০৮:৪৪ পি.এম
ওমানের লিমাহ উপকূলের কাছে এমএসভি আল জুসুফি নামের একটি জাহাজে হামলার ফলে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় জাহাজে থাকা অন্য ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য প্রকাশ করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, জাহাজটিতে মোট ১৪ জন ভারতীয় নাগরিক উপস্থিত ছিলেন।
গতকাল সোমবার সন্ধ্যায় জাহাজটিতে হামলা সংঘটিত হয়। এতে আহত এক নাবিক পরবর্তীতে মারা যান। তার মৃত্যুর কারণে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ করেছে।
আরও পড়ুন: বিএনপির ৩১ নেতার পদত্যাগ, নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদ
উদ্ধার হওয়া নাবিকদের দ্রুত দেশে ফেরানোর পাশাপাশি নিহত ব্যক্তির মরদেহ ভারতে পাঠানোর বিষয়ে ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস দেশটির কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে। দূতাবাস পরিস্থিতির ওপর নজর রাখছে।
হামলার নিন্দা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে একের পর এক হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন