০৬:০১ এম
কুমিল্লার বুড়িচংয়ে দুর্বৃত্তরা এক পুলিশ সদস্যকে দায়িত্ব পালনকালে কুপিয়ে জখম করেছে।
বুধবার (৩ জুন) রাতে উপজেলার ভারেল্লা উত্তরের রামচন্দ্রপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
আহত পুলিশের কনস্টেবল মো. ফোরকান বুড়িচং থানার অধীনস্থ দেবপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত রয়েছেন।
আরও পড়ুন: গোলাপের গণসংযোগে সরগরম খয়রাবাদ: মডেল বাকেরগঞ্জ গড়ার প্রতিশ্রুতি
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রামচন্দ্রপুর পূর্বপাড়া এলাকায় ইকবাল হোসেনের বাড়িতে সংঘষের ঘটনায় অভিযোগের তথ্য পেয়ে তদন্তে যায় দেবপুর পুলিশ ফাঁড়ির একটি দল।
এ সময় পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে, ইকবাল তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।
হামলার একপর্যায়ে ইকবাল কনস্টেবল ফোরকানকে ধারালো অস্ত্রমতে কুপিয়ে গুরুতর জখম করে।
পরে, সঙ্গে থাকা পুলিশ সদস্যরা আহত ফোরকানকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: শেরপুরে শাহীন শিক্ষা পরিবারের উৎসবমুখর পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ছে
ঘটনার খবর পাওয়ার পর বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পুলিশ হামলাকারীদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।
বুড়িচং থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।"
আরও পড়ুন: স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি-খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন