ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, আহত ১


সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ, আহত ১
সুপারি গাছের চারা রোপনকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে হাসানুর শেখকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত হাসানুর বয়রা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে। এ ঘটনায় তার ছেলে হাসিবুল শেখ (২০) আহত হয়েছেন।    

হাসানুরের পরিবারের সদস্যরা জানান, গত মঙ্গলবার বাড়ির পাশে সুপারির চারা রোপন করেন হাসানুর শেখসহ তার পরিবারের সদস্যরা। এরপর বুধবার সকালে হাসানুর শেখের স্ত্রী সাহেরা বেগম (৪৫) রোপনকৃত সুপারি গাছের চারাগুলোতে পানি দিচ্ছিলেন। এ সময় হাসানুরের স্ত্রীকে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা গালমন্দ করেন। সুপারি গাছগুলো তাদের (মামুন) জমি ঘেঁষে লাগানো হয়েছে বলে অভিযোগ করেন। বিষয়টি জানার পর হাসানুর ও তার ছেলে হাসিবুল শেখ এ ঘটনার প্রতিবাদ করতে গেলে মামুন শেখসহ তার পরিবারের সদস্যরা তাদেরকে (হাসানুর ও তার ছেলে) ভেলা দিয়ে কুপিয়ে হতাহত করে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, হাসানুর শেখ ও তার ছেলে হতাহতের ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। #  
 
 
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৯ এম


সিলেটে ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান দুইটি টার্মিনালের মধ্যে একটিতে বুধবার (৪ নভেম্বর) থেকে টানা চার দিন সরবরাহ বন্ধ থাকবে। ফলে সিলেটসহ সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে।
সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড পরিচালক বদরুজ্জামান সেলিম জানান, গ্যাস লাইন মেরামত কাজের জন্যে চার দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে। আবাসিক গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না। গ্যাস লাইনে রক্ষণাবেক্ষণ কাজের জন্য সাময়িক এই অসুবিধা হবে বলে জানান। এর আগে পেট্রোবাংলা উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির বলা হয়, কক্সবাজারের মহেশখার সামিট এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
এই সময়ে জাতীয় গ্যাস গ্রিডে বর্তমান দৈনিক সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট হতে ৩২০ মিলিয়ন ঘনফুট হ্রাস পেয়ে ৬০০ মিলিয়ন ঘনফুট হবে। ফলে এ সময়ে সারা দেশে গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে। এই সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।
উল্লেখ্য, আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে পাইপলাইনে সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুইটি ভাসমান টার্মিনাল রয়েছে। দুইটির মধ্যে একটি টার্মিনাল বন্ধ থাকবে। এর আগে গত বছরের ডিসেম্বরেও সামিটের টার্মিনালে একই ধরনের রক্ষণাবেক্ষণ কাজ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকাল বিষয়ে সচেতনতামূলক সভা

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০১ পি.এম


কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকাল বিষয়ে সচেতনতামূলক সভা

মাদারীপুরের কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে ছাত্রীদের সচেতন করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি শ্রেণিকক্ষে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কালকিনি উন্নয়ন এলাকার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের ছাত্রীদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক ও শারীরিক প্রভাব এবং বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের অধিকার সম্পর্কে ছাত্রীদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন কালকিনি থানার দ্বিতীয় কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলম, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ঢাকা কার্যালয়ের পরিচালক (প্রশিক্ষণ) জুলফিকার পুষ্প, সিনিয়র সহকারী পরিচালক অ্যাডভোকেট শারমিন জাহান, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন কর্মসূচির বিভাগীয় প্রধান আব্দুস সালাম এবং কর্মসূচি সমন্বয়কারী মাজেদা বেগম।

প্রশিকা মস্তফাপুর জোনের বিভাগীয় ব্যবস্থাপক লক্ষণ চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরেশ চন্দ্র গাইন।

এ সময় কালকিনির প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজিত এ সচেতনতামূলক সভায় বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং কিশোরীদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


সুনামগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬.৩০ মিনিটের দিকে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামে গ্রেপ্তারকৃত পারভেজ আহমদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দেওয়া তথ্য অনুযায়ী, এসআই মো. মনিরুজ্জামান সজলের নেতৃত্বে এএসআই মো. ইসমাইল হোসেন এবং কনস্টেবল কাউসার ও জাবরুলসহ পুলিশের একটি দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চালবন গ্রামে অভিযান চালিয়ে পারভেজকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেপ্তার পারভেজ বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের মৃত রউফের ছেলে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বম্ভরপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার অভিযোগে ৩ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর চিফ অব স্টাফসহ পুলিশের তিন শীর্ষ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেপ্তারের কারণ হলো প্রেসিডেন্ট, মন্ত্রী, রাজনীতিবিদ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে অবৈধভাবে আড়ি পাতার অভিযোগ। এ তথ্য দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। প্রেসিডেন্ট প্রাবোওর জন্য এটি একটি নতুন ধাক্কা, যিনি বিভিন্ন দিক থেকে চাপের সম্মুখীন হচ্ছেন।

পুলিশ অভিযুক্তদের পুরো নাম প্রকাশ করেনি, তবে তাদের নামের আদ্যক্ষর জানানো হয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন প্রেসিডেন্টের সম্প্রতি নিয়োগ পাওয়া চিফ অব স্টাফ লিস্তিয়ো সিগিত প্রাবোও। তিনি এখনও পুলিশ বাহিনীতে কর্মরত আছেন।

অভিযোগ অনুযায়ী, ২০২৫ সাল থেকে চলতি বছর পর্যন্ত তারা অবৈধভাবে প্রেসিডেন্ট, সাংবাদিক, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তির ফোনে আড়ি পেতেছেন। উল্লেখ্য, লিস্তিয়ো সিগিত প্রাবোওর সঙ্গে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর কোনো পারিবারিক সম্পর্ক নেই। তিনি গত মাসে প্রেসিডেন্টের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ পাওয়ার আগে জাতীয় পুলিশের প্রধান ছিলেন।

জাতীয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান আসেপ সাফরুদ্দিন মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে বলেন, অভিযুক্তরা আইন না মেনে প্রেসিডেন্ট, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, বিভিন্ন সংগঠনের নেতা, সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ীদের ফোন নম্বরে আড়ি পেতেছেন বলে অভিযোগ রয়েছে।

এই তদন্ত প্রেসিডেন্ট প্রাবোওর জন্য নতুন সমস্যা সৃষ্টি করেছে। বিভিন্ন নীতির বিরুদ্ধে মানুষের অসন্তোষের কারণে তার জনসমর্থন কমছে। একই সঙ্গে শেয়ারবাজারে রেকর্ডসংখ্যক শেয়ার বিক্রি, মুদ্রার দরপতন এবং শেয়ারবাজারের সূচক নিয়ে আন্তর্জাতিক সংস্থা এমএসসিআইয়ের সতর্কবার্তার কারণে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতেও তাঁকে চাপের সম্মুখীন হতে হচ্ছে।

ফোনে আড়ি পাতার অভিযোগ সম্পর্কে প্রেসিডেন্টকে জানানো হয়েছে। তবে অভিযুক্তদের উদ্দেশ্য সম্পর্কে সরকার এখনও নিশ্চিত হতে পারেনি। রাষ্ট্রদ্রোহের কোনো সম্পর্কের প্রমাণও পাওয়া যায়নি। দেশটির জ্যেষ্ঠ আইনমন্ত্রী ইউস্রিল ইহজা মাহেন্দ্রা জানান, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।

বুধবার প্রেসিডেন্টের কার্যালয়ে মন্তব্য জানতে রয়টার্স যোগাযোগ করেছিল, তবে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন কর্মকর্তার নামের আদ্যক্ষর হলো এলএসপি, এএইচএন ও ইএইচ। তিনজনই পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত ১৩ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। এছাড়াও, আরো কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বাকি দুই অভিযুক্তের পরিচয় প্রকাশ করা হয়েছে। তারা হলেন জাতীয় পুলিশের আইন বিভাগের প্রধান আহরি সোনতা নাসুতিওন এবং জাতীয় পুলিশ শিক্ষাপ্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তা একো হাদি সান্তোসো।

রয়টার্স তাৎক্ষণিকভাবে অভিযুক্ত কর্মকর্তা বা তাদের আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান আসেপ সাফরুদ্দিন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ইন্দোনেশিয়ার কয়েকটি আইন ভঙ্গের অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে অনুমতি ছাড়া ফোন বা অন্য যোগাযোগমাধ্যমে আড়ি পাতা, অনুমতি ছাড়া ইলেকট্রনিক ব্যবস্থায় প্রবেশ এবং ইলেকট্রনিক তথ্য মুছে ফেলা। এসব অপরাধের জন্য সর্বোচ্চ যথাক্রমে ১০, ছয় ও আট বছরের কারাদণ্ড হতে পারে।

আসেপ বলেন, তদন্তকারীদের কোনো আনুষ্ঠানিক অনুরোধ বা পুলিশের কোনো প্রতিবেদন ছাড়াই অভিযুক্তরা ফোনে আড়ি পাতার নির্দেশ দিয়েছিলেন। আইন প্রয়োগের কোনো কার্যক্রমের সঙ্গেও এসব কাজের সম্পর্ক ছিল না। তিনি আরো জানান, কয়েকটি ফোন নম্বর আইনসম্মতভাবে আড়ি পাতার ব্যবস্থায় যুক্ত করা হয়েছিল। তবে গত মাসে অভিযুক্তরা আড়ি পাতার সব তথ্য মুছে ফেলার নির্দেশ দেন। তারা এ ঘটনার কোনো প্রমাণ বা চিহ্ন না থাকার উদ্দেশ্যে এমন নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ।

আইনমন্ত্রী ইউস্রিল জানান, ২০২৫ সালে প্রেসিডেন্ট হিসেবে প্রাবোওর দায়িত্ব নেওয়ার প্রায় দুই মাস পর ফোনে আড়ি পাতার কাজ শুরু হয়। চলতি বছর পর্যন্ত তা চলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%