০৯:২৩ পি.এম
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ডোনাল্ড ব্লোম মন্তব্য করেছেন যে, ইরানকে বৈশ্বিক অর্থনীতিকে ‘জিম্মি’ করতে দেওয়া হবে না। তিনি উল্লেখ করেছেন যে, আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ইরানের প্রতি হাত বাড়িয়েছে। তবে, হরমুজ প্রণালিতে নৌ চলাচল স্বাভাবিক না হলে ভিন্ন পদক্ষেপ নিতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে।
নিকটপ্রাচ্যবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ব্লোম রবিবার বাহরাইনে অনুষ্ঠিত নিরাপত্তাবিষয়ক সম্মেলন ‘মানামা ডায়ালগে’ বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আলোচনার হাত বাড়ানো হয়েছে এবং সেই যোগাযোগের পথগুলো এখনো খোলা ও সক্রিয় রয়েছে।’
আরও পড়ুন: মিসরের ভূমধ্যসাগরে নতুন গ্যাসক্ষেত্র মিনা ওয়েস্টে উৎপাদন শুরু
এছাড়া, ব্লোম একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্য পথেও এগোনোর প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন, ‘ইরানকে এই অঞ্চল ও বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করতে দেওয়া যায় না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন