১১:৫৭ এম
বাহরাইন নাগরিক ও বাসিন্দাদের সম্ভাব্য হামলার আশঙ্কায় সতর্ক করেছে। পারস্য উপসাগরের পশ্চিম অংশে অবস্থিত দ্বীপ রাষ্ট্র বাহরাইন।
রোববার (১৫ নভেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি পৃথক সতর্কবার্তা জারি করেছে। গত সেপ্টেম্বরের পর এই প্রথমবারের মতো উপসাগরীয় দেশটি এমন সতর্কতা প্রকাশ করেছে।
সতর্কবার্তায় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার পাশাপাশি নিকটস্থ নিরাপদ স্থানে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। তবে মন্ত্রণালয় সম্ভাব্য হুমকির বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
আরও পড়ুন: কানাডায় শুরু হয়েছে বিশ্ব বিমান পরিবহন সম্মেলন, নেতৃত্বে বিমানমন্ত্রী
দুই দিন আগে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছিল যে, তারা বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ দাবি অস্বীকার করে জানায় যে, তারা দুটি ইরানি চালকবিহীন বিমান প্রতিহত করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এটি উল্লেখযোগ্য যে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর অবস্থিত।
সূত্র: আরব নিউজ
আরও পড়ুন: জাম্বিয়ায় নতুন উৎপাদন লাইনে কারিগরি সহায়তা দেবে বিএটি বাংলাদেশের ৯ কর্মী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন