ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

সানস্ক্রিন ব্যবহারে সতর্ক না হলে বাড়তে পারে যেসব সমস্যা


সানস্ক্রিন ব্যবহারে সতর্ক না হলে বাড়তে পারে যেসব সমস্যা

 

তীব্র গরম ও সূর্যের অতিবেগুনি রশ্মির কারণে ত্বকের ক্ষতির ঝুঁকি দিন দিন বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, অনেকেই মুখে সানস্ক্রিন ব্যবহার করলেও পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করেন না, ফলে ত্বক সুরক্ষিত থাকে না।

গবেষণা বলছে, নিয়মিত সঠিক পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করলে সূর্যের দীর্ঘমেয়াদি ক্ষতি যেমন—ত্বকের বার্ধক্য, পিগমেন্টেশন এবং এমনকি কিছু ক্ষেত্রে ত্বকের ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব।

আরও পড়ুন: ফেনীর বেদেপল্লীতে অভিযান, ১৩ লাখ টাকা ও মাদকসহ ১৩ গ্রেপ্তার

‘২-ফিঙ্গার রুল’

ডার্মাটোলজিস্টদের মতে, মুখ ও ঘাড়ের জন্য সঠিক পরিমাণ সানস্ক্রিন হলো হাতের তর্জনী ও মধ্যমা-এর পুরো লম্বা অংশ বরাবর সানস্ক্রিন বের করা।

এই পরিমাণ সানস্ক্রিন মুখ, ঘাড় ও উন্মুক্ত ত্বকের জন্য যথেষ্ট বলে ধরা হয়। অনেকে শুধু মুখে সামান্য ব্যবহার করেন, ফলে ঘাড় ও অন্যান্য অংশ সুরক্ষিত থাকে না।

কেন এই নিয়ম গুরুত্বপূর্ণ

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের

ত্বকের উপর অতিবেগুনি রশ্মির প্রভাবে হতে পারে—

রোদে পোড়া

ত্বক কালো হয়ে যাওয়া বা ট্যান

দ্রুত বয়সের ছাপ

আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ত্বকের দীর্ঘমেয়াদি ক্ষতি

বিশেষজ্ঞদের মতে, সঠিক পরিমাণে সানস্ক্রিন ব্যবহার না করলে এর সুরক্ষামূলক কার্যকারিতা অনেক কমে যায়।

সানস্ক্রিন কীভাবে ব্যবহার করবেন

পরিষ্কার ও শুকনো ত্বকে সানস্ক্রিন লাগাতে হবে

আরও পড়ুন: বাংলাদেশ সবুজ শিল্পায়নে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা চাইল

মুখ, ঘাড়, কান—সব জায়গায় সমানভাবে লাগাতে হবে

রোদে বের হওয়ার ১৫–২০ মিনিট আগে ব্যবহার করা ভালো

প্রতি ২–৩ ঘণ্টা পরপর পুনরায় ব্যবহার করা উচিত

সাধারণ ভুল যেগুলো অনেকেই করেন

আরও পড়ুন: ফুচকা টকে বিষাক্ত ইন্ডাস্ট্রিয়াল সাইট্রিক এসিড ব্যবহার, শিক্ষার্থীরা ঝুঁকিতে

খুব অল্প পরিমাণ সানস্ক্রিন ব্যবহার

ঘাড়, কান ও হাত বাদ দেওয়া

ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করা

মেকআপে থাকা এসপিএফ-কে পর্যাপ্ত মনে করা

আরও পড়ুন: চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র যুবলীগ নেতা মুজিবুল হক আটক

নিয়মিত রিঅ্যাপ্লাই না করা

কারা বেশি সতর্ক থাকবেন

সংবেদনশীল ত্বকের মানুষ

অ্যাকনে বা ব্রণ-প্রবণ ত্বক

পিগমেন্টেশন সমস্যায় আছেন যারা

যারা দীর্ঘসময় বাইরে কাজ করেন

বিশেষজ্ঞরা বলছেন, সানস্ক্রিন ব্যবহারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক পরিমাণ। কম ব্যবহার করলে এসপিএফ কার্যকারিতা অনেকটাই কমে যায়। তাই সঠিক নিয়মে প্রতিদিন সানস্ক্রিন ব্যবহার করা ত্বকের দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য অত্যন্ত জরুরি।

সূত্র- এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী মারা গেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৩:৩৬ এম


কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী মারা গেছে

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ মোট তিন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যা ও রাতে উপজেলার পৃথক দুটি এলাকায় এই দুর্ঘটনাগুলি ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন: ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের এমাদ মিয়ার ছেলে আশিক (২০), কুলিয়ারচর উপজেলার কান্দিগ্রাম এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রাসেল মিয়া (১৮) এবং গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুস সাত্তার (৫৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধূয়ারচর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আশিক ও রাসেলকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত ইয়াসিন নামের অপর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে একই দিন সন্ধ্যার দিকে উপজেলার ডুমরাকান্দা-দাড়িয়াকান্দি সড়কের একটি নির্মাণাধীন কালভার্টের গর্তে মোটরসাইকেল পড়ে গিয়ে আব্দুস সাত্তার নামের ওই অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত হন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণাধীন কালভার্ট এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে যথেষ্ট সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে লাল পতাকা বা কোনো সাইনবোর্ড দেয়া হয়নি। ফলে সন্ধ্যার অন্ধকারে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি কালভার্টের গর্তে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানিয়েছেন, মধূয়ারচর এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। সেখানে দুই তরুণকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

ওসি আরও জানান, দুই দুর্ঘটনার ক্ষেত্রেই মরদেহ সুরতহাল শেষে আইনি প্রক্রিয়া নেয়া হচ্ছে। দুর্ঘটনার শিকার যানবাহনগুলো পুলিশের হেফাজতে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অর্ধশত মাদক মামলার আসামি শিপরা আবার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৩:৪৩ এম


অর্ধশত মাদক মামলার আসামি শিপরা আবার গ্রেপ্তার

 

অর্ধশত মাদক মামলার আসামি ৬০ বছর বয়সী শিপরা বেগম আবার গ্রেপ্তার হয়েছেন চুয়াডাঙ্গায়। মঙ্গলবার, ২ জুন সকালে তাকে গ্রেপ্তারের পর দ্রুত আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শিপরা বেগম চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি বুদ্ধিমান পাড়ার বাবুল শেখের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ শহরে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এই অভিযান চলাকালে মঙ্গলবার সকালে পুলিশের একটি দল শিপরা বেগমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, শিপরা বেগমের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে ৫০টিরও বেশি মামলা রয়েছে।

তিনি পুলিশের হাতে অন্তত শতবার গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘ সময় ধরে মাদক কারবারির সঙ্গে তিনি জড়িত থাকার অভিযোগ রয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, শিপরা বেগমের বিরুদ্ধে অর্ধশত মামলা রয়েছে এবং মাদক কারবারের অভিযোগে তাকে আবার গ্রেপ্তার করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন : প্রফেসর ইউনূস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৪:০০ এম


খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন : প্রফেসর ইউনূস

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এক অভিনন্দন বার্তায় প্রফেসর ইউনূস বলেন, ড. খলিলুর রহমানের এ অর্জন বাংলাদেশের জন্য জাতীয় গৌরবের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। তিনি আরো উল্লেখ করেন, এই নির্বাচনের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ড. খলিলুর রহমানের কূটনৈতিক নেতৃত্ব, দক্ষতা ও অভিজ্ঞতার প্রতি গভীর আস্থা ও বিশ্বাসের প্রকাশ ঘটিয়েছে।

প্রধান উপদেষ্টা আরো বলেন, এই সাফল্য আন্তর্জাতিক শান্তি, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক সংহতি প্রতিষ্ঠায় বাংলাদেশের দীর্ঘদিনের ইতিবাচক ভূমিকা ও অবদানেরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

বার্তায় তিনি বলেন, অভিনন্দন, ড. খলিল। আপনি আমাদের সবাইকে বাংলাদেশি হিসেবে গর্বিত করেছেন।

ড. খলিলুর রহমানের দায়িত্বকাল মর্যাদাপূর্ণ, সফল ও কার্যকর হবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রফেসর ইউনূস তার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৪:০৬ এম


পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানালেন: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার (২ জুন) রাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ-১) মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিটি জানায়, নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হন।

এ বিজয়ের পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

উল্লেখ্য, বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এবার সরকারি দায়িত্বে থাকা বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%