয়ান গেমস থেকে পদত্যাগ করলাম। দয়া করে পরের প্রশ্ন।"

শ্রীলঙ্কার কাছে ৬৩ রানের পরাজয়ের পর লিটন মন্তব্য করেন, "হারের ব্যাখ্যা আমরা ভালো ক্রিকেট খেলিনি। আমার কাছে মনে হয়েছে প্রথম ৮ ওভার খুবই ভালো বোলিং করেছি। এরপর আপনারা দেখেছেন যে একজন ব্যাটার এসে যে রকম শট খেলেছে এই উইকেটে, খুবই ডিফিকাল্ট। কিন্তু সে এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করায় আমাদের বোলাররা কোনো ক্লু পায় নাই এখান থেকে কীভাবে কামব্যাক করবে। তাই তাকে ক্রেডিট দিতেই হয়, এক্সট্রা-অর্ডিনারি ইনিংস খেলেছে সে। আর আমরা যখন ব্যাটিংয়ে গিয়েছি, কোনোভাবেই ওটা কাভার আপ করতে পারিনি। আমাদের ব্যাটিংয়ের হিসেবে আমরা আজকে আপ টু দ্য মার্ক ছিলাম না।"

এশিয়ান গেমসের শেষ তিন আসরে বাংলাদেশ কোনো না কোনো পদক জিতেছে। এবার পদক না পাওয়ার বিষয়ে লিটন বলেন, "ব্রোঞ্জ জিততে না পারায় খারাপ লাগছে। এখানে ফাইনালের টার্গেট নিয়ে এসেছিলাম। সেটা যখন হয়নি, তারপর আরেকটা অপশন ছিল। সুযোগটা আমরা মিস করেছি।"

অন্যদিকে, ম্যানেজমেন্টকে না জানিয়ে ঘোরাঘুরি করার কারণে বাংলাদেশের তিন ক্রিকেটার প্রশ্নের মুখে পড়েছেন। ব্যাখ্যা জানতে চাওয়া হলে, সতীর্থদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের অধিনায়ক লিটন বলেন, "একজন প্লেয়ার কি সারাদিন রুমের ভেতর বন্দি হয়ে বসে থাকবে? এখানের খাবার-দাবারে যখন একটা প্লেয়ারের কাভার হচ্ছে না, তখন তাকে তো রুম থেকে বের হতেই হবে। আর খেতে চাইলে বাইরে যেতে হবে। আমাদের কাছে যদি অনুশীলন করার অপশন থাকত, তাহলে তো আর বাইরে যেতে হতো না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%