০৪:৩৩ পি.এম
ইসরাইলের পার্লামেন্ট (নেসেটে) বিরোধী জোট সমর্থিত মাতান কাহানা স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রার্থীকে পরাজিত করে বিরোধী নেতা গাদি আইজেনকোটের মধ্য-ডানপন্থি ইয়াশার দলের সদস্য কাহানা এই পদে নির্বাচিত হন।
বার্তা সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত নির্বাচনে কোনো জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সক্ষম হয়নি, ফলে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে। নভেম্বরের শুরুতে, দেশটির প্রেসিডেন্ট বিরোধী নেতা সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব প্রদান করেন।
এর আগে নেসেটের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ইসরাইলি আরব নেতা আহমেদ তিবি, যিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর সমালোচক। এর মধ্যে ইয়াশার দলের আইনপ্রণেতা মাতান কাহানা স্পিকার নির্বাচিত হওয়ায় বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিকভাবে আরও চাপের মুখে পড়েছেন।
আরও পড়ুন: লালপুরে সাবেক দুই এমপিসহ ২৪৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪
ইসরাইলের পার্লামেন্টের মুখপাত্রের অফিস জানায়, স্পিকার নির্বাচনে কাহানার পক্ষে ৬৬টি ভোট পড়েছে এবং অন্য প্রার্থীর পক্ষে ৫২টি ভোট পড়েছে। এর ফলে কাহানা নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য আমির ওহানার স্থলাভিষিক্ত হলেন।
স্পিকার নির্বাচিত হওয়ার পর উদ্বোধনী বক্তব্যে কাহানা উল্লেখ করেন, নেসেট হলো ইসরাইল রাষ্ট্রের সকল নাগরিকের আবাসস্থল, এবং তিনি সকলের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করতে চান।
ইসরাইলের ১২০ সদস্য বিশিষ্ট পার্লামেন্টে স্পিকার পদটি অত্যন্ত শক্তিশালী। এই পদে থাকা ব্যক্তি কোন আইন ভোটাভুটির জন্য উত্থাপন করা হবে, তা নির্ধারণে প্রভাব বিস্তার করতে সক্ষম।
আরও পড়ুন: ডিএমপির তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৬৪ জন গ্রেফতার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন