০৯:২৪ পি.এম
লন্ডনের মেয়র সাদিক খান তুরস্ক সফরের পরিকল্পনা সম্পর্কে জানিয়েছেন। এই সফরের অংশ হিসেবে তিনি আন্তালিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশগ্রহণ করবেন এবং ইস্তাম্বুলে বিনিয়োগ সংক্রান্ত আলোচনাতেও অংশ নেবেন।
সাদিক খান লন্ডনে তুরস্কের একটি রেস্তোরাঁয় প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত একটি কমিউনিটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সফরের পরিকল্পনার কথা উল্লেখ করেন।
তিনি সফর নিয়ে নিজের আগ্রহ প্রকাশ করে বলেন, ইস্তাম্বুলের ঐতিহাসিক ও বিখ্যাত গ্র্যান্ড বাজার পরিদর্শনের অপেক্ষায় আছেন। এছাড়া, শহরের ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়ায় নামাজ আদায়ের আগ্রহও প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন: সৌদি আরব হুতিবিরোধী জোটের কমান্ডারকে বরখাস্ত করেছে
সাদিক খান কপ-৩১ জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তুরস্কের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো ঘুরে দেখার সুযোগ নিতে চান।
সূত্র: ইয়েনি শাফাক
এআরবি
আরও পড়ুন: খালাস পেয়েও মুক্তি নেই পাকিস্তানি অধিকারকর্মী আলী ওয়াজিরের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন