১১:২১ এম
ব্রাজিলিয়ান মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) ফাইটার আলান নাসিমেন্তো মাত্র ৩৪ বছর বয়সে মারা গেছেন। জনপ্রিয় এই ফ্লাইওয়েট ফাইটারের আকস্মিক মৃত্যুতে ক্রীড়াঙ্গন স্তব্ধ হয়ে গেছে।
বিশ্বখ্যাত এমএমএ প্রমোশন ‘ইউএফসি’ (আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ) এবিষয়ে একটি বিবৃতিতে এই ব্রাজিলিয়ান তারকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ইউএফসি কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, সোমবার সকালে বিছানায় অচেতন অবস্থায় আলানকে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, তিনি ঘুমন্ত অবস্থাতেই হৃদরোগের (হার্ট অ্যাটাক) কবলে প্রান হারিয়েছেন। ইউএফসি তাদের শোকবার্তায় জানিয়েছে, ‘জরুরি চিকিৎসাসেবা দল ঘটনাস্থলে পৌঁছে তাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল।
আরও পড়ুন: শ্বাসনালি ক্ষতিগ্রস্ত অনেকের, ৪ জন ক্রিটিক্যাল কেয়ারে
কিন্তু ততক্ষণে সব শেষ, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’
সংস্থাটি আরো জানায়, ‘এই কঠিন ও বেদনাদায়ক সময়ে আলানের পরিবার, বন্ধু-বান্ধব, সতীর্থ এবং তার প্রিয়জনদের প্রতি আমাদের গভীর সমবেদনা ও শ্রদ্ধা প্রকাশ করছি।’
২০২১ সালে জনপ্রিয় ফাইটিং প্রমোশন ইউএফসিতে যোগ দিয়ে নিজের জাত চিনিয়েছিলেন আলান নাসিমেন্তো। এমএমএ ক্যারিয়ারে তার ২৯টি লড়াইয়ের মধ্যে ২২টিতে জয় এবং ৭টিতে পরাজয়ের স্বাদ পেয়েছেন এই ব্রাজিলিয়ান।
ইউএফসির রিংয়ে ৬ ম্যাচের মধ্যে ৪টিতেই তিনি শেষ হাসি হেসেছিলেন।
আরও পড়ুন: মালিবাগে ককটেল বিস্ফোরণে ১৭ বছরের কিশোর আহত
চলতি বছরের গত জুন মাসে মিচ রাপোসের বিপক্ষে রিংয়ে নামার আগে আলান। স্প্লিট-ডিসিশনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর সেই ম্যাচে তার হার হয়েছিল। কে জানত, অক্টোবরের রিংয়ে নামার আগেই জীবনের এই লড়াইয়ে এভাবে হেরে যাবেন এই লড়াকু ফাইটার!
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন