ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

বিদায়ের আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করবেন স্টারমার


বিদায়ের আগে যুক্তরাজ্যের প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করবেন স্টারমার

যুক্তরাজ্যের বিদায়ী প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার মঙ্গলবার দীর্ঘদিন ধরে অপেক্ষিত দেশের ভবিষ্যৎ প্রতিরক্ষা ব্যয় পরিকল্পনার ঘোষণা দিতে যাচ্ছেন।

এই পরিকল্পনায় উল্লেখিত রয়েছে ড্রোন এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থায় বিনিয়োগ বৃদ্ধি করার প্রস্তাব।

রাশিয়া এবং অন্যান্য দিক থেকে বাড়তে থাকা নিরাপত্তা হুমকির মুখে যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিয়ে স্টারমারের লেবার সরকারের কয়েক মাসের টানাপোড়েনের পর আসছে এই ঘোষণা। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবরটি জানিয়েছে।

আরও পড়ুন: ভেনেজুয়েলায় কলম্বিয়ার বিদ্রোহী শিবিরে সেনা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯

প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা (ডিআইপি) নিয়ে বিরোধের কারণে চলতি মাসের শুরুতে দুই প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। তাদের মধ্যে একজন, জন হিলি, বলেছেন যে, এই পরিকল্পনা যুক্তরাজ্যকে ‘আরও কম নিরাপদ’ করে তোলার ঝুঁকি তৈরি করছে।

এই পদত্যাগগুলো স্টারমারের নেতৃত্বের দুর্বলতা নির্দেশ করে। গত সোমবার তিনি ঘোষণা করেন যে, লেবার পার্টির সংসদ সদস্যরা প্রবীণ রাজনীতিক অ্যান্ডি বার্নহামের প্রতি সমর্থন দেওয়ায় তিনি প্রধানমন্ত্রী পদ ছাড়ছেন।

৫৬ বছর বয়সী সাবেক গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম যদি লেবার পার্টির নেতৃত্বে কোনো প্রতিদ্বন্দ্বী না পান, তবে তিনি আগামী জুলাইয়ের মাঝা মাঝি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন।

স্টারমার আশা করছেন যে, ১০ বছরের এই প্রতিরক্ষা ব্যয় পরিকল্পনা তার রাজনৈতিক উত্তরাধিকারের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। সোমবার রাতের প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ পরিকল্পনাকে ‘পরিবর্তন আনতে সক্ষম বিনিয়োগ’ হিসেবে উল্লেখ করেছেন।

আরও পড়ুন: রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হলেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম

তিনি আরো বলেন, ‘এটি দীর্ঘমেয়াদে আমাদের দেশকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সক্ষম হবে।’ যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী চার বছরে ড্রোন এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ৫০০ কোটির বেশি পাউন্ড (৬৬০ কোটি ডলার) ব্যয় করা হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, এ অর্থ থেকে অত্যাধুনিক স্বয়ংক্রিয় মাইন শনাক্তকারী ড্রোন, ছোট আকারের ‘কোয়াডকপ্টার’ কৌশলগত ড্রোন এবং কম খরচের একমুখী হামলার ‘কামিকাজে’ ড্রোনসহ বিভিন্ন সক্ষমতা গড়ে তোলা হবে।

ইউক্রেন ও ইরানের যুদ্ধক্ষেত্রে ড্রোন এবং স্বয়ংক্রিয় যুদ্ধযন্ত্রের ব্যবহার কতটা বেড়ে গেছে তা স্পষ্ট করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে, রাশিয়ার আগ্রাসন প্রতিহত করার জন্য ইউক্রেন প্রতি মাসে প্রায় দুই লক্ষ ড্রোন ব্যবহার করছে। অপরদিকে, ইরান সংঘাতের চরম পর্যায়ে প্রতিদিন প্রায় ৭০০টি আক্রমণাত্মক ড্রোন উৎক্ষেপণ করে।

আরও পড়ুন: হামের উপসর্গে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৪৮

স্টারমার অঙ্গীকার করেছেন যে, আগামী বছর থেকে প্রতিরক্ষা ব্যয় দেশের মোট অর্থনৈতিক উৎপাদনের ২ দশমিক ৫ শতাংশে উন্নীত করা হবে। ২০২৯ সালে সম্ভাব্য পরবর্তী সাধারণ নির্বাচনে লেবার পার্টি জয়ী হলে তা ৩ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এরপর ২০৩৫ সালে তা ৩ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্যে রয়েছে।

এই প্রতিশ্রুতি তখন এসেছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ন্যাটো মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর এবং নিরাপত্তার জন্য ওয়াশিংটনের ওপর নির্ভরতা কমানোর আহ্বান জানাচ্ছেন।

সোমবার স্টারমার ন্যাটোর মহাসচিব মার্ক রুটে’র সঙ্গে প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। ১১ জুন হিলি পদত্যাগ করার পর তার পদত্যাগপত্রে জানান যে, ডিআইপি অনুযায়ী ২০৩০ সাল নাগাদ প্রতিরক্ষা ব্যয় জিডিপির মাত্র ২ দশমিক ৬৮ শতাংশে উন্নীত হবে।

নাম প্রকাশ না করার শর্তে এক সহযোগী জানিয়েছেন যে, পরিকল্পনায় প্রতিরক্ষা ব্যয় ৩ শতাংশে উন্নীত করার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা এখনো উল্লেখ করা হয়নি। যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, নতুন প্রতিরক্ষামন্ত্রী ড্যান জার্ভিস এ পরিকল্পনার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ নিশ্চিত করেছেন। ফলে মোট বরাদ্দ ১৩৫০ কোটি পাউন্ড থেকে বেড়ে ১৪৫০ কোটি পাউন্ডে উন্নীত হয়েছে।

আরও পড়ুন: মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ গ্রহণ আগামীকাল

কিন্তু এই অর্থও সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আগে নির্ধারিত ২ হাজার ৮০০ কোটি পাউন্ডের চাহিদার তুলনায় অনেক কম। সাবেক সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী আল কার্নস গত মাসে হিলির পদত্যাগের পর বলেন, তখনকার প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনাকে ‘স্বল্পদৃষ্টিসম্পন্ন’ বলে তিনি সমালোচনা করেন।

তিনি জানান যে, এটি ভবিষ্যৎ যুদ্ধের পরিবর্তে ‘গত যুদ্ধের’ জন্য প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, সোমবার সরকার ঘোষণা দিয়েছে, ২০৩০-এর দশকের শুরু থেকে যুক্তরাজ্য তাদের পুরানো ছয়টি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজের পরিবর্তে অন্তত ছয়টি ‘হাইব্রিড’ যুদ্ধজাহাজ যুক্ত করবে।

এসব জাহাজে মানবচালিত এবং চালকবিহীনÑ উভয় ধরনের সক্ষমতার সমন্বয় থাকবে।

আরও পড়ুন: গভর্নিং বডির সভাপতির জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছয়জন হত্যা মামলায় ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


ছয়জন হত্যা মামলায় ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিল আদালত

জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায়টি ঘোষণা করেন।

রায় অনুযায়ী, হাসানুল হক ইনুকে তিনটি অভিযোগে ১০ বছরের কারাদণ্ড ও ৫টি অভিযোগে খালাস দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অদূর ভবিষ্যতে আলাদা আলাদা অভিযোগে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা অর্থদণ্ডও দেয়া হয়েছে।

জুলাই আন্দোলনকালে ছাত্রজনতাকে হত্যার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হাসানুল হক ইনুর বিরুদ্ধে ২০২৫ সালের মার্চে তদন্ত কার্যক্রম শুরু হয়। ২৫ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদনটি দাখিল করা হয়। পরবর্তীতে ৩০ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার পরিচালনা শুরু হয়।

এ মামলায় শহীদ পরিবার, প্রত্যক্ষদর্শী এবং তদন্তকারী কর্মকর্তাসহ ১০ জন সাক্ষ্য প্রদান করেছেন। গত ১৩ মে এই মামলার বিচার কার্যক্রম সমাপ্ত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


ঝিনাইদহে শিক্ষার্থীদের মাঝে আর্জেন্টিনা ফ্যান ক্লাবের গাছের চারা বিতরণ

 আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের উদ্যোগে জেলার শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এই গাছের চারা বিতরণ অনুষ্ঠানটি আজ সকালে শহরের আইডিয়াল মডেল স্কুলে আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের অ্যাডমিন মেহেদি হাসান জিকু। এছাড়াও সেখানে শাহীনুর আলম লিটন, সুলতান আল এনাম, রিজভি আহমেদ, তরিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, শিশুদের ক্রীড়ামুখী করতে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহ অনেক উদ্যোগ গ্রহণ করেছে। সমাজ, সংস্কৃতি এবং প্রাকৃতিক উন্নয়নেও এই ফ্যান ক্লাব কাজ করে যাবে। তৃণমূল ফুটবলের উন্নয়নেও ফ্যান ক্লাব নানা উদ্যোগ নিয়েছে বলে আয়োজকরা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


রাজশাহীতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল উদ্ধার

রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, সাথে রয়েছে দুই রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন। এই রিপোর্টটি র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৫ থেকে জানানো হয়েছে।

আজ র‌্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশ করা হয়েছে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর সদর কোম্পানির একটি আভিযানিক দল সোমবার রাত ১২টা ১০ মিনিটের সময়ে মহানগরীর চন্দ্রিমা থানাধীন হাজরা পুকুর পাড় রেলওয়ে মাঠের উত্তর পাশে অভিযানে যায়। অভিযানের সময় ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গোলাবারুদগুলো পড়ে থাকতে দেখা যায়, যা উদ্ধার করা হয়।

ঘটনাস্থলের আশপাশে স্থানীয় লোকজনদের সঙ্গে কথা বলার পরও উদ্ধারকৃত অস্ত্রের প্রকৃত মালিক বা এর সঙ্গে জড়িতদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

এই বিষয়ে র‌্যাব-৫ এর সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, উদ্ধারকৃত বিদেশী পিস্তল এবং অ্যামোনেশন জিডি মূলে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। অস্ত্র ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেফতারে র‌্যাবের বিশেষ অভিযান এখনো চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা রকু বিশ্বাস, পায়ে আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সজিব হোসেন স্টাফ রিপোর্টার পাবনা

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


পাবনায় সড়ক দুর্ঘটনায় আহত বিএনপি নেতা রকু বিশ্বাস, পায়ে আঘাত

পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা শামসুল আরেফিন রকু বিশ্বাস সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। সোমবার, বেল ১১:৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শামসुल আরেফিন রকু বিশ্বাস মোটরসাইকেলযোগে পাবনা শহরের উদ্দেশ্যে ব্যক্তিগত কাজে রওনা দেন। তার গাড়িটি নাজিরপুর এলাকায় পৌঁছালে হঠাৎ একটি ছাগল তার মোটরসাইকেলের সামনে চলে আসে। এর ফলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন।

দুর্ঘটনার পর আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসেন এবং তাকে উদ্ধার করে নিয়ে যান। পরে তাকে আহত অবস্থায় পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। দুর্ঘটনার সময় তার পায়ে আঘাত লেগেছে বলে জানতে পারেন।

চিকিৎসকদের নজরদারির পর কিছু সময় থাকার পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন এটি নিশ্চিত করা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতিতে স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা।

এ রকম দুর্ঘটনা এড়াতে সড়কে চলাচলের সময় সকলকে আরও সতর্ক থাকার উচ্চারণ করেছেন স্থানীয় সচেতন মহল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%