ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং
মেলানিয়া ছিলেন এপস্টেইনের এসকর্ট

ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি


ট্রাম্পের ‘আসল প্রেমকাহিনী’ নিয়ে সাবেক সহযোগীর বিস্ফোরক দাবি

ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের সম্পর্কের সূত্রপাত নিয়ে এক চাঞ্চল্যকর এবং বিস্ফোরক দাবি করেছেন মেলানিয়ার একটি সাবেক সহযোগী। তার বক্তব্য অনুযায়ী, মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প একসময় কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের “এসকর্ট” (যৌন সঙ্গী) হিসাবে কাজ করতেন এবং এপস্টেইনের মাধ্যমেই ট্রাম্পের সঙ্গে তার পরিচয় ঘটেছিল।

সাবেক ব্রাজিলীয় মডেল আমান্ডা উঙ্গারো একটি রেকর্ড করা অডিওতে এই বোমা ফাটিয়েছেন। তিনি তার সাবেক সঙ্গী তথা মডেলিং এজেন্ট থেকে মার্কিন প্রশাসনের বিশেষ দূত হওয়া পাওলো জাম্পোল্লির বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন। জাম্পোল্লি দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে, ১৯৯৮ সালের একটি পার্টিতে তিনিই মেলানিয়া ও ডোনাল্ড ট্রাম্পকে পরিচয় করিয়ে দিয়েছিলেন।

জাম্পোল্লির মডেল হিসাবে নিউইয়র্কে কাজের সময়ে মেলানিয়া নাউস কীভাবে তাঁর হবু স্বামীর সাথে পরিচিত হন, সেই গল্পটি ট্রাম্পের রাজনৈতিক সমর্থক গোষ্ঠী মাগা আন্দোলনের এক প্রচলিত বিশ্বাসে পরিণত হয়েছে। গত এপ্রিলে আকস্মিক এক সংবাদ সম্মেলনে, মেলানিয়া নিজেও এই বিষয়ের অবতারণা করে পরলোকগত শিশু যৌন পাচারকারী জেফরি এপস্টেইনের সাথে তাঁর সংশ্লিষ্টতার দাবিকে "বিদ্বেষমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা" বলে তীব্র নিন্দা জানিয়েছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশ সবুজ শিল্পায়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন ও ন্যায্য বাণিজ্য সুবিধা চাইল

তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ফাঁস হওয়া উঙ্গারোর অডিও রেকর্ডিংয়ে এই প্রচলিত কাহিনিকে সরাসরি মিথ্যা দাবি করা হয়েছে। গত কয়েক মাস ধরে সন্তান কার হেফাজতে থাকবে তা নিয়ে উঙ্গারো এবং জাম্পোল্লি একটি তিক্ত আইনি লড়াইয়েও লিপ্ত আছেন।

হোয়াটসঅ্যাপের ওই রেকর্ডিংয়ে উঙ্গারোকে বলতে শোনা যায়: "এসো এবার জনতাকে সত্যিটা বলি, যে আপনি কখনোই ট্রাম্পের সাথে মেলানিয়ার পরিচয় করাননি। এটি জেফরি এপস্টেইন করিয়েছিলেন, কারণ মেলানিয়া জেফরির এসকর্ট ছিলেন। এভাবেই ডোনাল্ড ট্রাম্পের সাথে তাঁর পরিচয় হয়। আমি এটা নিশ্চিতভাবে জানি, কারণ আমি ২০ বছর তোমার সাথে ছিলাম এবং তুমি সবসময় আমাকে বলতে, তুমি নও—এপস্টেইনই (ট্রাম্প- মেলানিয়ার) পরিচয় করিয়েছিলেন।"

এই মন্তব্যের বিষয়ে মার্কিন দৈনিক 'দ্য ডেইলি বিস্ট'-এর পক্ষ থেকে হোয়াইট হাউস এবং মেলানিয়া ট্রাম্পের কার্যালয়ের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। তবে পাওলো জাম্পোল্লি ডেইলি বিস্টকে বলেছেন, "আমি মনে করি এটি অত্যন্ত লজ্জাজনক যে সে (উঙ্গারো) আমাদের চমৎকার ফার্স্ট লেডি সম্পর্কে এমন কথা বলার সাহস দেখিয়েছে। আমি সত্যিই তাঁর মানসিক স্বাস্থ্য নিয়ে চিন্তিত এবং আমার মনে হয় তাঁর জরুরি থেরাপি প্রয়োজন।"

জাম্পোল্লি বর্তমানে গ্লোবাল পার্টনারশিপের বিশেষ দূত এবং কেনেডি সেন্টারের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে হবে: ডা. জোবায়দা রহমান

২০০২ সালের জুনে প্যারিস থেকে নিউইয়র্কগামী এপস্টেইনের ব্যক্তিগত বিমান—যা "ললিতা এক্সপ্রেস" নামে কুখ্যাত—তাতে চড়ার সময় উঙ্গারোর বয়স ছিল মাত্র ১৭ বছর। সে সময় তাঁর সঙ্গে ছিলেন তাঁর তৎকালীন এজেন্ট এবং ফরাসি মডেলিং স্কাউট জঁ-লুক ব্রুনেল, যিনি এপস্টেইনের জন্য নারী ও কিশোরী সংগ্রহকারী (রিক্রুটার) হিসেবে কাজ করতেন। উঙ্গারো ও ব্রুনেল বছরের পর বছর ধরে ট্রাম্প দম্পতির সামাজিক বৃত্তে চলাফেরা করতেন এবং মার-এ-লাগো-র বিভিন্ন অনুষ্ঠানে ট্রাম্প দম্পতির সঙ্গে তাঁদের ছবিও রয়েছে।

উঙ্গারো গত বছরও সংবাদ শিরোনামে এসেছিলেন। সে সময় তিনি অভিযোগ করেন, জাম্পোল্লি ওয়াশিংটনে তাঁর রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্তান হেফাজতের বিরোধের জেরে মার্কিন ইমিগ্রেশন কর্তৃপক্ষের মাধ্যমে তাঁকে গ্রেফতার করিয়েছেন। তবে জাম্পোল্লি এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি উভয়েই এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।

উঙ্গারোর 'এক্স' অ্যাকাউন্ট থেকে পোস্ট করা (যা পরবর্তীতে মুছে ফেলা হয়) এই সর্বশেষ দাবিটি এপস্টেইন কেলেঙ্কারিকে আবারও আলোচনায় নিয়ে এসেছে। উঙ্গারো ইঙ্গিত দিয়েছেন যে, ট্রাম্প প্রশাসনে একটি ক্ষমতাশালী পদ পাওয়ার পর জাম্পোল্লি মেলানিয়াকে এবং মেলানিয়া জাম্পোল্লিকে "আড়াল" করার এক সমঝোতা করে চলেছেন।

অভিযোগের বিপক্ষে মেলানিয়া ও জাম্পোল্লির অবস্থান

আরও পড়ুন: বিমানভাড়া ও যাত্রীসেবার মান নিয়ে এয়ারলাইন্সগুলোকে নতুন নির্দেশনা দিল বেবিচক

চলতি বছরের ৯ এপ্রিল হোয়াইট হাউসে হঠাৎ এক সংবাদ সম্মেলন করে যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে তাঁর কোনোপ্রকার সম্পর্ক না থাকার দাবি করেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এই দাবিটি মেলানিয়া ট্রাম্পের পূর্ববর্তী বক্তব্যের সম্পূর্ণ পরিপন্থী।

এপ্রিল মাসে এক সংবাদ সম্মেলনে মেলানিয়া সাংবাদিকদের বলেছিলেন: "আমি এপস্টেইনের ভিকটিম নই। এপস্টেইন ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার পরিচয় করিয়ে দেননি। ১৯৯৮ সালে নিউইয়র্কের একটি পার্টিতে ভাগ্যের জোরে আমার স্বামীর সাথে আমার দেখা হয়েছিল। আমাদের এই প্রথম দেখার বিস্তারিত বিবরণ আমার 'মেলানিয়া' বইটিতে নথিবদ্ধ আছে। ২০০০ সালে ডোনাল্ড এবং আমি একসঙ্গে একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় প্রথমবার এপস্টেইনের সাথে আমার দেখা হয়। তার আগে আমি কখনো এপস্টেইনের সাথে দেখা করিনি এবং তার অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না।"

সে সময় মেলানিয়া ঠিক কী কারণে হঠাৎ এমন প্রতিরক্ষামূলক বিবৃতি দিয়েছিলেন তা স্পষ্ট ছিল না। এমনকি তাঁর এই বক্তব্যে স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও কিছুটা অবাক হয়েছিলেন বলে মনে হয়েছিল। তবে একই সময়ে উঙ্গারোর পক্ষ থেকে মেলানিয়ার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের রিপ্লাইতে বেশ কিছু পোস্ট করা শুরু হয়, যেখানে উঙ্গারো মেলানিয়াকে চেনেন বলে দাবি করেন এবং "সবকিছু ফাঁস করে দেওয়ার" হুমকি দেন। গত এপ্রিলে এক সাক্ষাৎকারে উঙ্গারো কোনো সুনির্দিষ্ট বিবরণ না দিয়েই বলেছিলেন, "তিনি (মেলানিয়া) জানেন যে আমি ২০ বছর ধরে অত্যন্ত আপত্তিকর কিছু ঘটনা প্রত্যক্ষ করেছি।"

তবে মার্কিন বিচার বিভাগের প্রকাশ করা নথিপত্র অনুসারে, এপস্টেইনের একজন সাবেক সহকারীও ইতঃপূর্বে এফবিআই-কে জানিয়েছিলেন যে, এপস্টেইনই ট্রাম্প ও মেলানিয়ার পরিচয় করিয়ে দেন। তা সত্ত্বেও জাম্পোল্লি নিজের দাবিতে অটল রয়েছেন। ডেইলি বিস্টকে দেওয়া আগের এক সাক্ষাৎকারে তিনি রসিকতা করে বলেছিলেন, "কোনো আইনজীবী ছাড়াই আমি এই বিষয়ে সাক্ষ্য দিতে কংগ্রেসে যেতে রাজি আছি। আমি শুধু বলেছিলাম: 'মেলানিয়া, ইনি ডোনাল্ড; ডোনাল্ড, ইনি মেলানিয়া'—এবং তারপর আমি ওই টেবিল ছেড়ে চলে যাই কারণ— অনুষ্ঠানের্থলে আমার ৩০০ জন অতিথি ছিল।"

আরও পড়ুন: কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

এই অডিও রেকর্ডিংটি প্রথম পোস্ট করেন স্বতন্ত্র সাংবাদিক অ্যান্থনি অ্যান্ড্রুস। তিনি জানান, তাঁকে এটি পোস্ট করতে এবং জাম্পোল্লিকে ট্যাগ করতে অনুরোধ করা হয়েছিল। তবে গত সোমবার পোস্টটি সরিয়ে নেওয়া হয়। অ্যান্ড্রুস পরে লেখেন, নেপথ্যে অদ্ভুত সব ঘটনা ঘটে চলেছে এবং তিনি কেবল একজন বার্তাবাহক হিসেবে কাজ করছেন।

জাম্পোল্লি জানিয়েছেন, তাঁর আইনজীবীরা এই মানহানিকর পোস্টের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন। তিনি আরো দাবি করেছেন, উঙ্গারোর ছড়ানো এই অডিওটি মূলত এআই-জেনারেটেড বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। তবে সাংবাদিক অ্যান্ড্রুস এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, "এই লড়াইয়ে আপনি জিতবেন না। আমার কাছে প্রচুর কন্টেন্ট আছে এবং আমি আপনাকে নিশ্চিত করছি যে এগুলো এআই দিয়ে তৈরি নয়।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরে শিশু ধর্ষণের ঘটনায় গণপিটুনির পর অভিযুক্ত আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:২৬ এম


নাটোরে শিশু ধর্ষণের ঘটনায় গণপিটুনির পর অভিযুক্ত আটক

নাটোরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জুন) বিকেলের সময় নাটোর সদর উপজেলায় এই ঘটনা ঘটে।

বিষয়টি জানাজানি হলে বুধবার (৩ জুন) সন্ধ্যায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শরিফুলকে (৪৫) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। আটক অভিযুক্ত স্থানীয় একটি ফুচকার দোকানে কর্মরত ছিলেন।

শিশুটির বাবা পেশায় একজন দিনমজুর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে শিশুটি তার প্রতিবেশী এক নানির সঙ্গে বাড়ির কাছে মাঠে গরুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে গিয়েছিল। একপর্যায়ে শিশুটি একা বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। তখন শরিফুলের সঙ্গে তার দেখা হয়।

আক্রমণকারী তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে ফুসলিয়ে রাস্তার পাশে একটি নির্জন জঙ্গলে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায়। পরে শিশুটি বাড়ি ফিরে গিয়ে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনার কথা জানায়। এরপর তার স্বজনরা দ্রুত শিশুটিকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

নাটোর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মঈনুল ইসলাম জানান, শিশুটিকে হাসপাতালে ভর্তি করার পর যৌন নির্যাতনের বিষয়টি নিশ্চিত হতে গাইনি বিশেষজ্ঞ ডা. জেসমিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক পরীক্ষায় শিশুটির শরীরে আঘাত ও নির্যাতনের সুস্পষ্ট আলামত পাওয়া গেছে। উন্নত চিকিৎসার পর চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

এদিকে বুধবার সন্ধ্যায় এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শরিফুলের বাড়িতে প্রবেশ করে তাকে টেনে হিঁচড়ে বের করে আনে এবং গণপিটুনি দেয়। একই সময়ে এলাকাবাসী ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি নিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে শহরের রক্তাক্ত ও আহত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে আটক করা হয় এবং চিকিৎসার জন্য নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে এবং এলাকার পরিস্থিতি শান্ত করা হয়েছে। ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লিখিত অভিযোগ পেলেই আইনি প্রক্রিয়া কঠোরভাবে গ্রহণ করা হবে।

এলাকার বাসিন্দা ও শিশুটির পরিবার এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:২৭ এম


দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশের চারটি অঞ্চলের উপর দিয়ে বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।

বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রদত্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা বা ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজ করছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার (৩ জুন) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথায় মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এই সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃষ্টির পূর্বাভাস থাকলেও দেশের একটি বড় অংশের উপর দিয়ে এখনও মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে– চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইভী আগামী সিটি করপোরেশন নির্বাচনে লড়বেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:৩৩ এম


আইভী আগামী সিটি করপোরেশন নির্বাচনে লড়বেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী সকল মামলায় জামিনে মুক্তির পর নিজ বাড়িতে ফিরেছেন।

তিনি বুধবার (৩ জুন) রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের চুনকা কুটিরে ফিরে আসেন। ফেরার পর আইভী সরকারের প্রতি তার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

কারাগারের জেলার শিরিন আক্তার জানিয়েছেন, তিনি জামিনের কাগজপত্র সন্ধ্যায় পৌঁছানোর পর তা যাচাইয়ের পরে রাত ১০টা ৮ মিনিটে আইভীকে মুক্তি দেওয়া হয়। এর আগে আইভীর বিরুদ্ধে বিভিন্ন থানায় দায়ের করা ১২টি মামলায় হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগেও বহাল থাকায়, তাকে মুক্তি দেওয়ার ক্ষেত্রে আর কোন বাধা ছিল না। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কারাগার ত্যাগ করেন।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি) জান্নাত উল ফরহাদ বলেন, হাইকোর্টের ক্রিমিনাল মিস নং-১৩৪১২/২৬ এবং নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্মারক নং-৭৭৩ অনুযায়ী জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। এছাড়া নারায়ণগঞ্জ জেলা কারাগারের স্মারক নং-১৪৫৭ অনুযায়ী জেলার নয়টি মামলায় তার জামিন নিশ্চিত করা হয়েছিল। অন্য কোনো আটকাদেশ না থাকায়, আইভীকে মুক্তি দেওয়া হয়েছে।

কারা সূত্র জানাচ্ছে, ২০২৫ সালের ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করার পর আইভীকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছিল।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, মামলাগুলো ভিত্তিহীন এবং তার মক্কেল এক বছরের বেশী সময় কারাবন্দি ছিলেন। হাইকোর্ট জামিন দেওয়ার পর রাষ্ট্রপক্ষ চেম্বার জজ আদালতে স্থগিতের আবেদন করলেও, আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখায় মুক্তির পথে বাধা দূর হয়।

তিনি আরো বলেন, আইভী আইনগত লড়াই চালিয়ে যাবেন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করবেন।

চব্বিশের বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টাসহ পৃথক ১০ মামলায় গত ১০ মে হাইকোর্টের দেওয়া জামিন আপিল বিভাগ বহাল রাখে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ ওই আদেশ দেয়। এর আগে ৩০ এপ্রিল দুটি মামলায়ও হাইকোর্ট জামিন দেন, যা ১৭ মে চেম্বার আদালত বহাল রাখে।

দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে আইভী হাইকোর্টে রিট করেছিলেন। গত ২৬ এপ্রিল প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করে। রুলে হয়রানি ও অপদস্থ করার উদ্দেশ্যে বারবার মামলায় জড়ানো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার বা হয়রানি না করতে নির্দেশ দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়।

চব্বিশের আন্দোলন সংশ্লিষ্ট পৃথক পাঁচ মামলায় জামিন বিষয়ে রুল যথাযথভাবে ঘোষণা করে ২০২৫ সালের নভেম্বরে বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ জামিন প্রদান করেন। ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার আদালত তা স্থগিত করে এবং নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়। পাঁচ মামলার মধ্যে তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলা ছিল। ১৮ নভেম্বর আরো পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এ পাঁচ মামলায় ২৬ ফেব্রুয়ারি বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ জামিন প্রদান করেন।

পাঁচ মামলার মধ্যে চারটি ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা ও পারভেজ হত্যা মামলা। অন্যটি সদর মডেল থানায় হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দায়ের করা। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে ৫ মার্চ চেম্বার আদালত হাইকোর্টের জামিনাদেশ স্থগিত করে নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়। পরবর্তী শুনানিতে আপিল বিভাগ সবগুলো মামলায় জামিন বহাল রাখে।

২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনটি নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতির দায়িত্বও পালন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাটির নিচের পারমাণবিক পদার্থ উদ্ধার করবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

০৬:৪৪ এম


মাটির নিচের পারমাণবিক পদার্থ উদ্ধার করবে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে: ট্রাম্প

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির অবসানের পর, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান মাটির নিচে চাপা পড়ে থাকা পারমাণবিক পদার্থ যৌথভাবে উদ্ধার করার বিষয়ে রাজি হয়েছে। তিনি বুধবার (৩ জুন) হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, যুদ্ধ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন প্রতিনিধি দল ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে সেখানে প্রবেশ করবে এবং সমাহিত পারমাণবিক পদার্থ খুঁজে বের করবে।

প্রেসিডেন্ট ট্রাম্প এই প্রক্রিয়ার জটিলতা সম্পর্কে সতর্কতা প্রকাশ করেন। তিনি বলেন, মাটির নিচ থেকে উপাদানগুলো বের করে আনা খুবই কঠিন কাজ। তবে তিনি জানালেন যে যুক্তরাষ্ট্র যেকোনো মূল্যে এটি করতে চায়। তিনি উল্লেখ করেছেন, ভূগর্ভ থেকে এই ধরনের উপাদান উদ্ধারের প্রযুক্তি ও যন্ত্রপাতি সম্ভবত কেবল যুক্তরাষ্ট্র এবং চীনের কাছে রয়েছে।

ইরানি কর্মকর্তারা এই সিদ্ধান্তের বিষয়ে কয়েকবার তাদের মত পরিবর্তন করলেও ট্রাম্প বর্তমান পরিস্থিতি অনুযায়ী নিশ্চিত করেন যে অদূর ভবিষ্যতে মার্কিন দল সেখানে যাবে।

পারমাণবিক স্থাপনাগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে ট্রাম্প জানান, মার্কিন স্পেস ফোর্সের ক্যামেরার মাধ্যমে ওই এলাকাগুলোর ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে। তিনি বলেন, গত বছর যুক্তরাষ্ট্রের হামলার শিকার হওয়া ইরানের ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহান— এই তিনটি পারমাণবিক কমপ্লেক্সের প্রতিটি কোণে সব সময় পর্যবেক্ষণ চলছে। ফলে সেখানে কেউ প্রবেশ করার চেষ্টা করলে তা ধরা পড়বে এবং প্রয়োজনে সেখানে আরও বড় হামলা করা হবে।

ট্রাম্প এই অভিযানের শুরু সম্পর্কে জানান যে, পারমাণবিক উপাদান উদ্ধারের এই অভিযানটি কেবল যুদ্ধ পুরোপুরি শেষ হওয়ার পরই শুরু হবে। তিনি স্পষ্ট করে বলেন, চলমান সংঘাতের মধ্যে মার্কিন সেনাদের কোনো বিপদের মুখে ঠেলে দিতে চান না। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের সময়কার ইরান জিম্মি সংকটের ঐতিহাসিক অভিজ্ঞতা স্মরণ করে উল্লেখ করেন, তিনি তার দেশের মানুষকে তেমন কোনো ঝুঁকিতে ফেলবেন না। যুদ্ধ শেষ হলে দ্বিপাক্ষিক চুক্তির ভিত্তিতে যৌথভাবে সেই পারমাণবিক পদার্থগুলো উদ্ধার করা হবে এবং সেগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%