ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ


টঙ্গীতে গ্যাস লিকেজ থেকে আগুন, শিশুসহ তিনজন দগ্ধ

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন দাঁড়াইল পশ্চিমপাড়া গ্রামে একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডের ফলে শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) রাত ৯টায় টঙ্গীর দাঁড়াইল পশ্চিমপাড়া এলাকায় জাহানারা বেগমের ভাড়া বাড়িতে আগুনের ঘটনা ঘটে। রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দগ্ধদের মধ্যে রয়েছেন ঝালকাঠি জেলার গলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০), খুলনা জেলার কয়রা থানার আশফাক গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬) এবং নরসিংদী সদর থানার পাঁচকোনা গ্রামের সুমন মিয়ার ছেলে আরিফুল ইসলাম আরাফাত (৬)।

আরও পড়ুন: ফ্যাসিস্ট অনুসারীদের প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান প্রবাসীকল্যাণমন্ত্রীর

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতের বেলায় হঠাৎ করে একটি রুমে আগুন দেখতে পেয়ে অন্য ভাড়াটিয়ারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন। এসময় আগুনে দগ্ধ তিনজন বের হতে গিয়ে দগ্ধ হন। আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের প্রথমে গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, আগুনের কারণে তিনজন দগ্ধ হয়েছেন এবং ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা। তিনি জানান, গ্যাস সিলিন্ডার লিকেজ থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা মিঠুন বলেন, শিশুসহ দগ্ধ তিনজনকে আমাদের হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান যুগান্তরকে জানান, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন এবং তাদের গুটিয়া মেডিকেল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ সদস্য খুন, এএসআই পালিয়ে রক্ষা পেলেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যাসিস্ট অনুসারীদের প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান প্রবাসীকল্যাণমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৫ এম


ফ্যাসিস্ট অনুসারীদের প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান প্রবাসীকল্যাণমন্ত্রীর

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী মন্তব্য করেছেন, বিএনপির নেতাকর্মীদের ফ্যাসিস্ট অনুসারীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তিনি উল্লেখ করেন, “যেমন কুকুর তেমন মুগুর লাগবে। ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে তাদের। ওদের বিষদাঁত ভেঙে দিয়ে সমূলে উৎখাত না করলে তারা দেশের অস্তিত্ব হুমকিতে ফেলে দিতে চাইবে।”

এই বক্তব্য তিনি রোববার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রদান করেন।

মন্ত্রী আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আগামী মঙ্গলবার বেলা ৩টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে বিএনপির প্রতিবাদ সমাবেশ সফল করার লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সভায় মন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নিরীহ মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনা দেশের ইতিহাসে একটি জঘন্যতম অধ্যায়। পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দেশে ফেরার কথিত, কাল্পনিক ও মিথ্যা প্রচারণাকে কেন্দ্র করে চালানো তাণ্ডবলীলা ফ্যাসিস্টদের নির্মমতার আরেকটি নিকৃষ্ট উদাহরণ। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা প্রমাণ করেছে, দেশ ও জাতির প্রতি তাদের কোনো দায়িত্ববোধ নেই। দলমতের ঊর্ধ্বে উঠে এই অপশক্তিকে প্রতিহত করা এখন সময়ের দাবি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপির সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রী আরও বলেন, দীর্ঘদিন ধরে তারা বিপুল অর্থ ও সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। বর্তমানে তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে বিচ্ছিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। বিএনপি দীর্ঘ ১৭-১৮ বছর বিরোধী দলে থেকে পুলিশের অত্যাচার, গুম, খুন ও অসংখ্য মামলার মুখেও রাজপথ ছাড়েনি। হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন। কিন্তু বিএনপি রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের পথ থেকে সরে যায়নি। অথচ আওয়ামী লীগের কোনো স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি নেই। তাদের কর্মকাণ্ডে রাজনীতির কোনো চিহ্ন নেই, আছে শুধু সন্ত্রাস।

মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহসাংগঠনিক সম্পাদক ও ওয়াসা চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান হেকিম চৌধুরী, পিপি আশিক উদ্দিন আশিক, জেলা বিএনপির সহসভাপতি আশিক চৌধুরী ও মাহবুবুর রব ফয়ছল প্রমুখ উপস্থিত ছিলেন।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলশানে নির্মাণাধীন ভবনে আগুন, দগ্ধ ২ জন চিকিৎসাধীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৬ এম


গুলশানে নির্মাণাধীন ভবনে আগুন, দগ্ধ ২ জন চিকিৎসাধীন

রাজধানীর গুলশান-২ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে দুজন দগ্ধ হয়েছেন।

এই অগ্নিকাণ্ডের ঘটনা রবিবার (২২ নভেম্বর) রাত ৮টা ২ মিনিটে ঘটে।

দগ্ধদের মধ্যে একজন হলেন বিস্ময় (৩০) এবং অপরজন মাহমুদ হাসান (৫০)। বর্তমানে তারা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন ডা সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, বিস্ময়ের শরীরের ১০ শতাংশ এবং মাহমুদ হাসানের শরীরের ১৫ শতাংশ পুড়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%