০৯:২৩ পি.এম
উপসহকারী ভূমি কর্মকর্তা মো. শরীয়ত উল্লাহ জমি নামজারি করার জন্য ঘুষ গ্রহণ করে ১০ হাজার টাকা ফেরত দিয়েছেন। স্থানীয়দের সামনে তিনি এই টাকা ফেরত দেন।
এটি ঘটেছে রোববার ভূমি অফিসের কার্যালয়ে। অভিযুক্ত কর্মকর্তা নিজের ভুল স্বীকার করে শেষবারের মতো সুযোগ চেয়েছেন।
ভুক্তভোগী এমডি আওলাদ হোসেন জানান, ‘তিনি নামজারির জন্য ইউনিয়ন ভূমি অফিসে আবেদন করেছিলেন। কিন্তু চার মাস অতিবাহিত হলেও নামজারি সম্পন্ন হয়নি। তহসিলদার শরীয়ত উল্লাহ এক সপ্তাহের মধ্যে নামজারি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে ১০ হাজার ৫০০ টাকা ঘুষ দাবি করেন। পরে ১০ হাজার টাকা দেওয়া হলেও সেই টাকা ফেরত দেন ওই কর্মকর্তা।’
আরও পড়ুন: অনলাইনে নারীদের নিরাপত্তা: চ্যালেঞ্জ, আইনি সুরক্ষা ও করণীয়
অভিযুক্ত শরীয়ত উল্লাহ বিষয়টি স্বীকার করে শেষবারের মতো তাকে সুযোগ দেওয়ার জন্য অনুরোধ করেন।
ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, ‘ভিডিও দেখে আমার কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে, তিনি ঘুষ নিয়েছেন এবং পরে তা ফেরত দিয়েছেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে শরীয়ত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনার পর তাকে বদলি করা হয়েছিল। তবে নতুন কর্মস্থলেও একই ধরনের অভিযোগ উঠায় ভূমি অফিসের সেবার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এমই
আরও পড়ুন: রাজশাহীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ফুলের শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন