ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

রাশিয়া রাতভর ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: ইউক্রেনের বিমান বাহিনী


রাশিয়া রাতভর ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: ইউক্রেনের বিমান বাহিনী

মঙ্গলবার ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ইউক্রেনে রাতভর ৬৫৬টি ড্রোন ও ৭৩টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

এই হামলায় অন্তত নয় জন নিহত হয়েছে।

ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এমন কিছু ছিল যা সহজে ভূপাতিত করা যায় না, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও এর অন্তর্ভুক্ত ছিল।

আরও পড়ুন: গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

এই তথ্যে জানা যায় যে রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে রাতভর ৭৩টি ক্ষেপণাস্ত্র এবং ৬৫৬টি ড্রোন নিক্ষেপ করেছে।

উল্লেখযোগ্যভাবে, ইউক্রেন ৬০২টি ড্রোন ও ৪০টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে নদীভাঙন মোকাবিলায় নেওয়া হচ্ছে প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০২:৫৪ পি.এম


রাজবাড়ীতে নদীভাঙন মোকাবিলায় নেওয়া হচ্ছে প্রস্তুতি

জেলায় গোয়ালন্দ উপজেলার দেবগ্রামে পদ্মা নদী ভাঙন রোধে রাজবাড়ীর জেলা প্রশাসক সব ধরনের প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছেন।

গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসক আফরোজা পারভীন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া দেবগ্রাম ইউনিয়নে নদী ভাঙনের ক্ষতিগ্রস্ত এলাকার সরেজমিনে পরিদর্শন করেন।

এসময় তিনি এলাকার জনপদ, ঘরবাড়ি ও কৃষিজমিসহ ফেরি ঘাট এলাকা দ্রুত নদী ভাঙনের হাত থেকে রক্ষার জন্য আপদকালীন প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও, এই কাজের জন্য প্রয়োজনীয় (জিও ব্যাগ ডাম্পিং) কাজ শুরু করার পরামর্শও দেন তিনি।

দৌলতদিয়া ফেরি ঘাটের ভাঙন এলাকা তিনি পরিদর্শন শেষে ভাঙন এলাকা গুলোতে দ্রুত প্রতিরক্ষামূলক কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছেন। তিনি ভাঙন মোকাবিলায় দীর্ঘমেয়াদী এবং স্থায়ী টেকসই বাঁধ নির্মাণের লক্ষ্যে যৌথ সমন্বয়ের মাধ্যমে দ্রুত পরিকল্পনা প্রণয়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যও পরামর্শ প্রদান করেন।

এ সময় তার সাথে ছিলেন গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাথী দাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাসিন হাসান খান, উপজেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো), বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর কর্মকর্তাগণ এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন প্রতিনিধি ও প্রকৌশলীবৃন্দ।

জেলা প্রশাসক এ সময় সাংবাদিকদের জানান, গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ২১ জেলার প্রবেশ দ্বার হিসেবে খ্যাত। জনগুরুত্বপূর্ণ এই নৌ-রুট এবং নদী সংলগ্ন জনপদকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর রয়েছে। এবং তিনি যাত্রীদের পারাপারে ভোগান্তি রোধে বর্ষা মৌসুমের পূর্বে ফেরি ঘাট সচল রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ

জেলা শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় আজ অসহায়, গরিব ও দুস্থদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা জিয়া পরিষদ এই খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করেছে।

মঙ্গলবার দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দঃুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার তুলে দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।

খাদ্য বিতরণকালে জেলা জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় সাতমাথা ও তার আশপাশের এলাকার বিপুলসংখ্যক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সহায়তা ‘অপরিহার্য’: রাশিয়ার হামলার পর জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সহায়তা ‘অপরিহার্য’: রাশিয়ার হামলার পর জেলেনস্কি

রাশিয়ার সর্বশেষ প্রাণঘাতী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, ইউক্রেন ও ইউরোপের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করা জরুরি।

তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও সহায়তার আহ্বান জানান।

এটি খবর বার্তা সংস্থা এএফপি’র।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন, ‘এই যুদ্ধের অবসান ঘটাতে ইউরোপের নিজস্ব অ্যান্টি-ব্যালিস্টিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা প্রয়োজন। পাশাপাশি, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র সরবরাহে যুক্তরাষ্ট্রের সহায়তা অত্যন্ত জরুরি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডায় পর্যটন ও ভ্রমণখাতে মন্দার প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২ই জুন, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


কানাডায় পর্যটন ও ভ্রমণখাতে মন্দার প্রভাব

গ্রীষ্মকালীন মৌসুমে কানাডায় পর্যটন খাতে ব্যাপক স্থবিরতা নেমে এসেছে। দেশের এই মৌসুমে, যা সাধারণত সবচেয়ে লাভজনক ব্যবসায় পরিণত হয়, পর্যটন ও ভ্রমণখাতের চিত্র এ বছর একেবারেই ভিন্ন।

পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতার প্রভাব কাটিয়ে ওঠার আগেই নতুন ভিসা সংকট সৃষ্টি হয়েছে। এর ফলে বিদেশগামী পর্যটকের সংখ্যা হ্রাস পেয়েছে, এবং ম্যন ট্রাভেল এজেন্সি ও পর্যটন খাতেও স্থবিরতা দেখা দিয়েছে।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং জেট ফুয়েলের দাম বৃদ্ধির কারণে আন্তর্জাতিক রুটে বিমান ভাড়া কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। কিছু গন্তব্যে সরাসরি ফ্লাইট সীমিত হওয়ায় টিকিট সংকটও তৈরি হয়েছে।

সীমিত ভিসা সুবিধা এবং আকাশছোঁয়া বিমান ভাড়ার কারণে দেশ-বিদেশ ভ্রমণ খাত ও পর্যটন খাতে বড় ধরনের মন্দার সৃষ্টি হয়েছে।

পর্যটন সংশ্লিষ্টদের মতে, জনপ্রিয় অনেক গন্তব্যে ভিসা জটিলতা বাড়ার কারণে মধ্যবিত্ত ভ্রমণকারীরা বিদেশ সফর করতে কম দিচ্ছেন।

ভ্রমণকারীদের অনেকের অভিযোগ, ভারত, দুবাইসহ বিভিন্ন দেশে ভিসা প্রক্রিয়া কঠিন হয়ে গেছে। উজবেকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো নতুন গন্তব্যগুলোতে ভিসা সুবিধা সীমিত করা হয়েছে। থাইল্যান্ডের ভিসা পেতে দীর্ঘ সময় লাগছে এবং অনেক আবেদন বাতিল হয়ে যাচ্ছে।

এদিকে, গ্রীষ্মকালীন মৌসুমে স্কুল বন্ধ থাকায় প্যারেন্টসরা পরিবারের সদস্যদের নিয়ে ভ্রমণের জন্য বের হয়। কিন্তু বর্তমানে জীবনযাত্রার মান বৃদ্ধি এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে এ বছর বেশিরভাগ পরিবার তাদের ভ্রমণ স্থগিত করাতে বাধ্য হয়েছে। এমনকি কানাডার অভ্যন্তরীণ রুটগুলোতেও ব্যক্তিগত ভ্রমণ স্থগিত রাখা হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রীষ্মকালীন মৌসুমে পর্যটন ও ভ্রমণখাতের মন্দা দেশটির অর্থনৈতিক উন্নয়নে আড়ালে নেতিবাচক প্রভাব ফেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%