১২:২৫ পি.এম
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন জানিয়েছেন। তিনি দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করলেও, নির্বাচনে তার সমর্থিত দল রিপাবলিকানদের পরাজয়ের জন্য নিজের ব্যালটে না থাকার বিষয়টিকে দায়ী করেছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী নির্বাচনের রাতে সংবাদমাধ্যম সিবিএস নিউজকে ফোন করে ট্রাম্প বলেন, “ডেমোক্র্যাটদের অভিনন্দন জানাই। দেশের কল্যাণে আপনাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।”
তিনি আরও উল্লেখ করেন, ডেমোক্র্যাটদের সঙ্গে তার পরিচিতি রয়েছে এবং বিরোধী দলের সঙ্গে সমঝোতা করেও কাজ করা সম্ভব। ট্রাম্প বলেন, “আমার হাতে পূর্ণ ভেটো ক্ষমতা রয়েছে। আশা করি, আমরা সবকিছু সমাধান করতে পারব।” তিনি মন্তব্য করেন, ডেমোক্র্যাটরা যদি তার সঙ্গে কাজ করতে না চান, তবে তিনি সবকিছুতে ভেটো দেবেন।
আরও পড়ুন: লাওসে সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার অভিযোগে ১৩ বাংলাদেশি আটক
রিপাবলিকানদের পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি নির্বাচনে প্রার্থী ছিলেন না। তার ভাষ্যমতে, “আমি ব্যালটে থাকলে রিপাবলিকানরা সহজেই জয় পেতেন।” তিনি উল্লেখ করেন, কিছু আসনে প্রার্থীদের জনপ্রিয়তার অভাব ছিল এবং কয়েকজন প্রার্থী তার ঘনিষ্ঠ না হওয়ায় দলটির সমর্থকেরা ভোট দিতে আগ্রহ দেখাননি।
নির্বাচনে রিপাবলিকানদের হার নিয়ে হতাশ কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি প্রার্থীদের জেতাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে ভোটাররা প্রত্যাশা অনুযায়ী ভোটকেন্দ্রে আসেননি। তিনি মন্তব্য করেন, “আমি ব্যালটে থাকলে ভোটারদের উপস্থিতি আরও বেশি হতো।”
এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, “আমি যখন বলব যুদ্ধ শেষ, তখনই মূলত যুদ্ধ শেষ হবে। আমি যখন শেষ করার সিদ্ধান্ত নেব, তখনই এটি শেষ হবে।”
সূত্র: সিবিএস নিউজ
আরও পড়ুন: স্পেনের আদালত ফিলিস্তিনপন্থী মার্কিন সমাজহিতৈষীকে শর্তসাপেক্ষ জামিন দিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন