০২:৪২ পি.এম
ঝিনাইদহের মহেশপুরে সরকারি টেন্ডারের মাধ্যমে ইজারা নেওয়া হাট থেকে খাজনা আদায় করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (৩০ জুন) সকালে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, যেখানে হাটের ইজারাদার আতিকুর রহমান লেন্টু বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে ইজারাদার লেন্টু বলেন, মহেশপুর উপজেলার গৌরিনাথপুর ও আদমপুর হাট সর্বোচ্চ দরদাতার হিসেবে ইজারা পেয়েছেন। তবে, বর্তমানে খাজনা আদায় করতে গেলে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা যেমন ইসমাইল হোসেন, সোহাগ সরকার ও ফারুক হোসেন বাধা দিচ্ছেন। তারা ব্যবসায়ী ও কৃষকদের কাছ থেকেও টাকা আদায় করছে।
তিনি আরও অভিযোগ করেন যে, হাটে তার মনোনীত ব্যক্তি যখন খাজনা আদায় করতে যান, তখন তাদের মারধরের শিকার হতে হচ্ছে। কিছু বললেই তাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় সরকারের উপ-পরিচালকের কাছে অভিযোগ দিলেও সঠিক সুরাহা পাওয়া যায়নি। এ কারণে সঠিকভাবে সরকারিভাবে ইজারা আদায়ের ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
আরও পড়ুন: রাঙামাটির সাজেকে দশম দিনে অবরোধ, আতঙ্কে বাসিন্দারা এলাকা ছাড়ছেন
অভিযুক্ত সোহাগ সরকার বলছেন, ‘আমরা টাকা আদায় করছি না। হাটের আড়তদাররা কমিশন নিচ্ছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন