১২:২৮ পি.এম
ঢাকা, ৬ নভেম্বর, ২০২৬ : সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক, যিনি মালয়েশিয়ায় কারাবন্দি রয়েছেন, শুক্রবার জরিমানার অর্থ পরিশোধ করেছেন। তার রাজনৈতিক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজকীয় ক্ষমার শর্ত অনুযায়ী, গৃহবন্দি অবস্থায় বাকি কারাদণ্ড কাটানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণ হলো।
শুক্রবার সকালে কুয়ালালামপুর হাইকোর্টে জরিমানার অর্থ পরিশোধের সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশন (ইউএমএনও) এক বিবৃতিতে উল্লেখ করেছে।
এএফপি’র খবর অনুযায়ী, বিবৃতিতে দলটি আরও জানায়, নাজিব রাজাকের জন্য জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে গঠিত বিশেষ তহবিলটি আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এই উদ্দেশ্যে নতুন করে জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহের প্রয়োজন পড়বে না।
আরও পড়ুন: নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ প্রথমবার দিল্লি যাচ্ছেন
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক দুর্নীতির মামলায় কারাদণ্ড ভোগ করছেন। তার বাকি সাজা গৃহবন্দি অবস্থায় কাটানোর সুযোগ দেওয়ার জন্য জরিমানা পরিশোধের বিষয়টি ছিল একটি শর্ত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন