১১:৩১ এম
টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগষ্ট) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ক্যান্টনমেন্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপ চালকের নাম মজনু মিয়া। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ গ্রামের জহুরুল আকন্দের ছেলে।
আরও পড়ুন: কাউখালীতে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জামালপুর থেকে যাত্রা শুরু করা মালঞ্চ পরিবহনের যাত্রীবাহী বাস যখন টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল ক্যান্টনমেন্ট মোড় এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ফলে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক মজনু মিয়া নিহত হন।
এই ঘটনার প্রেক্ষিতে আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) এলাহী জানান, দুর্ঘটনাকবলিত মালঞ্চ এক্সপ্রেস বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন