ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

হযরত শাহজালাল বিমানবন্দরে ৭.৫ কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক


হযরত শাহজালাল বিমানবন্দরে ৭.৫ কেজি স্বর্ণের পেস্টসহ ৩ জন আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কেজি ৫০০ গ্রাম ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার হওয়া স্বর্ণের মোট পরিমাণ প্রায় ৬৪৩ ভরি। ২৪ ক্যারেটের এই স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা বলে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন— মুন্সিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর সুধারাম উপজেলার বাসিন্দা মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার বরুড়া উপজেলার বাসিন্দা মো. শাওন (৩৯)।

আরও পড়ুন: পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, চার হাজার এসআই পদের অনুমোদন

পুলিশ জানায়, অভিযানের সময় এপিবিএনের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালানোর চেষ্টা করেন। তাদের এই প্রচেষ্টা ব্যর্থ হয় এবং এ সময় তাদের আটক করা হয়।

পরে এপিবিএন কার্যালয়ে ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করা হলে তার কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো অবস্থায় ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরবর্তীতে স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণ করে বস্তুগুলো স্বর্ণের পেস্ট হিসেবে শনাক্ত করা হয়। এপিবিএন জানায়, অভিনব কৌশলে শরীরের সঙ্গে লুকিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পাচারের উদ্দেশ্যে স্বর্ণগুলো বহন করা হচ্ছিল।

সৌদি আরব থেকে স্বর্ণ আনার অভিযোগে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ বাংলাদেশে এনে জাকিরুল ইসলাম জুয়েল ও শাওনসহ দেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত। এপিবিএন ধারণা করছে, তারা একটি সংঘবদ্ধ স্বর্ণ চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়তেই হামলা, রেলপথ দুই ঘণ্টা অবরোধ

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%