১২:৫৬ পি.এম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নতুন করে হামলা হলে ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি এই সতর্কবার্তা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টের মাধ্যমে প্রকাশ করেছেন।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের মন্তব্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যুদ্ধে ইউরোপের জ্বালানি ব্যয় ১০০ বিলিয়ন ইউরোর (১১২ বিলিয়ন ডলার) বেশি বেড়েছে। এই মন্তব্যের পর আরাগচি কড়া জবাব প্রদান করেছেন।
গত বছরের জুনে, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলাকে স্বাগত জানিয়েছিলেন মের্জ। সে সময় তিনি বলেছিলেন, ‘ইসরাইল আমাদের সবার হয়ে নোংরা কাজটি করছে।’
আরও পড়ুন: কানাডায় শুরু হয়েছে বিশ্ব বিমান পরিবহন সম্মেলন, নেতৃত্বে বিমানমন্ত্রী
আরাগচি সতর্ক করে বলেছেন, নতুন করে হামলা চালানোর ফলে ইউরোপকে এর চেয়ে অনেক বড় মূল্য দিতে হতে পারে।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘১০০ বিলিয়ন ইউরো কিছুই নয়। যারা আমাদের জনগণের ক্ষতি করার সাহস দেখাবে, তাদের বিরুদ্ধে ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে ধ্বংসাত্মক আঘাত হানবে, তার তুলনায় এই অর্থের পরিমাণ নগণ্য।’ তিনি আরও বলেন, ‘লাল রেখা বলে কিছু এখন আর কিছু নেই।’
সূত্র: আলজাজিরা
আরএ
আরও পড়ুন: জাম্বিয়ায় নতুন উৎপাদন লাইনে কারিগরি সহায়তা দেবে বিএটি বাংলাদেশের ৯ কর্মী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন