ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

বরিশাল পোর্ট রোডে গভীর রাতে দেহ ব্যবসা, নেপথ্যে হত্যা মামলার আসামি ফয়সাল


বরিশাল পোর্ট রোডে গভীর রাতে দেহ ব্যবসা, নেপথ্যে হত্যা মামলার আসামি ফয়সাল

বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার আবাসিক হোটেলগুলোতে ডিবি পুলিশের অসাধু কর্মকর্তাদের পরামর্শে নতুন কৌশল অবলম্বন করে চলছে অসামাজিক কার্যকলাপ ও অনৈতিক দেহ ব্যবসা। প্রশাসনের চোখ ফাঁকি দিতে দিন ও সন্ধ্যার পর অভিযানের ভয়ে এবার গভীর রাতকে বেছে নিয়েছে অসাধু হোটেল মালিক চক্র। বিশেষ করে হোটেল পপুলার ও হোটেল নসিব কোনো কিছুর তোয়াক্কা না করেই বেপরোয়াভাবে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, দিন ও সন্ধ্যায় পুলিশের নিয়মিত টহল ও অভিযানের কারণে কৌশল বদলেছে হোটেল মালিকেরা। পুলিশের কিছু অসাধু সদস্যের সরাসরি বুদ্ধিতেই রাত ১১টার পর শুরু হয় তাদের আসল কার্যক্রম। সম্প্রতি একটি হত্যা মামলা থেকে জামিনে মুক্ত পাওয়া হোটেল পপুলার ও নসিবের মালিক ফয়সাল জেল থেকে বের হয়েই এই অবৈধ ব্যবসার হাল ধরেন। সাধারণ মানুষের প্রশ্ন—একটি হত্যা মামলার আসামি জামিনে বেরিয়ে কীভাবে প্রশাসনকে তোয়াক্কা না করে পুনরায় এই অনৈতিক ব্যবসা করার সাহস পায়?

স্থানীয় সূত্রে জানা যায়, জামিনে বের হওয়ার পর ফয়সাল পোর্ট রোডের অন্যান্য অসাধু হোটেল মালিকদের সাথে বৈঠক করেন। পরবর্তীতে ডিবি পুলিশের কতিপয় কর্মকর্তার সাথে গোপন সমঝোতা ও পরামর্শের মাধ্যমেই তারা রাতে অবাধে ব্যবসা পরিচালনার গ্রিন সিগন্যাল পান। ফয়সালের দাবি অনুযায়ী, প্রশাসনের নির্ধারিত কিছু ব্যক্তির 'ছত্রছায়ায়' এবং বিশেষ আলোচনার পরেই রাত ১১টার পর নির্বিঘ্নে এই ব্যবসা চালানো হচ্ছে।

আরও পড়ুন: লাখাইয়ে পারিবারিক কলহের জেরে দুই পক্ষের সংঘর্ষ, প্রাণ গেল মঈনুল ইসলামের

এ বিষয়ে জানতে চাইলে হোটেল মালিক ফয়সাল নিজের কর্মকাণ্ডকে ব্যাখ্যা করে বিতর্কিত মন্তব্য করেন। তিনি সাংবাদিকদের বলেন, "আমাদের ব্যবসাটাকে খারাপ চোখে দেখলে হবে না। এই ব্যবসা আছে বলেই সমাজে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধ কম হচ্ছে। যাদের আসক্তি রয়েছে, তারা টাকার বিনিময়ে এখানে এসেই চাহিদা মেটায়।"

এর আগে নগরীর বিউটি রোডের হোটেল নসিবে নিষিদ্ধ যৌন উত্তেজক 'জিনসিন' সিরাপ খেয়ে এক যুবক অসুস্থ হয়ে অটোরিকশার মধ্যেই মারা যান। ওই মর্মান্তিক ঘটনার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশের তৎকালীন কমিশনার আসিফ সাঈদের নির্দেশে পোর্ট রোডের হোটেলগুলোতে ব্যাপক অভিযান চালানো হয়েছিল। কিন্তু তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি হয়ে যাওয়ার পরেই অভিযানে চরম ভাটা পড়ে।

অভিযান শিথিল হওয়ার সুযোগে পোর্ট রোডে খদ্দের আকর্ষণের জন্য প্রকাশ্যে দালাল নিয়োগ করা হয়েছে। দিন-রাত সাধারণ পথচারীদের এসব দালালদের হয়রানির শিকার হতে হচ্ছে। ফলে পোর্ট রোডের প্রধান সড়ক দিয়ে পরিবার বা সাধারণ মানুষের স্বাভাবিক হাঁটাচলা করাও এখন কঠিন হয়ে পড়েছে।

একজন হত্যা মামলার আসামির নেতৃত্বে এভাবে প্রশাসনের নাকের ডগায় গভীর রাতে অসামাজিক কার্যকলাপ চলায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অবিলম্বে পোর্ট রোডের এই অনৈতিক সিন্ডিকেট ভেঙে দিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ কমিশনারসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন সচেতন নাগরিকেরা।

আরও পড়ুন: কোম্পানী কর ফাঁকিতে সহায়তা ও উৎকোচ গ্রহণ সহ নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ! উপ কর কমিশনার মো: শফিকুল হায়াতের বিরুদ্ধে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রীবাহী বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩১ এম


