১২:০৭ পি.এম
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পারভেজ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬.৩০ মিনিটের দিকে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামে গ্রেপ্তারকৃত পারভেজ আহমদের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় বিএনপি অফিসে ভাঙচুরের অভিযোগ আ. লীগের বিরুদ্ধে
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) দেওয়া তথ্য অনুযায়ী, এসআই মো. মনিরুজ্জামান সজলের নেতৃত্বে এএসআই মো. ইসমাইল হোসেন এবং কনস্টেবল কাউসার ও জাবরুলসহ পুলিশের একটি দল বিশ্বম্ভরপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চালবন গ্রামে অভিযান চালিয়ে পারভেজকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তার পারভেজ বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের মৃত রউফের ছেলে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার পারভেজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিশ্বম্ভরপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে।
আরও পড়ুন: হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় টেম্পুচালক মো. সুমন নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন