০৫:৪৯ এম
আজ রবিবার হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজা উদযাপন করা হবে। এই বিশেষ দিনে ধন-সম্পদ ও ঐশ্বর্যের দেবী শ্রীশ্রী লক্ষ্মীর আরাধনা করবেন হিন্দু ধর্মাবলম্বীরা।
এ উৎসবকে কোজাগরী লক্ষ্মীপূজাও বলা হয়ে থাকে। বাঙালি হিন্দুদের প্রতিটি ঘরে এই পূজার আয়োজন করা হয়। শারদ পূর্ণিমা, যা আশ্বিন মাসের শেষে পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয়, বাংলার ঘরে ঘরে বিশেষ আনন্দ ও উৎসাহের সঙ্গে মা লক্ষ্মীর পূজা ও আরাধনা করা হয়।
পঞ্জিকা অনুযায়ী, আজ সকাল ১১টা ৫৯ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে, যা আগামীকাল সোমবার সকাল ১০টা ৫০ মিনিটে শেষ হবে।
আরও পড়ুন: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬
তিথি অনুযায়ী, আজ বিকেল থেকে রাত পর্যন্ত মা লক্ষ্মীর পূজার আয়োজন করবেন ভক্তরা। এই দিনে দেবী লক্ষ্মীর পায়ে পুষ্পাঞ্জলি অর্পণের পূর্বে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিটি ঘরে ঘরে আলপনা আঁকার মাধ্যমে মা লক্ষ্মী দেবীকে আহ্বান জানানো হবে। পূজায় ভক্তরা মা লক্ষ্মীর কাছে তাঁদের আয়-উন্নতির জন্য প্রার্থনা নিবেদন করবেন।
রাজধানী ঢাকার রামসীতামন্দির, রমনা কালীবাড়িমন্দির, ঠাটারীবাজার পঞ্চানন্দ শিবমন্দির, গৌতমমন্দির, রাধামাধব বিগ্রহমন্দির, রাধা গোবিন্দ জিও ঠাকুরমন্দিরসহ দেশের হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন