ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পটুয়াখালীতে সেতু নির্মাণে ত্রুটি, ইউএনওর সংশোধনের নির্দেশ


পটুয়াখালীতে সেতু নির্মাণে ত্রুটি, ইউএনওর সংশোধনের নির্দেশ

পটুয়াখালী, ১৬ নভেম্বর, ২০২৬ : জেলার বাউফলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত ১৫ মিটার গার্ডার সেতুর নির্মাণ ত্রুটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।

এ সময় সেতুর অ্যাপ্রোচ সড়ক ও গাইড ওয়ালে ত্রুটি দেখতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ দ্রুত সংশোধনের নির্দেশ প্রদান করেছেন।

আজ সোমবার দুপুর ১২টার দিকে পশ্চিম নুরাইনপুর-রামনগর খালের ওপর নির্মিত সেতুটি পরিদর্শন করেন ইউএনও।

আরও পড়ুন: আট বীমা কোম্পানি ২২ হাজার গ্রাহককে ৮৪ কোটি টাকা পরিশোধ করেছে

তিনি যানবাহন চলাচলের উপযোগী করে সেতুর অ্যাপ্রোচ ও গাইড ওয়ালের ত্রুটি সংশোধনের নির্দেশনা দেন।

অন্যথায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রুকাইয়া ট্রেডার্সের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান ইউএনও।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. রফিকুল ইসলাম বাসসকে জানান, তিনি সম্প্রতি এখানে যোগদান করেছেন।

২০২৩-২৪ অর্থবছরে সেতুটি নির্মাণ করা হয়েছে। সেতুর সেন্টারিংয়ে ত্রুটির কারণে এর সৌন্দর্যবর্ধন হয়নি। এছাড়া অ্যাপ্রোচ ও গাইড ওয়ালে যে সমস্যা দেখা দিয়েছে, তা যথাযথভাবে সংশোধন করার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: পাকিস্তান তাবলিগ জামাতের আমির মাওলানা হাজি নযরুর রহমানের ইন্তেকাল

পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


ভৈরবে ১২০০ পিস ইয়াবাসহ ব্রাহ্মণবাড়িয়ার যুবক আটক

সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান; লুঙ্গির নিচে ডান উরুতে বাঁধা অবস্থায় ইয়াবা উদ্ধার

 

কিশোরগঞ্জের ভৈরবে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ছাইফুল খাঁন (২৪) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১টা থেকে ২টার মধ্যে ভৈরবপুর এলাকায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম পাশে ঢাকা-সিলেট মহাসড়কের টোল প্লাজার সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ছাইফুল খাঁন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গোপীনাথপুর ইউনিয়নের চণ্ডীদ্বার গ্রামের হরিয়াবহ (খাঁ বাড়ি) এলাকার বাসিন্দা। তিনি ওই গ্রামের ফরিদ খাঁনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছাইফুল খাঁনকে আটক করা হয়। এ সময় তাঁর পরিহিত লুঙ্গির নিচে ডান পায়ের উরুতে বাঁধা অবস্থায় ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানে ওই যুবককে আটক করা হয়েছে এবং তাঁর কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুর বাদী হয়ে মামলাটি দায়ের করবেন বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইনমন্ত্রী বিচারকদের যাতায়াতের জন্য মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


আইনমন্ত্রী বিচারকদের যাতায়াতের জন্য মাইক্রোবাস বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন

ঢাকা, ১৬ নভেম্বর, ২০২৬ : দেশের বিভিন্ন আদালতের বিচারকদের যাতায়াতের সুবিধা বৃদ্ধির লক্ষ্যে নয়টি মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আজ রাজধানীর আবদুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে, তিনি রংপুরের জেলা ও দায়রা জজের হাতে একটি মাইক্রোবাসের চাবি হস্তান্তর করে বিতরণ কার্যক্রমের সূচনা করেন।

আইন ও বিচার বিভাগের বাজেট ও উন্নয়ন অনুবিভাগের উদ্যোগে, প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে নয়টি মাইক্রোবাস ক্রয় করা হয়েছে। এই কার্যক্রমে রেজিস্ট্রেশন ব্যয়সহ মোট ৪ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হয়েছে।

নয়টি মাইক্রোবাসের মধ্যে ছয়টি বিতরণ করা হয়েছে চুয়াডাঙ্গা, লালমনিরহাট, যশোর, রংপুর, ঢাকা ও পঞ্চগড় জেলা জজ আদালতে। এছাড়া, দু’টি রাজশাহী ও সিলেট মহানগর দায়রা জজ আদালতে এবং একটি সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রদান করা হয়েছে।

এই উদ্যোগের ফলে সংশ্লিষ্ট আদালতগুলোর বিচারকদের যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে এবং বিচারিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সহায়তা আরও শক্তিশালী হবে।

উদ্বোধন শেষে আইনমন্ত্রী নিবন্ধন অধিদপ্তর ও প্রশাসনিক ট্রাইব্যুনাল পরিদর্শন করেন।

এ সময় আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন, রংপুরের জেলা ও দায়রা জজ হালিম উল্লাহ চৌধুরী, আইনমন্ত্রীর একান্ত সচিব (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) মো. সাজ্জাদুর রহমানসহ আইন মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির ৩১ নেতার পদত্যাগ, নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


বিএনপির ৩১ নেতার পদত্যাগ, নারী কেলেঙ্কারিতে অভিযুক্ত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদ

লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৩১ জন নেতা বিএনপি থেকে পদত্যাগের জন্য আবেদন করেছেন। সোমবার দুপুরে সদর (পশ্চিম) বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে তারা পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগের জন্য আবেদনকারী নেতাদের মধ্যে চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি রয়েছেন। ৫১ সদস্যবিশিষ্ট কমিটির ৩১ নেতা জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে পদত্যাগের সিদ্ধান্ত নেন। যদিও পদত্যাগপত্রে ৩১ জন স্বাক্ষর করেছেন, তবে জমা দিতে আসেন ১০ জন।

পদত্যাগ করতে চাওয়া নেতাদের মধ্যে রয়েছেন—সভাপতি জাকির হোসেন সুমন, সহসভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, সহসাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুস ছাত্তার, যুববিষয়ক সম্পাদক নুর নবী, ছাত্রবিষয়ক সম্পাদক হোসেন আহাম্মদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক নুর আলম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. হাশেম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পাদক সিরাজ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হেলাল উদ্দিন, ক্ষুদ্র ঋণ ও সমবায়বিষয়ক সম্পাদক মো. সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম, সহসম্পাদক মো. হেলাল এবং সদস্য আবুল হোসেন, আবুল বাসার, মো. আলম, মো. ইসমাইল, মো. রফিক, সামছুল হক, বেল্লাল, আহসান উল্যা, মনির হোসেন (দুজন), মো. ইব্রাহিম ও তছলিম মিঝি। তাঁরা সকলেই চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা।

এ বিষয়ে ওয়ার্ড সভাপতি জাকির হোসেন সুমন মন্তব্য করেন, ‘জাবেদ বিভিন্ন নারীর কাছ থেকে বিধবা ভাতা দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন। তিনি জুয়াসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। নারী কেলেঙ্কারির ঘটনায় তাকে অব্যাহতি দেওয়া হয়। তার কারণে দলের বদনাম হয়েছে। তার অব্যাহতি প্রত্যাহার করায় আমাদের এবং দলেরও বদনাম হচ্ছে। এ জন্যই আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি।’

সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া জানান, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

উল্লেখ্য, পরকীয়ায় জড়িয়ে এক বিবাহিত নারীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে গত ১৩ এপ্রিল অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি। ৬ মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদর (পশ্চিম) উপজেলা কমিটি। এই বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন উপজেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ ডিবি পুলিশের অভিযানে ডাকাতি কাজে ব্যাবহৃত সরঞ্জাম সহ দুইজন ডাকাত গাইবান্ধা জেলা থেকে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ বুলু নওগাঁ জেলা প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


নওগাঁ ডিবি পুলিশের অভিযানে ডাকাতি কাজে ব্যাবহৃত সরঞ্জাম সহ দুইজন ডাকাত গাইবান্ধা জেলা থেকে গ্রেফতার

 

গত ২২-১০-২০২৬ তারিখ রাত আনুমানিক ২.১৫ ঘটিকায় একদল অজ্ঞাতনামা ডাকাত দেশিয় অস্ত্র নিয়ে নওগাঁ সদর থানাধীন চাকলা জুলুর মোড়ে অবস্থিত জনৈক ফাত্তা ইসলাম সেতুর অটো চার্জারের গ্যারেজের পিছনের ইটের ওয়াল ভেংগে গ্যারেজের ভিতোর প্রবেশ করে। গ্যারেজে থাকা বাদির ভাইকে রশি দিয়ে বেধে ফেলে। এর পর ভয়ভীতি দেখিয়ে গ্যারেজে থাকা দুইটা অটোরিকশা, ভ্যান ডাকাতি করে নিয়ে যায়। ঘটনা জানার পরপরি আমি পুলিশ সুপার নিজে ঘটনাস্থল পরিদর্শন করি এবং সদর থানা এবং ডিবিকে দ্রুত অপরাধীদের গ্রেফতার করার নির্দেশনা প্রদান করি।

এসংক্রান্তে আগেই শাহজাহান একজন সন্দিগ্ধ ডাকাত কে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য ও বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িত মূল হোতা ও প্রধান ডাকাতকে সনাক্ত করা হয়। ১৫-১১-২৬ দিন রাত গাইবান্দা জেলার বিভিন্ন থানায় অভিযান করে সাঘাটা থানা এলাকা থেকে ভোর রাতে ডাকাত ১। মনোয়ার হোসেন মিন্টু(৩৫) পিতা মৃত আ: মমিন গ্রাম রামভদ্রপুর থানা জেলা নওগাঁ কে অপর ডাকাত ১। আমিনুর (৪৫) পিতা আ: খালেক গ্রাম গাছ বাড়ি থানা সাঘাটা জেলা গাইবান্ধা এর বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এসময় ডাকাত আমিনুরের বাড়ি হতে ডাকাতি কাজে ব্যাবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়। ডাকাতির সরঞ্জাম গুলি হল :হেক্সা ব্লেড দুইটা, তালা কাটার কাজে ব্যাবহৃত চাইনিজ কাটার একটা, একটা ধারালো রামদা ,
একটা ধারালো ছুরি, একটি একধার বিশিষ্ট সিনথেটিক/প্লাস্টিকের হাতলযুক্ত ষ্টীলের ফলাযুক্ত ছুরি, একটি দা, ছুরি
চারটি লোহার রড, দুটি প্লাস্টিকের পাইপ, এবং রশি জব্দ করা হয়। ডাকাতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%