০১:৫১ পি.এম
সংগীতশিল্পী ম্যাকলমোর ফিলিস্তিনের পক্ষে জনমত গঠন এবং গাজায় মানবিক সহায়তার সমর্থনে আয়োজিত তিন দিনের ‘ফ্রি প্যালেস্টাইন’ সফর সম্পন্ন করেছেন। শেষ কনসার্টটি ৩০ অক্টোবর লন্ডনের ওভিও অ্যারেনা ওয়েম্বলিতে অনুষ্ঠিত হয়, যেখানে দর্শকরা পূর্ণ ছিল। এই কনসার্টে ম্যাকলমোরের সঙ্গে অংশগ্রহণ করেন পালোমা ফেইথ, নেমাহসিস, জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ এবং বিভিন্ন দেশের শিল্পী ও অধিকারকর্মীরা।
ডাবলিন, প্যারিস ও লন্ডনে অনুষ্ঠিত তিনটি কনসার্টের টিকিট বিক্রি শুরু হওয়ার পরপরই শেষ হয়ে যায়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্ট থেকে সংগৃহীত অর্থ ফিলিস্তিনিদের সহায়তায় কাজ করা ১২টি সংগঠনের কাছে পৌঁছে দেওয়া হবে।
কনসার্টে বক্তব্য রাখতে গিয়ে ম্যাকলমোর বলেন, গাজায় চলমান বিপর্যয়ের মুখে নীরব থাকা তার কাছে কথা বলার চেয়ে বেশি অস্বস্তিকর হয়ে উঠেছে। তিনি উল্লেখ করেন, ‘গাজার শিশুরা আমাদেরও সন্তান। তাদের সঙ্গে আমাদের কোনো বিচ্ছিন্নতা নেই।’
আরও পড়ুন: কপ-৩১-এ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘এশিয়ান ইয়ুথ কোয়ালিশন’
অনুষ্ঠানে ফিলিস্তিনি নেতা মারওয়ান বারঘুতির ছেলে আরব বারঘুতি তার বাবার দীর্ঘ কারাবাসের প্রসঙ্গ তুলে বলেন, ‘আপনারা স্বপ্ন ও আশাকে বন্দি করতে পারবেন না।’ গ্রেটা থুনবার্গ মন্তব্য করেন, দাতব্য সহায়তা বা স্লোগান দিয়ে দখলদারত্বের অবসান হবে না; এর জন্য প্রয়োজন রাজনৈতিক পরিবর্তন।
অভিনেত্রী ও সংগীতশিল্পী পালোমা ফেইথ বলেন, গাজা, ফিলিস্তিন, সুদান, ইয়েমেন ও কঙ্গোর শিশুদের তুলনায় তার নিজের সন্তানদের জীবন বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, প্রতিটি শিশুরই নিরাপদে মায়ের কোলে বেড়ে ওঠার অধিকার রয়েছে।
এর আগে ২৬ অক্টোবর ডাবলিনে এবং ২৯ অক্টোবর প্যারিসে কনসার্ট অনুষ্ঠিত হয়। ডাবলিনের আয়োজনে হোজিয়ার ও নিকনিপসহ বিভিন্ন শিল্পী অংশ নেন। প্যারিসের কনসার্টেও ছিলেন অরোরা, পম, পর্তুগাল দ্য ম্যানসহ একাধিক শিল্পী।
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এক কনসার্টে ‘ফ্রি প্যালেস্টাইন’ বলার পর এড শিরানের ‘লুপ’ ট্যুরের বাকি আয়োজনগুলো থেকে ম্যাকলমোরকে বাদ দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এরপরই ফিলিস্তিনের সমর্থনে এই তিন শহরে বিশেষ কনসার্টের আয়োজন করেন তিনি।
আরও পড়ুন: ট্রাম্প যুদ্ধক্ষেত্র বা চুক্তির মাধ্যমে ইরানের বিরুদ্ধে জয়ী হতে পারবেন না: জেফরি স্যাক্স
সূত্র: মিডল ইস্ট আই
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন