০৩:৪৭ পি.এম
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের ছোটপাল্লা গ্রামে জুবায়ের শেখ নামক এক ব্যক্তিকে গাঁজাসহ আটক করে স্থানীয় জনতা। এটি আজ সোমবার ভোর ৫টার দিকে ঘটে। পরে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হয়।
এলাকাবাসী জানিয়েছে, ভোরে জুবায়ের শেখ একটি ইজিবাইকে করে ভাঙ্গা উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নাসিরাবাদ ইউনিয়নের ছোটপাল্লা গ্রামে গাঁজা দিতে যায়। এই সময় স্থানীয় জনতা তাকে সন্দেহ করে, চ্যালেঞ্জ করে এবং এরপর ইজিবাইকটি তল্লাসী করে। তল্লাশির সময় প্রায় ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয় এবং ভাঙ্গা থানায় খবর দেওয়া হয়।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর শরিফ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
আরও পড়ুন: কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় ৯০ বছর বয়সী অব. শিক্ষক পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ
আটক জুবায়ের শেখের বাড়ি ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে অবস্থিত।
নাসিরাবাদ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মুন্সী বলেন, জুবায়ের শেখ ছোটপাল্লা এলাকায় গাঁজা বিক্রির উদ্দেশ্যে এসেছিলেন। এই সময় গাঁজাসহ জনতার হাতে আটক হয়ে যান।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
আরও পড়ুন: মাধবপুরে তাহেরীর মাহফিলে বক্তব্য দেওয়া হলো না, মঞ্চে জুবায়ের কামালের অবস্থান নিয়ে বিতর্ক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন