ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা


প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

বর্তমান সরকারের আট মাসের দেশ পরিচালনায় সাফল্যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নোয়াখালীর সোনাইমুড়ীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার চৌরাস্তা থেকে সোনাইমুড়ী পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. সোহেল উদ্দিন সজীব ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান মায়েনের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সোনাইমুড়ী বাইপাসে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, সোনাইমুড়ী পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. সোহেল উদ্দিন সজীব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান মায়েন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান ভূঁইয়া ও শাহজাহান সাজু প্রমূখ।

এ সময় সোহেল উদ্দিন সজীব বলেন, বর্তমান সরকারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি গোষ্ঠী দেশের বাইরে থেকে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। পাশাপাশি দেশের ভেতরে থাকা একটি গুপ্ত সংগঠনও বিদেশে অবস্থানরত গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে ছাত্রদল প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

নিজ দলের সাংগঠনিক বিষয় তুলে ধরে সজীব বলেন, সোনাইমুড়ী উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। গত জুলাই-আগস্টের আন্দোলনে তিনি নিজেও গুলিবিদ্ধ হয়েছেন এবং দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছেন। তার মতো শত শত নেতাকর্মী দলের জন্য জীবন বাজি রেখে আন্দোলন-সংগ্রাম করেছেন। অথচ নতুন কমিটিতে তাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে দলের স্বার্থে ভবিষ্যতেও সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন সজীব। একই সঙ্গে দল থেকে যথাযথ মূল্যায়ন করা হলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ জানান তিনি।
শোভাযাত্রায় সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্রদলের শত শত নেতাকর্মী অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষকের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়, আলফাডাঙ্গায় কৃষি কর্মকর্তা মেহেদী হাসানকে সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


কৃষকের ভালোবাসায় সিক্ত হয়ে বিদায়, আলফাডাঙ্গায় কৃষি কর্মকর্তা মেহেদী হাসানকে সংবর্ধনা

 

কর্মস্থল বদলির মধ্য দিয়ে শেষ হলো আলফাডাঙ্গায় দায়িত্ব পালনের অধ্যায়। তবে কৃষকদের সঙ্গে গড়ে ওঠা আন্তরিক সম্পর্ক ও কৃষি উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় করে রাখতে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদী হাসানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গোপালপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহকর্মী, কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায় জানান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গোপালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খান সাইফুল ইসলাম।

এ সময় বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, ইকবাল হোসেন ও মিঠুন বিশ্বাস এবং উপজেলা কৃষক দলের সদস্যসচিব আরব আলী প্রমুখ।

বক্তারা বলেন, দায়িত্ব পালনকালে মো. মেহেদী হাসান কৃষকদের পাশে থেকে আন্তরিকতার সঙ্গে সেবা দিয়েছেন। কৃষির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কৃষকদের পরামর্শ দেওয়ার পাশাপাশি আধুনিক পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করেছেন। তাঁর দায়িত্বশীলতা, সহযোগিতাপূর্ণ মনোভাব ও কৃষিবান্ধব কর্মকাণ্ড স্থানীয় কৃষকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। নতুন কর্মস্থলেও তাঁর এ সেবার ধারা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় স্থানীয় কৃষক-কৃষাণি, সুধীজন, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকলায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সফল দুই হাফেজকে গ্রামবাসীর সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


নকলায় জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সফল দুই হাফেজকে গ্রামবাসীর সংবর্ধনা

 

শেরপুরে আল হুফফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৬’-এ দেশসেরা হাফেজদের তালিকায় স্থান করে নিয়ে শেরপুরের নকলা উপজেলার সুনাম উজ্জ্বল করেছেন দুই কৃতি শিক্ষার্থী। এই সাফল্যে পৌরসভাধীন কলাপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার পক্ষ থেকে এবং এলাকাবাসীর উদ্যোগে ওই দুই শিক্ষার্থীকে জমকালো সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে উপজেলার কলাপাড়া চেরুর বাজারে গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়।

সংবর্ধিত কৃতি শিক্ষার্থীরা হলেন জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সারা দেশের প্রতিযোগীদের মধ্যে সেরা ১০ম স্থান অর্জনকারী মুহাম্মদ সা'দ আহমাদ এবং ২১তম স্থান অর্জনকারী মুহাম্মদ রবিউল ইসলাম। উভয়েই স্থানীয় কলাপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র।

কলাপাড়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন ময়নার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোহাম্মদ শহিদুল আলম।

অনুষ্ঠানে বক্তব্য দেন মাদরাসার উপদেষ্টা প্রকৌশলী খাইরুল আলম আজাদ, মাওলানা লুৎফর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনোয়ার হোসেন শাহাদাত, যুবদল নেতা দেওয়ান গোলাম মামুন, মাদরাসার সহসভাপতি আনিসুর রহমান, মুহতামিম হাফেজ মাওলানা হাবিবুর রহমান, কলাপাড়া বড় জামে মসজিদের খতিব মাওলানা ফখরুল আলম এবং তালীমুন নাজাত মহিলা মাদরাসার মুহতামিম মুফতি আবু হানিফা প্রমুখ।

বক্তারা বলেন, জাতীয় পর্যায়ের হিফজুল কুরআন প্রতিযোগিতায় এমন গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন কলাপাড়া গ্রাম, মাদরাসা ও নকলা উপজেলার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। শিক্ষার্থীদের এ অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে পবিত্র কুরআন শিক্ষায় উদ্বুদ্ধ করবে। তাঁরা কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের এই অর্জন আগামী দিনে এলাকার অন্যান্য শিক্ষার্থী ও তরুণদের পবিত্র কুরআন হিফজ ও দ্বীনি শিক্ষার প্রতি আরও বেশি আগ্রহী ও অনুপ্রাণিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ভেক্সন ফিড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আল আমিন সুমন, প্রেসক্লাব নকলার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে লিম এগ্রোভেট, ভেক্সন ফিড ইন্ডাস্ট্রিজ ও সাত ভাই পোল্ট্রি অ্যান্ড ফিশ ফিডের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, বাইসাইকেলসহ বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়। এ ছাড়া গ্রামের বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকেও শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। পরে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর জাতীয় নাগরিক পার্টিতে (NCP) যোগদান

আন্তর্জাতিক ডেস্ক

শাহনূর আলম ‎​বিশ্বম্বপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


সুনামগঞ্জে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর জাতীয় নাগরিক পার্টিতে (NCP) যোগদান

‎সুনামগঞ্জ জেলার রাজনৈতিক অঙ্গনে এক উল্লেখযোগ্য পালাবদল ঘটে গেল গত ৪ঠা নভেম্বর। জাতীয় নাগরিক পার্টি (NCP)-র উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য ও জমকালো যোগদান অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের বিভিন্ন স্তরের প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (NCP) যোগদান করেছেন। নতুন এই রাজনৈতিক যাত্রার মাধ্যমে স্থানীয় পর্যায়ে দলটির শক্তি আরও সুসংহত হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
‎সভাপতিত্ব ও বিশিষ্ট অতিথিদের উপস্থিতি:
‎সুনামগঞ্জ সদর পৌর শহরের একটি স্থানীয় মিলনায়তনে আয়োজিত এই যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি (NCP)-র আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলা এবং পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে আগত NCP ও এর অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতাকর্মী এবং স্থানীয় সুধী সমাজের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশ নেন।
‎ফুলের মালায় উষ্ণ অভ্যর্থনা:
‎অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নবাগত নেতাকর্মীদের বরণ করে নেওয়ার পর্ব। গণঅধিকার পরিষদ ছেড়ে আসা প্রায় শতাধিক নেতাকর্মীকে সুনামগঞ্জ জেলা NCP-র আহ্বায়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরী ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন। এ সময় পুরো মিলনায়তন প্রাঙ্গণ স্লোগানে ও তালিধ্বনিতে মুখরিত হয়ে ওঠে, যা উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে।
‎নেতৃবৃন্দের বক্তব্য ও ভবিষ্যৎ রূপরেখা:
‎অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে দেওয়ান সাজাউর রাজা চৌধুরী বলেন, "জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর দেশের মানুষের মনে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছিল, সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে জাতীয় নাগরিক পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জে আজ গণঅধিকার পরিষদের যেসব নেতাকর্মী আমাদের সঙ্গে যুক্ত হলেন, তারা মূলত সুশাসন, ন্যায়বিচার ও জনমুখী রাজনীতির পথকে আরও প্রশস্ত করলেন।"
‎কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে আরও উল্লেখ করেন যে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণ সমাজ ও সাধারণ মানুষের অধিকার আদায়ে জাতীয় নাগরিক পার্টি একটি আস্থার প্রতীকে পরিণত হয়েছে। নবাগত নেতাকর্মীরা দলে যোগ দেওয়ায় তৃণমূল পর্যায়ে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী হবে এবং আগামীর আন্দোলন-সংগ্রামে এই ঐক্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎নবাগতদের প্রতিক্রিয়া:
‎যোগদানকারী কর্মীরা তাদের প্রতিক্রিয়ায় জানান, দেশের স্বার্থে, সাধারণ মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের প্রত্যয় থেকেই তারা জাতীয় নাগরিক পার্টির আদর্শের প্রতি আস্থাশীল হয়ে এই দলটিতে ভিড়েছেন। তারা দলীয় নির্দেশনা অনুযায়ী সুনামগঞ্জের সাধারণ মানুষের কল্যাণে এবং দলীয় চেয়ারপারসনের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
‎অনুষ্ঠান শেষে একটি সংক্ষিপ্ত মোনাজাত ও দেশবাসীর কল্যাণ কামনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে এসআরবি-২-এর অভিযান: বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ চক্রের ৬ সদস্য আটক

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক : মোঃ সাকিব আহমেদ ঢাকা

শুক্রবার, ৬ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


কেরানীগঞ্জে এসআরবি-২-এর অভিযান: বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ চক্রের ৬ সদস্য আটক

 

রাজধানীর পার্শ্ববর্তী কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ভেজাল ওষুধসহ একটি ভেজাল ওষুধ প্রস্তুতকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে এসআরবি-২।

অভিযানে ভেজাল ওষুধ প্রস্তুত ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত একটি চক্রের সন্ধান পাওয়া গেছে বলে জানা গেছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভেজাল ওষুধ তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি করে এমন ভেজাল ওষুধের অবৈধ উৎপাদন ও বাজারজাতকরণ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ ঘটনায় আটক ৬ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

তবে অভিযানে উদ্ধার হওয়া ওষুধের সুনির্দিষ্ট পরিমাণ, আটক ব্যক্তিদের নাম-পরিচয় এবং চক্রটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%