যাত্রীবাহী বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল একজন

টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ আগষ্ট) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ক্যান্টনমেন্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকআপ চালকের নাম মজনু মিয়া। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ গ্রামের জহুরুল আকন্দের ছেলে।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জামালপুর থেকে যাত্রা শুরু করা মালঞ্চ পরিবহনের যাত্রীবাহী বাস যখন টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল ক্যান্টনমেন্ট মোড় এলাকায় পৌঁছায়, তখন বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ফলে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক মজনু মিয়া নিহত হন।

এই ঘটনার প্রেক্ষিতে আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) এলাহী জানান, দুর্ঘটনাকবলিত মালঞ্চ এক্সপ্রেস বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন বুধবার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৩ এম


জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন বুধবার

আগামীকাল বুধবার (৫ আগস্ট) উদ্বোধন করা হবে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন।

রাজনীতিবিদরা বলছেন, এটি শুধুমাত্র একটি ভবন নয়, বরং লাখো মানুষের প্রতিরোধ, ত্যাগ এবং সংগ্রামের এক জীবন্ত স্মারক।

এদিকে, উদ্বোধনের পর এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলেও জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

জাদুঘরে জুলাই গণ-অভ্যুত্থানের আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ, শহীদদের স্মৃতিচিহ্ন এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থী, গবেষক এবং ইতিহাস-আগ্রহীদের জন্য বিশেষ কর্মসূচি, গাইডেড ট্যুর এবং অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ইউএস ওপেনও খেলা হচ্ছে না রাদুকানুর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৪ এম


এবার ইউএস ওপেনও খেলা হচ্ছে না রাদুকানুর

একবারই গ্র্যান্ড স্লাম জিতেছেন এমা রাদুকানু। ক্যারিয়ারে তিনি আর কখনো কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালেও সুযোগ পাননি গ্রেট ব্রিটেনের টেনিস কন্যা।

সাফল্য পাওয়া সেই গ্র্যান্ড স্লামে এবারও খেলার কথা ছিল রাদুকানুর। কিন্তু চোট তাকে ইউএস ওপেন থেকে সরে যেতে বাধ্য করেছে। তাই এবার ফ্ল্যাশিং মিডোসে নামা হচ্ছে না ২০২১ ইউএস ওপেন জয়ীর।

রাদুকানুর ডান পায়ের নিচের অংশে সুক্ষ্ম চিড় ধরা পড়েছে। ২৩ বছর বয়সী তারকা নিজের মেডিক্যাল টিমের সঙ্গে সর্বশেষ পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে উইম্বলডন থেকেও শেষ মুহূর্তে নিজের নাম প্রত্যাহার করেছিলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াল মাদ্রিদের দুই রত্নকে একসঙ্গে দলে ভেড়াল ইংলিশ ক্লাব

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১১:৩৬ এম


রিয়াল মাদ্রিদের দুই রত্নকে একসঙ্গে দলে ভেড়াল ইংলিশ ক্লাব

ট্রান্সফার উইন্ডোতে বড় চমক দেখালো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে একযোগে দুই প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলার গনজালো গার্সিয়া ও সেজার পালাসিওসকে দলে ভিড়িয়েছে তারা।

দুই স্প্যানিশ তারকা ক্র্যাভেন কটেজে পাঁচ বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে যোগ দিয়েছেন।

২২ বছর বয়সী ফরোয়ার্ড গনজালো গার্সিয়ার জন্য ফুলহামকে প্রায় ৩৪ মিলিয়ন পাউন্ড গুনতে হয়েছে। সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন ফুলহাম ম্যানেজার আলভারো আরবেলোয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে গার্সিয়ার। তিনি পুরনো গুরুকে পেয়ে খুব উচ্ছ্বসিত হয়ে বলেছেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ এবং এখানে আসতে পেরে দারুণ আনন্দিত। আমার ওপর আস্থা রাখার জন্য বোর্ড ও আরবেলোয়াকে ধন্যবাদ। নতুন মিশন শুরু করার জন্য মুখিয়ে আছি।’

গত মৌসুমে রিয়ালের সিনিয়র দলের হয়ে ৩৯ ম্যাচে মাঠে নেমে গার্সিয়া ৮টি গোল করেছেন। সেইসাথে স্পেনের জাতীয় দলের হয়ে তিনি অভিষেকও করেছেন। গত বছর অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপে যৌথভাবে শীর্ষ গোলদাতাও ছিলেন তিনি।

গার্সিয়ার পথ ধরেই ক্র্যাভেন কটেজে যোগ দিয়েছেন রিয়ালের ২১ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার সেজার পালাসিওস। যদিও ২০৩১ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি হয়েছে, তবে ক্লাবের ইচ্ছা থাকলে দুজনেরই চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। পালাসিওসের রিয়ালের সিনিয়র দলের হয়ে বদলি খেলোয়াড় হিসেবে ৫টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সেইসাথে তিনি স্পেনের অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে খেলেছেন।

ফুলহাম এই নতুন মৌসুমে আক্রমণভাগে এ দুই স্প্যানিশ প্রতিভাকে এক ছাদের নিচে এনে বড় চমক দেখানোর বার্তা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%