১২:০৫ পি.এম
ইরান যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে, হরমুজ প্রণালি অবমুক্ত করার জন্য প্রদত্ত দুই দিনের প্রস্তাব গ্রহণ করতে। এই প্রস্তাবের আওতায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই সাথে, নতুন করে কোনো হামলা হলে ‘নরক নেমে আসবে’ বলেও সতর্ক করেছেন তিনি।
আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি জানিয়েছেন, কাতারের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে। এর ভিত্তি হচ্ছে সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ইরানের ঘোষিত সাত দিনের পরিকল্পনা।
তিনি আরও বলেন, ‘প্রথম দিনে যুক্তরাষ্ট্র একগুচ্ছ পদক্ষেপ বাস্তবায়ন করবে। দ্বিতীয় দিনেই হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে এবং নৌ চলাচল আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে।’
আরও পড়ুন: গাজার হাসপাতালে ইসরাইলি হামলার নিন্দা ১৮ মুসলিম দেশের
ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে—
১. জুলাইয়ে ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) ভেস্তে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছিল, সেগুলো প্রত্যাহার করা।
২. মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি কমিয়ে আনা।
৩. এমওইউর আওতায় জুনে দেওয়া তেল রপ্তানিসংক্রান্ত ছাড় পুনর্বহাল করা।
আরও পড়ুন: নরওয়ে সমুদ্র তলদেশে তৈরি করছে বিশ্বের সবচেয়ে গভীর ও দীর্ঘতম সড়ক টানেল
৪. কাতারে রাখা অর্থসহ বিদেশে জব্দ থাকা ইরানের সব তহবিল ও সম্পদ অবমুক্ত করা।
৫. হরমুজ প্রণালিতে ইরান ও ওমানের যৌথভাবে নির্ধারিত নতুন নৌপথকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া এবং অন্য সব নৌপথ বন্ধ করে দেওয়া।
৬. সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা। বিশেষ করে লেবাননে ইসরাইলের হামলা বন্ধের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া।
সূত্র: আলজাজিরা
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর তুরস্ক সফর জলবায়ু কূটনীতি ও বৈশ্বিক অংশীদারিত্বকে বেগবান করেছে
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন