ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তার ও ডিলারশিপ বাতিলের দাবি


নগরকান্দায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তার ও ডিলারশিপ বাতিলের দাবি

ফরিদপুরের নগরকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চালের ওজন কম দেওয়ার অভিযোগের তদন্ত করতে গিয়ে দুই সাংবাদিক লাঞ্ছিত ও হামলার শিকার হন। এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিকদের অভিযোগ, মামলার পরেও আসামিদের গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় নগরকান্দা প্রেসক্লাবের সামনে উপজেলা সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা জানান, গত ১০ নভেম্বর চরযশোরদী ইউনিয়নের আশফরদী বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া ও নজরুল শেখ। এ সময় ডিলার লিয়াকত আলী সরদার (টিটু)-এর পক্ষ থেকে তাদের লাঞ্ছনা ও হামলার শিকার হওয়ার অভিযোগ করা হয়।

আরও পড়ুন: যমুনার ভাঙনে ক্ষতিগ্রস্তদের সরকারি টিন পেলেন প্রভাবশালীরা

ভুক্তভোগী সাংবাদিক গোলাম মোস্তফা মিয়া নগরকান্দা থানায় মামলা দায়ের করলেও আসামিরা এখনো গ্রেপ্তার হননি। বক্তারা পুলিশের কার্যকর পদক্ষেপের অভাব নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে ফরিদপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনজুরুল আলম ফরিদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আইয়ুব মুন্সীসহ নগরকান্দা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন থেকে বক্তারা অভিযুক্ত ডিলার লিয়াকত আলী সরদার টিটোর ডিলারশিপ বাতিল, মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও উল্লেখ করেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য একটি বড় হুমকি। খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ তৈরিতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন: দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের শুভেচ্ছা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ১৫ শিক্ষার্থীকে টিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


ঝালকাঠিতে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ১৫ শিক্ষার্থীকে টিসি

ঝালকাঠির রাজাপুরে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ১৫ জন শিক্ষার্থীকে শনাক্ত করে তাদের ছাড়পত্র (টিসি) দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ।

রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা সদরের রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী (টেস্ট) পরীক্ষার ফল প্রকাশের প্রেক্ষাপটে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানা গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার সকালে এসএসসি পরীক্ষার্থীদের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার কথা ছিল। এর আগে কয়েকজন শিক্ষার্থী নিজেদের ফল জানতে পারে। ফলাফল আশানুরূপ না হওয়ায় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয় বলে ধারণা করা হচ্ছে।

প্রধান শিক্ষক আরও জানান, শিক্ষার্থীদের মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যে, আওয়ামী লীগ সরকারের সময়ে পড়াশোনার চাপ তুলনামূলক কম ছিল এবং সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব ছিল। তবে বর্তমান সময়ে ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকা, পড়াশোনা করা এবং পরীক্ষায় অংশগ্রহণ করা অত্যাবশ্যক। এসব বিষয় নিয়ে অসন্তোষের কারণে শিক্ষার্থীরা এমন স্লোগান দিয়েছে বলে তিনি মনে করছেন।

এ ঘটনায় জড়িত ১৫ শিক্ষার্থীকে শনাক্ত করা হয়েছে জানিয়ে মো. জাহিদুল ইসলাম বলেন, তাদের মধ্যে পাঁচ থেকে ছয়জন আওয়ামী লীগ পরিবারের সন্তান বলে জানা গেছে। বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, শনাক্ত ১৫ শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে টিসি দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫২ পি.এম


ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু

সংসদ ভবন, ১৫ নভেম্বর, ২০২৬ : আজ রোববার বিকেল ৪টা ১৬ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পুনরায় শুরু হয়েছে।

অধিবেশনটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৩ পি.এম


দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ জন

দেশের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গত এক সপ্তাহে ৩৯২ জন আসামিকে গ্রেফতার করেছে এসআরবি।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত এসআরবির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে এই তথ্য প্রকাশ করেন উইং কমান্ডার এম ইন্তেখাব চৌধুরী।

তিনি উল্লেখ করেন, সম্প্রতি মাঠ পর্যায়ে একাধিক অভিযান পরিচালনা করেছে এসআরবি। এই অভিযানের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৩০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, এবং খুলনায় দৌলতপুর এলাকায় অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তলসহ এক নারীকে আটক করা হয়েছে।

এছাড়াও, ডিসেম্বরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্ভাবনা নেই বলেও জানান এসআরবি উইং কমান্ডার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাগেরহাটে সাত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


বাগেরহাটে সাত দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

বাগেরহাট, ১৫ নভেম্বর ২০২৬ : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সাত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম বাগেরহাটে শুরু হয়েছে।

আজ রোববার বেলা ১১ টায় জেলার রাখালগাছি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মুস্তাহিদুল আলম রবি, ইউনিট লেভেল অফিসার তাহিরা খাতুন, কার্যনির্বাহী সদস্য আলামিন সরদার, নার্গিস আক্তার ইভা ও আজমিরা খাতুন।

ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন উদ্বোধনী বক্তব্যে জানান, রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বাগেরহাটের রাখালগাছি ইউনিয়নে একটি মেডিকেল হাসপাতাল স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সাত দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম রাখালগাছি ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়েছে। এই কার্যক্রম আগামী সাত দিন চলবে এবং আগামী শনিবার বাগেরহাটের স্বাধীনতা উদ্যানে গিয়ে শেষ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%