০৯:১৭ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, ক্যানসারে আক্রান্ত আওয়ামী লীগকে কেমোথেরাপি দিয়ে রক্ষা করা সম্ভব নয় এবং এই ডিসেম্বরে দলটি চিরবিদায় নেবে।
তিনি শনিবার (২১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এই কথা বলেন।
পোস্টে রাশেদ উল্লেখ করেন, নিষিদ্ধ কার্যক্রমের কারণে আওয়ামী লীগের পলাতক নেত্রী শেখ হাসিনার জন্য ফিরে আসার জটিলতা সৃষ্টি করেছেন শামীম ওসমান। শামীম ওসমান দাবি করেছেন যে, তিনি ক্যানসারে আক্রান্ত, এবং এজন্য নেত্রী তাকে ডিসেম্বরে ফিরে আসতে নিষেধ করেছেন। অতীতে শোনা গিয়েছিল যে, শেখ হাসিনা ক্যানসারে আক্রান্ত। তাহলে কি শোনা যাবে যে, ভারত তাকে ডিসেম্বরে বাংলাদেশে না ফেরার পরামর্শ দিয়েছে? সম্ভবত কিছুদিন পর ওবায়দুল কাদেরসহ অন্যান্য পলাতক নেতারাও দাবি করবে যে, নেত্রী তাদের দেশে ফিরতে নিষেধ করেছেন। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের হাল ধরার জন্য সজীব ওয়াজেদ জয়কে বাংলাদেশে পাঠানো হতে পারে।
আরও পড়ুন: সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় অগ্রগামী ভূমিকা রাখবে: আমীর খসরু
রাশেদ আরও লেখেন, যদি ডিসেম্বরে শেখ হাসিনা ফিরে না আসেন, তবে ভবিষ্যতে তার দেশে ফেরার সম্ভাবনা অন্তত কিছুটা জিইয়ে রাখা যাবে। কিন্তু যদি সত্যিই ক্যানসারে আক্রান্ত হওয়ার কারণে শেখ হাসিনা বাংলাদেশে না ফেরেন এবং সজীব ওয়াজেদ জয়ও ঝুঁকি নিয়ে দেশে আসতে না চান, তবে এই ডিসেম্বরে আওয়ামী লীগ নামক দলটি ক্যানসারে আক্রান্ত হয়ে চিরদিনের জন্য বিদায় নেবে। কোনো কেমোথেরাপি দিয়ে আওয়ামী লীগকে ক্যানসারে থেকে বাঁচানো সম্ভব হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন